Dhaka Engineering Institute
26/03/2017
জেনে নিন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সনদের মান কিসের সমমান
গত কয়েক মাস ধরে-আলোচনা সমালোচনার বিষয়-ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের সনদের মান কিসের সমমান ?
বেশির ভাগ লোকই বলছে এইচএসসি
সমমান | অথচ তারা প্রমাণ হিসেবে কিছু চাকরি বিজ্ঞপ্তি ছাড়া আর কিছুই উপস্থাপন করতে পারছে না | অথচ বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সরকারি ওয়েব সাইট ঘুরে দেখা যায় যে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের মান গ্রেড-১৪ যেখানে এইচএসসি’ র মান গ্রেড-১২ | এবং অনার্সের মান গ্রেড – ১৬ |
এছাড়া এইচএসসিকে দেখানো হয়েছে মাধ্যমিক শিক্ষা স্তরে আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংকে দেখানো হয়েছে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা স্তরের মাঝামাঝি স্থানে |
এবার আসি চাকরি ক্ষেত্রেঃ-
একজন এইচএসসি সনদ-ধারী তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে চাকরিতে প্রবেশ করেন, বেতন স্কেল – মূল বেতন ৪৭০০/- সর্বসাকুল্যে ৯৭৪৫/- এবং তাকে সারাজীবন একই পদে চাকরি করে যেতে হয় অর্থাৎ তার কোন পদোন্নতি হয় না |
আর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা হিসেবে চাকরিতে প্রবেশ করেন | বেতন স্কেল-মূল বেতন ৮০০০/ -সর্বসাকুল্যে ১৬৫৪০/- তারা ক্রমে ক্রমে পদোন্নতি পেয়ে প্রথম শ্রেনীর কর্মকর্তা হতে পারেন |
যা সাধারণ শিক্ষায় শিক্ষিত কাউকে পেতে হলে অন্ততপক্ষে মাস্টার্স অথবা বিসিএসধারী হতে হয় |
অনেকেই আবার বলছেনঃ-
আমরা যদি ডিপ্লোমা পড়ে আবার বিএসসি করি তবে জেনারেলদের চেয়ে আমাদেরকে দুই বছর বেশি সময় ব্যয় করতে হয় |
হ্যাঁ কথা সত্য |তবে এখানে আপনি দুটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাচ্ছেন |
১. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
২.বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
আর আপনি যদি এতোই লাভ লসের হিসেব খোঁজেন তবে – কেন এতো প্রতিযোগিতার ভর্তি পরীক্ষা দিয়ে, নানান ঝামেলার পাশ কাটিয়ে ডিপ্লোমা পড়তে এলেন?
তার চেয়ে বরং ১২০/- দিয়ে ভর্তি ফরম উঠিয়ে যেকোন কলেজে এইচএসসি পড়তে গেলেন না কেন?
আরে ভাই-ভালো কিছু পেতে হলে সামান্য কিছু হলেও দিতে হয় |
এবার নিজের দেখা কিছু অভিজ্ঞতার কথা বলি – আমার গ্রামে প্রায় ২০ জন
আছেন যারা, অনার্স-মাস্টার্স কম্পলিট করেও কপালে মূলা ঝুলিয়ে টুঁ টুঁ করে ঘুরে বেড়াচ্ছেন |
নিজের সম্মানটুকু বাচানো যায় – এমন একটা চাকরি পাচ্ছেন না |
(আমি এটা আক্রমণাত্মক অর্থে বলিনি-জাস্ট এক্সাম্পল) আর মাত্র এক জনই আছেন যিনি ডিপ্লোমা
পড়েছেন – তিনি পাশ করার দুমাসের মাথায় একটা চাকরি পেয়ে যান | গ্রামীণ শক্তিতে | চাকরির বয়স প্রায় সাড়ে তিন বছর | বর্তমানে বেতন পাচ্ছেন বিশ – বাইশ হাজার টাকা |
এরপরও কি বলবেন ডিপ্লোমা পড়ানো এবং পড়া উচিত না। এরপর ও কি বলবেন ডিপ্লোমা অনেক নিম্ন।
ডিপ্লোমা নিয়ে তাচ্ছিল্যকর কথা আর ভালো লাগেনা।
তথ্যটি নিজে পড়ুন এবং Share করে সবাইকে জানিয়ে দিন।
মহান আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে আগামীকাল ২১ ফেব্রুয়ারী কলেজের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ২২ই ফেব্রুয়ারী থেকে সকল ক্লাস যথাসময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। সবাইকে একুশে ফেব্রুয়ারীর শুভেচ্ছা ।
আদেশক্রমে
কর্তৃপক্ষ
স্বরস্বতি পূজো উপলক্ষ্যে আগামীকাল ১৩ ফেব্রুয়ারী কলেজের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ১৪ই ফেব্রুয়ারী থেকে সকল ক্লাস যথাসময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
আদেশক্রমে
কর্তৃপক্ষ
18/01/2016
program in C exam er date...
Happy New Year to all students of Dhaka Engineering. This New Year 2016 brings happiness in your lives.
Authority
Dhaka Engineering Institute
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
House No./3, Block/C, Lalmatia
Dhaka
1207
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |