Hero Legal Help

Hero Legal Help

Share

03/09/2022

বি: দ্র: অনিবার্য কারণ বশত: নিচের ট্রেনিং টি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে উক্ত ট্রেনিং টি অনলাইনে করানোর ভাবনা রয়েছে।

#ট্রেনিং
ইন্টারন্যাশনাল এভিয়েশন ল
এর উপরে ট্রেনিং কোর্স।
আগ্রহী ল' স্টুডেন্ট ও নবীন আইনজীবী আবেদন করতে পারবেন।

#ফ্রি কোর্স। এটি করাবেন এভিয়েশন ল এক্সপার্ট মোহাম্মদ আল মাসুদ খান।

#যোগাযোগ এর জন্য আপনার কন্টাক্ট নাম্বার কমেন্টস বক্সে অথবা ইনবক্সে দিন অথবা নিচের এড্রেসে ইমেইল করুন
[email protected]

15/01/2022

@আইন জানুন
#জমি ক্রয়-বিক্রয়ে কয়েকটি অতি প্রয়োজনীয় পরামর্শ:-

আমাদের দেশে জমি বা ভূমির হস্তান্তর নিয়ে আইনী সমস্যা, মামলা-মোকদ্দমার শেষ নেই। জমি ক্রয় করার আগেই সংশ্লিষ্ট ভূমি হস্তান্তরকারীর মালিকানা ও দখলীয় স্বত্ব আছে কিনা তা ভালো ভাবে পরীক্ষা করে নিতে হবে। এ বিষয়ে কয়েকটি অতি প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার চেষ্টা করলামঃ-

> বিক্রিত ভূমির সংশ্লিষ্ট খতিয়ানে বিক্রেতার নাম আছে কিনা;

> যদি বিক্রেতার নাম না থাকে তবে ভূমিতে বিক্রেতার স্বত্ব বৈধ কাগজ পত্রের আলোকে ভালো করে পরীক্ষা করে দেখতে হবে;

> বিক্রিত ভূমি কোন মৌজায় অবস্থিত; কোন খতিয়ান ও কোন দাগভূক্ত; উক্ত খতিয়ানে ভূমিতে বিক্রেতার অংশ বা হিস্যা অনুযায়ী পরিমাণ ইত্যাদি ক্রয়ের পূর্বে কাগজ পত্র দেখে যাচাই করে দেখতে হবে;

>> ক্রয় দলিল দৃস্টে ভূমি ক্রয় করতে হলে বিশেষভাবে দেখতে হবে-

(১) দলিলে উল্লেখিত দলিলদাতা বা দাতাদের নাম ও ভূমির বিবরণ ও পরিমাণ সংশ্লিষ্ট খতিয়ানে আছে কিনা, যদি তার বা তাদের নাম সংশ্লিষ্ট খতিয়ানভুক্ত না থাকে তবে খতিয়ানে লেখনভুক্ত মালিকের নিকট হতে উক্ত ভূমি তারা কোন বুনিয়াদে পেয়েছে তা অবশ্যই কাগজ পত্রের আলোকে যাচাই করে দেখতে হবে;

(২) এরূপ খতিয়ানে লেখনভুক্ত মালিক কর্তৃক বিক্রি হবার পর উক্ত ভূমি যতবার বিক্রি হয়েছে সেসকল দলিল ( পিট দলিল) পরীক্ষা করে দেখতে হবে;

(৩) অন্য কোন ব্যতিক্রম না থাকলে কেবলমাত্র সংশ্লিষ্ট খতিয়ানভুক্ত মালিক বা তার উত্তরাধিকারীগণ ভূমি হস্তান্তর করতে পারেন। সুতরাং বিক্রি বা মালিকানা স্বত্ব অর্জনের ধারাবাহিকতা দেখা অত্যাবশ্যক।

(৪) হাল খতিয়ান ও হাল দাগ চালু হওয়ার আগে সম্পাদিত দলিলে উল্লেখিত খতিয়ান ও দাগ নম্বর সাবেক দাগ ও খতিয়ানে নম্বরে পরিনত হয়েছে। তাই দলিলে উল্লেখিত খতিয়ান, দাগ যা সাবেক খতিয়ান ও দাগ নম্বরে পরিনত হয়েছে তার সাথে বর্তমান চালু (হাল) খতিয়ান, দাগ ও জমির পরিমাণের মিল আছে কিনা তা পরীক্ষা করতে হবে।

> বিক্রিত ভূমিতে বিক্রেতার দখল আছে কিনা দেখতে হবে;

> বকেয়া ভূমির খাজনা বা ভূমি উন্নয়ন করের জন্য ভূমি নিলামে বিক্রি হয়েছে কিনা অথবা নিলামে সরকার ক্রয় করে খাস করেছে কিনা দেখতে হবে;

> যে সকল হিন্দু নাগরিক তাদের জমি-জমা পরিত্যাগ করে ভারতে চলে গেছে এবং সেখানের নাগরিক হিসেবে বসবাস করছেন তাদের ভুমি অর্পিত বা অনাবাসী সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হিসেবে সরকারের তত্ত্বাবধানে রয়েছে কিনা তাও দেখতে হবে;

> সংশ্লিষ্ট ভূমি পরিত্যক্ত ( Abandoned) ভুমির তালিকাভুক্ত কিনা তা যাচাই করতে হবে;

> আদিবাসীর জমি আদিবাসী ব্যতীত অন্য কেউ ক্রয় করতে হলে দলিল সম্পাদন এর আগে রেভিনিউ অফিসারের লিখিত সম্মতি নিতে হবে, যা দলিলে উল্লেখ করতে হবে;

> দলিলে খতিয়ানের মালিকদের ভায়া দলিল থাকলে উক্ত ভায়া দলিলের নম্বর, দাতা, গ্রহীতা ইত্যাদির বৃত্তান্ত দলিলে উল্লেখ্য থাকতে হবে;

> দলিলের তফসিলে জেলা, থানা, মৌজা, খতিয়ান, দাগ, ভূমির পরিমাণ এবং চৌহদ্দি, শহরের জমি হলে রাস্তা, পৌর নম্বর থাকলে সেটি সহ তদস্থিত দালানকোঠা যদি থাকে তবে সঠিকভাবে উল্লেখ করতে হবে।

>>>>>>>>>
>>>>>>>>> জমি ক্রয়ের আগে উপরের বিষয়গুলি একজন সিভিল সাইডে প্রাকটিশনার দক্ষ আইনজীবীর মাধ্যমে পরীক্ষা করে নিবেন।

Want your practice to be the top-listed Law Practice in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Supreme Court
Dhaka
1000