Ashshaj Digital Club

Ashshaj Digital Club

Share

02/10/2024

নবাবগন্জ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সকল এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি।
বান্দুরা থেকে ঢাকা পর্য্ন্ত বিভিন্ন কোম্পানীর বাস চলাচল করে। বৈষম্য বিরোধী আন্দোলনের আগে সকল গাড়িকেই তুলশিখালীতে বিভিন্ন রেইটে টুল প্রদান করতে হতো। এখন আর রাস্তায় কোন টুল প্রদান করতে হয়না । এর ফলে বান্দুরা থেকে ঢাকা , নবাবগন্জ থেকে ঢাকা এমনি করে সকল ক্ষেত্রেই ১০/-( দশ টাকা ) হারে বাস ভাড়া কমে যায়।
কিন্তু আজ সকালে আমি বিআরটিসির বাসে ঢাকা যাই এবং একই হারে বক্সনগর খেকে ঢাকা যাওয়ার বাস ভাড়া ৬০/-(ষাট) নেওয়া হয়।
অপরদিকে বিকালে ঢাকা থেকে বক্সনগর ফিরার পথে নবকলী পরিবহন বাসে প্রত্যেকের কাছে বৈষম্য বিরোধী আন্দোলনের আগে যে ভাড়া নেওয়া হতো সেই ভাড়া চাওয়া হলে বাসের ভাড়া আদায়কারী ও যাত্রীদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। ভাড়া আদায়কারী বলে, আজ থেকে নবকলী বাসে আগের ভাড়া দিতে হবে।
যাত্রীরা বলছে কেন বাড়া বৃদ্ধি করা হবে ? তেল গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি পায়নি, নতুন করে কোন টুল বসেনি।
শুরু হয় বাকবিতন্ডা। এক সময় ভাড়া আদায়কারী ও যাত্রীদের মধ্যে মারামারির উপক্রম হয়। ভাড়া আদায়কারী একজন যাত্রীকে ধাক্কা দিলে ঘটনা আরো অবনতির দিকে যেতে থাকে। তখন বাসের অন্যান্য লোকজন এবং কিছু যাত্রী ভাড়া আদায়কারীকে বাস থেকে সরিয়ে নেয় এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
এমনটি আমাদের কারো কাম্য নয়। আজ অবশ্য যাত্রীরা বদ্ধিত হারেই বাস ভাড়া প্রদান করে এবং বাস থেকে বদ্ধিত হারের টিকিট প্রদান করা হয়। ঢাকা থেকে বক্সনগরের বদ্ধিত হারে ভাড়া প্রদানের কপি সকলের অবগতির জন্য নীচে ফটো কপি দেওয়া হলো।
বিষয়টি খুবই স্পর্ষ্কাতর। এই বিষয়কে কেন্দ্র করে বাসের যাত্রী এবং বাস কর্মীদের মধ্যে অহেতুক ঝগড়া ঝাটি চলতে থাকতে পারে।
অতএব, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশসানকে সবিনয় অনুরোধ করছি অতে জরুরী বাসা মালিকদের সঙ্গে আলোচনাক্রমে ঢাকা থেকে বা্ন্দুরা এবং বান্দুরা থেকে ঢাকা যাওয়া আসার একটি সঠিক ও যুক্তিসংগত ভাড়া নির্ধারণ করে জন সাধারনকে জানিয়ে দিবেন।
আসসজ, আমরা সবাই সবার জন্য। আসুন, সত্য সুন্দর কল্যাণ ও
স্বনির্ভ্ রতার পথে হাঁটি।

25/05/2024

নবাবগন্জের সকলে তাঁদের সুচিন্তিত মতামত দিবেন দয়া করে।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


KHA BARI", CHOTO BAKSHANAGER, NABABGONJ
Dhaka
1320