Rihil.com
10/07/2025
এসএসসি ২০২৫ শিক্ষাবর্ষে কৃতকার্য
সকলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।
যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য সমবেদনা রইলো। ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাও আগামীতে সফল হবে।
বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করেছে মেক্সিকো। এখন থেকে বিশ্বের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনসুলেটে ভিসা আবেদন করা যাবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে ভিসার জন্য বাংলাদেশিদের নয়াদিল্লিতে অবস্থিত মেক্সিকোর দূতাবাসে যেতে হতো।
17/09/2024
১৫ সেপ্টেম্বর বিদেশফেরত এক যাত্রীর ব্যাগ চেকিং করেন বরখাস্ত হওয়া কর্মকর্তারা। তারা ওই যাত্রীর ব্যাগ খুলে তাকে অযথা হয়রানি করেন। ব্যাগ খুলে চকোলেট পাওয়ায় কয়েকজন সেসব চকোলেট নিয়ে খাওয়া শুরু করেন। বিষয়টি দেখে এক যাত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন।
এরপর যাত্রীর সঙ্গে অসদাচরণের বিষয়টি এনবিআর কাস্টমস কমিশনারের নজরে আসে। কমিশনার বিষয়টি খতিয়ে দেখে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে তিন সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেন। একইসঙ্গে অপর এক সহকারী রাজস্ব কর্মকর্তা ও এক এসআইকে ক্লোজ করে হাউসের সদর দপ্তরে সংযুক্ত করেছেন।
ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মোবারা খানম গণমাধ্যমকে বলেন, সর্বোচ্চ যাত্রীসেবা নিশ্চিতে কাজ করছে ঢাকা কাস্টমস হাউস। যাত্রীসেবায় ন্যূনতম গাফিলতি বরদাশত করা হচ্ছে না। এরই অংশ হিসেবে যাত্রী হয়রানির কারণে তিন কর্মকর্তাকে সদর দপ্তরে সংযুক্ত করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রবাসীরা যাতে সর্বোচ্চ সেবা পান, তা নিশ্চিত করার চেষ্টা করছি।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1205