Classic Coaching Center - CCC

Classic Coaching Center - CCC

Share

25/10/2024

পড়া মনে রাখতে মাইন্ড ম্যাপিং

ক্লাসে শিক্ষক যা পড়ান, তা হুবহু খাতায় টুকে ফেললেই কি পড়া মনে রাখা যায়? অনেকেই কিন্তু এভাবে পড়া মনে রাখতে পারেন না। আজ আমরা আলোচনা করব পড়াশোনা করার একটি বিশেষ পদ্ধতি, মাইন্ড ম্যাপিং নিয়ে।

আমরা কিছু লাইন পড়ে একটা বিষয় নিতে যতটা না বলতে পারব, তার চেয়ে বেশি বলতে পারব কোনো ছবি দেখে। খেয়াল করে দেখবেন, প্রেজেন্টেশনের স্লাইডে কিন্তু আমরা লেখা কম, ছবি, গ্রাফ বা চার্ট বেশি ব্যবহার করি। এর কারণ একটা ছবি দেখলেই চট করে আমাদের মাথায় সেই বিষয়-সংক্রান্ত অনেক কিছু চলে আসে। আর এভাবেই কোনো তথ্য ভিজ্যুয়ালি মনে রাখার পদ্ধতিকে মাইন্ড ম্যাপিং বলে।

মাইন্ড ম্যাপের সুবিধা TThe Great Bangladesh■ মাইন্ড ম্যাপ সৃজনশীল চিন্তন দক্ষতা বাড়াতে অনেক বড় ভূমিকা রাখে। কারণ এখানে আপনাকে কোনো একটা জিনিস দেখে পুরো বিষয়টা মনে রাখতে হবে।
■ কোনো কিছু দ্রুত মনে করতে এবং বেশি দিন পড়া মাথায় রাখতে সাহায্য করে। আপনি যদি প্রাণীর শ্রেণিবিন্যাস একটা টেবিলের মাধ্যমে মনে রাখতে চান, তাহলে মাইন্ড ম্যাপিং পদ্ধতি অবলম্বন করতে পারেন। তাহলে সেই টেবিলের ছবি কখনোই মাথা থেকে মুছে যাবে না।
■ কোনো অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টের আগে মাইন্ড ম্যাপ করে নিলে কাজ বেশ সহজ হয়ে যায়।
■ মাইন্ড ম্যাপিং যে কারও চিন্তন দক্ষতা এবং কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাকে শাণিত করে।

যেভাবে মাইন্ড ম্যাপ তৈরি করবেন
■ প্রথমেই নোট খাতাটা খুলুন। এরপর একদম ওপরে, মাঝের দিকে অধ্যায়ের নাম লিখুন। এরপর ঠিক করুন কোন বিষয়ের মাইন্ড ম্যাপ তৈরি করতে চান। ধরা যাক পদার্থবিজ্ঞানের আলো অধ্যায়টি পড়তে চাইছেন। এবার প্রতিটি মূল শব্দের জন্য ভিন্ন ভিন্ন কালি নির্বাচন করুন। যেমন কোন লেন্সের ক্ষেত্রে আলো কীভাবে যায়, তা ভিন্ন কালির কলম দিয়ে লিখুন। এতে করে একবার দেখলেই আলাদা করা যাবে।
■ এরপর মূল শব্দগুলো একটা শাখার মধ্যে লিখুন। ভিন্ন ভিন্ন কালি ব্যবহার করতে পারেন। তাহলে দেখতে ভালো লাগবে।
■ এই শাখাগুলোর উপশাখা, অর্থাৎ এই বিষয়ের মধ্যে আরও কী কী বিষয় আছে তা আঁকুন। ডায়াগ্রাম বা ছবিও ব্যবহার করতে পারেন।
■ যেহেতু আলো অধ্যায়টির ওপর মাইন্ড ম্যাপ বানাবেন, এবার সেখানে কী কী বিষয় আছে তা খাতায় নোট করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রথম দিকে রাখবেন।
■ গুরুত্বপূর্ণ শব্দ, সূত্র, কোনো কিছুর মান—এগুলো নোট করুন। এই শব্দগুলো একবার দেখলেই পুরো লাইন মাথায় চলে আসবে।
■ ভিন্ন ভিন্ন কালি ব্যবহার করার সুবিধা হলো আপনি একবার দেখলেই বুঝে যাবেন যে কোন বিষয়ের সঙ্গে কোন শব্দটি সম্পর্কিত। তা ছাড়া তথ্য খুঁজে বের করতেও সহজ হবে।
■ আরও ভালোভাবে পড়া মনে রাখতে চাইলে ছবিও
ব্যবহার করতে পারেন।

মাইন্ড ম্যাপ তৈরির আগে
■ কখনোই কোনো শাখাতে পূর্ণ বাক্য ব্যবহার করবেন না।
■ যত বেশি ডায়াগ্রাম ব্যবহার করা যায়, ব্যবহার করুন।
■ কোনো শাখা বা উপশাখা নামকরণের সময় ২ থেকে ৪টির বেশি শব্দ ব্যবহার করবেন না।
■ কেবল মূল পয়েন্টগুলো লিখুন।
■ এটা এমনভাবে তৈরি করুন, যাতে দেখতে সুন্দর লাগে।

মাইন্ড ম্যাপিং টুলস
যদিও মাইন্ড ম্যাপিং খাতা-কলমে করা উচিত, তবে ডিজিটালিও করা যায়।
■ মিরো: আপনি বিনা মূল্যে একসঙ্গে অনেকে মিলে মিরো ব্যবহার করতে পারবেন। এখানে শ খানেক ফ্রি টেমপ্লেটও রয়েছে, যেগুলো ব্যবহার করে মাইন্ড ম্যাপ তৈরি করতে পারবেন। এমনকি নিজের দলের মানুষদের সঙ্গে সেটা শেয়ার করতে পারবেন, একসঙ্গে এডিটও করতে পারবেন।
■ মাইন্ড ভেক্টর: এটা আপনাকে রঙিন মাইন্ড ম্যাপ তৈরি করতে সাহায্য করবে। তবে আনলিমিটেড মাইন্ড ম্যাপ তৈরি করতে চাইলে ১০ ডলার গুনতে হবে।
এগুলো ছাড়াও প্লে-স্টোর এবং অ্যাপল স্টোরে আরও মাইন্ড ম্যাপিং টুল পাওয়া যাবে।

গ্রন্থনা: মুসাররাত আবির
source AAjker Patrika

24/09/2024

বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়:

১ :আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট কথা আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং বাবামার এনআইডিতে যেন সেম নাম থাকে
,
২ পাসপোর্ট তৈরি ঃ পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন, এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী
,
( ১,২ নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংসোধন বিদেশে পরতে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংসোদন একটু সময় সাপেক্ষ বিষয়)
,
,
৩ SSC, HSC এর নম্বরপএ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা
,
৪ সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা
,
৫ IELTS preparation :আইইএলটিএস পরীক্ষার প্রিপারেশন টা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারন অনেকের কাঙ্খিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে, অনেকে বিশ্ববিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়
,
৬ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য SAT/ ACT পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য GRE/ GMAT পরীক্ষার প্রস্তুতিতে আগে থেকে নেওয়া ভালো
,
৭ আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা
,
৮ SOP লেখার প্রিপারেশন ঃ বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য SOP লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো, যে কিভাবে আপনি এটাকে লিখবেন, এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে SOP ভাষাটা নিজের মতো করে হয়
,
৯ ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্ট এর সাথে মিল খায়,ধরেন ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাশ করছেন সুতরাং আপনাকে এমন কোন সাবজেক্টই পরবর্তীতে চয়েজ করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল খায় বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগে পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেটা যেন ব্যাবসা শিক্ষার সাথে মিল থাকে
,
১০ আপনার বাজেট, আপনার পছন্দের শহর সহ সব কিছু বিষয় মাথায় রেখে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা
,
১১ আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা
,
১২ ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত ঃআপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশীপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা
,
১৩ বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজের রান্না করে খেতে হবে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়া টা ভালো
,
১৪ যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন
,
১৫ যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান যেমন microsoft-office, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে
,
আমার কাছে এই ১৫ টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মনে হয়ছিল, আশা করি অনেকের কাজে আসবে ।

04/12/2020

গুরুত্বপূর্ণ ২০০টি Idiom of Phrase। যেগুলো প্রায়ই চাকুরী পরীক্ষায় আসে!
1) All of a sudden ➫ হঠাত্ , আকস্মিকভাবে
2) All the same ➫ একই রুপ , অকই কথা
3) Above board ➫ প্রকাশ্য , সন্দেহাতীত
4) After all ➫ তত্সত্ত্বেও
5) All the while ➫ সর্বক্ষণ
6) At last ➫ অবশেষে
7) At random ➫ এলোমেলো
😎 As it were ➫ যেন , বলতে গেলে
9) At a loss ➫ হতবুদ্ধি
10) At best ➫ বড়জোর
11) At times ➫ সময়-সময়
12) Avail of ➫ (কারও পক্ষে) সুযোগ গ্রহণ করা
13) Break loose ➫ ভেঙ্গে বেরিয়ে পড়া
14) Break open ➫ ভেঙ্গে খুলে ফেলা
15) By all means ➫ সকল প্রকারে
16) By the by ➫ অচিরে , কথা প্রসঙ্গে
17) Beat about the bush ➫ কাজের কথা না বলে অন্য কথা বলা
18) Be all and end all ➫ একমাত্র লক্ষ্য
19) Behind one’s back ➫ কারও অসাক্ষাতে
20) Bird’s eye view ➫ এক নজরে সমগ্রকে দেখা
21) By and large ➫ মোটামুটিভাবে
22) By chance ➫ দৈবক্রমে
23) By no means ➫ কোনোক্রমেই নয়
24) By virtue of ➫ গুণে , কারণে
25) By way of ➫ হিসাবে
26) By fits and starts ➫ খামখেয়ালিভাবে
27) By hook or by crook ➫ ছলে বলে কৌশলে
28) By turns ➫ পর্যায়ক্রমে
29) C**k and bull story ➫ আষাড়ে গল্প
30) Come to light ➫ প্রকাশিত হওয়া
31) Cut short ➫ সংক্ষেপ করা
32) Ever and anon ➫ মাঝে মাঝে
33) Each and all ➫ প্রত্যেকে
34) Every other day ➫ একদিন অন্তর একদিন
35) Far and near , far and wide ➫ চারদিকে
36) Fall flat ➫ নিষ্ফল হওয়া
37) Far an away ➫ তুলনাবিহীন
38) For the time being ➫ আপাতত
39) First and foremost ➫ সর্বাগ্রে
40) For the sake of ➫ জন্য , নিমিত্ত
41) For good ➫ চিরদিনের জন্য
42) Head and tail ➫ আকাশ-পাতাল
43) Hue and cry ➫ সোরগোল
44) In as much as ➫ যেহেতু
45) In a fix ➫ সমস্যায় পতিত
46) In accordance with ➫ অনুসারে
47) In fine ➫ সংক্ষেপে , উপসংহারে
48) In no case ➫ কোন মতেই নয়
49) In no time ➫ নিমিষে
50) In full swing ➫ পরাদমে
51) In lieu of ➫ পরিবর্তে
52) In regard to ➫ সম্পর্কে
53) In spite of ➫ সত্তেও
54) In respect of ➫ বিষয়ে , ব্যাপারে
55) Ins and outs ➫ প্রতিটি আনাচে কানাচে
56) Instead of ➫ পরিবর্তে
57) In view of ➫ বিবেচনায়
58) In the event of ➫ ঘটলে
59) In the long run ➫ পরিণামে
60) In vogue ➫ চলতি , হালফ্যাশন
61) Jack of all trads ➫ সবজান্তা
62) Know no bounds ➫ সীমা না থাকা
63) Lion’s share ➫ সিংহভাগ
64) Nook and corner ➫ আনাচ কানাচ
65) Near and dear ➫ অন্তরঙ্গ
66) Now and again , now and then ➫ মাঝে মাঝে , থেকে থেকে
67) Null and void ➫ বাতিল
68) Off and on ➫ সময় সময়
69) Of late ➫ সম্প্রতি , আধুনা
70) Once in a blue moon ➫ কদাচিত্ ( কখনই না ) –
71) Of no avail ➫ নিষ্ফল
72) On the brink of , on the verge of ➫ শেষ সীমায়
73) On the contrary ➫ পক্ষান্তরে
74) Out of date ➫ অপ্রচলিত
75) Over and above ➫ অধিকন্তু
76) On the eve of ➫ প্রাক্কালে
77) On the whole ➫ মোটের ওপর
78) Part and parcel ➫ অপরিহার্য অঙ্গ
79) Point blank ➫ সরাসরি
80) Run the risk ➫ ঝুঁকি নেওয়া
81) Rhyme and reason ➫ কান্ডজ্ঞান
82) Safe and sound ➫ বহাল তবিয়তে
83) Snake in the grass ➫ গুপ্তশত্রু
84) Sum and substance ➫ সারমর্ম
85) So to say ➫ বলতে গেলে , এক কথায়
86) Tall talk ➫ বড় বড় কথা
87) Take into account , take to heels ➫ চম্পট দেওয়া
88) Time and again ➫ বারবার
89) Take into consideration ➫ হিসাবের মধ্যে ধরা , গণ্য করা
90) To and fro ➫ এদিক-ওদিক , এপাশ-ওপাশ
91) Tooth and nail ➫ সর্বশক্তি প্রয়োগ
92) To the contrary ➫ বিপক্ষে , বিরুদ্ধে
93) Turn a deaf ear to ➫ আমল না দেওয়া
94) Ups and doing ➫ উঠে পড়ে লাগা
95) With an eye to , with a view to ➫ উদ্দেশ্যে
96) Ways and mean ➫ উপায় উপকরণ , পন্থা
97) Weal and woe ➫ সুখ দুখঃ , সুসময় ও দুঃসময়
98) A host in oneself ➫ একাই একশ
99) A man of parts ➫ গুণী ব্যক্তি
100) A man of word ➫ এক কথার লোক
101) A B C ➫ প্রাথমিক জ্ঞান
102) Acid test ➫ অগ্নি পরীক্ষা
103) Add fuel to the flame ➫ ইন্ধন যোগান
104) Add insult to injury ➫ কাটা ঘায়ে নুনের ছিটা
105) All but ➫ প্রায়
106) All moonshine ➫ অবান্তর কথা বা চিন্তা
107) Apple of one’s eye ➫ চোখের মণি
108) Armchair critic ➫ নিষ্কৃয় সমালোচক
109) As it were ➫ যেন
110) As usual ➫ যথারীতি
111) At all events ➫ যাহাই ঘটুক সব ক্ষেত্রেই
112) At large ➫ স্বাধীনভাবে
113) At least ➫ অন্ততঃ
114) At one’s finger ends ➫ নখদর্পণে
115) At one’s heels ➫ পাছে পাছে
116) At one’s own will ➫ খুশি মতো
117) Bad blood ➫ বিদ্বেষ
118) Bag of bones ➫ জীর্ণ-শীর্ণ ব্যাক্তি
119) Bed of roses ➫ আরামদায়ক অবস্থা
120) Behind the screen/Curtain ➫ পর্দার আড়ালে
121) Between two fires ➫ উভয় সঙ্কট
122) Bid fair ➫ ভালো কিছু আশা করা
123) Big gun/wigs/shots ➫ নেতৃস্থানীয় ব্যক্তি
124) Birds of a feather ➫ একরকম স্বভাবের লোক
125) Birds of passage ➫ অস্থায়ী বাসিন্দা
126) Black sheep ➫ কুলাঙ্গার
127) Book worm ➫ গ্রন্থকীট
128) By and by ➫ শীঘ্র
129) Call in question ➫ সন্দেহ করা
130) Call to mind ➫ স্মরণ করা
131) Carry the day ➫ জয়লাভ করা
132) Catch red handed ➫ হাতে নাতে ধরা
133) Chicken hearted fellow ➫ কাপুরুষ
134) Cold war ➫ ঠান্ডা যুদ্ধ
135) Creature comforts ➫ পার্থিব আরাম
136) Crying need ➫ জরুরী প্রয়োজন
137) Curtain lectures ➫ স্ত্রীর পরামর্শ
138) Dark horse ➫ অপরিচিত
139) Dead against ➫ তীব্র বিরোধী
140) Dead language ➫ যে ভাষা এখন অপ্রচলিত
141) Dead letter ➫ অচল নিয়ম
142) Dead of night ➫ মধ্য রাত্রী
143) Dog’s chance ➫ ক্ষীণ আশা
144) Face value ➫ বহিরাঙ্গের চেহারা
145) Far and wide ➫ সর্বত্র
146) Fight shy ➫ এড়িয়ে চলা
147) Fish in a troubled water ➫ এলোমেলো অবস্থার সুযোগ নেওয়া
148) Fish out of water ➫ অস্বস্তিকর অবস্থা
149) Flying visit ➫ অল্প সময়ের জন্য পরিদর্শন
150) French leave ➫ অনুমতি ছাড়াই ছুটি উপভোগ
151) Gala day ➫ উত্সবের দিন
152) Give up the ghost ➫ মরে যাওয়া
153) Golden mean ➫ মধ্যপন্থা
154) Green horn ➫ অনভিজ্ঞ
155) Hal mark ➫ শ্রেষ্ঠতার ছাপ
156) Head and ears ➫ সম্পুর্ণরুপে
157) High time ➫ উপযুক্ত সময়
158) Horns of a dilemma ➫ উভয় সংকট
159) Host in himself ➫ একাই একশ
160) Household word ➫ পরিচিত নাম
161) Hush money ➫ মুখ বন্ধ রাখার জন্য ঘুষ
162) In a hurry ➫ তাড়াহুড়ার মধ্যে
163) In black and white ➫ লিখিতভাবে
164) In force ➫ বলবত্
165) In good book of ➫ সুনজরে
166) In one’s teens ➫ তের থেকে উনিশ বছরের মধ্যে
167) In order to ➫ জন্য
168) In the mean time ➫ ইতিমধ্যে
169) In the same boat ➫ একই বিপদের সম্মুখীন
170) Iron will ➫ কঠোর সংকল্প
171) Irony of fate ➫ ভাগ্যের নির্মম পরিহাস
172) Lame excuse ➫ বাজে অজুহাত
173) Lion’s stock ➫ হাস্যস্পদ
174) Make up one’s mind ➫ মনস্থির করা
175) Mare’s nest ➫ ঘোড়ার ডিম
176) Neither here nor there ➫ অপ্রাসঙ্গিক
177) Nine day’s wonder ➫ অল্পস্থায়ী বিস্ময়ের বস্তু
178) Of course ➫ অবশ্যই
179) On the sly ➫ গোপনে
180) Out of order ➫ বিকল
181) Out of sorts ➫ মৃদু অসুস্থ
182) Out of temper ➫ ক্রুব্ধ
183) Red letter day ➫ স্মরণীয় দিন
184) Red tape ➫ আমলাতান্ত্রীকতা
185) Root and branch ➫ সম্পুর্ণরুপে
186) Rope of sand ➫ বালির বাঁধ
187) Rough passage ➫ খারাপ সময়
188) Round the clock ➫ সমস্ত দিন
189) Ruling passion ➫ প্রধান আবেগ
190) Salt of earth ➫ আদর্শ ব্যক্তি
191) Silver lining ➫ খারাপের মধ্যেও ভালর আভাস
192) Sixth sense ➫ জ্ঞানেন্দ্রীয়
193) Skin and bone ➫ অস্থিচর্মসার
194) Sleeping partner ➫ নিষ্ক্রীয় অংশীদার
195) Slip of pen ➫ লেখায় অসতর্কতাবশতঃ ভুল
196) Slip of tongue ➫ বলায় সামান্য ভুল
197) Slow coach ➫ অপদার্থ
198) Small talk ➫ সাধারণ সামাজিক কথা
199) Swan song ➫ শেষ কথা বা কাজ
200) Take one to task ➫ তিরস্কার করা

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Gulshan/2
Dhaka