Rabbi AutoExpertz
06/05/2021
Ashok Leyland 1616il ও Tata 1615 যে দিক দিয়ে ব্যবসায়িক ক্ষতি ও কোন গাড়িটি ভাল তা নিম্নরূপ করা হলঃ
১) বর্তমান লোড ক্যাপাসিটি ২২ টন গাড়ীর ওজন সহ
১৬১৫ খালি গাড়ীর ওজন ৯.৫ টন অশোক লেল্যাল্ড ৮.২ টন। অতএব, টাটা ১৬১৫, ১২০০ কেজি মালামাল সর্বদাই কম টানবে, বিধায় ১২০০ কেজির ভাড়া হতে মহাজন বঞ্চিত হচ্ছেন। সারা মাসে যতট্রিপ থাকবে ততবার ব্যবসায়িক ক্ষতি।
২) প্রতি ১০০০ কিমি গাড়ী চলাচলে টাটা ১৬১৫ প্রায় ৩০ লিটার ডিজেল খরচ বেশি। মাসে প্রায় ২০০-২৫০ লিটার x ৬৫.০২ টাকা
৩) অশোক লেল্যাল্ড ১৬১৩এইচ/১৬১৬আইএল এর টায়ার খরচ সর্বদাই কম।
৪) টাটা১৬১৫ মেইনটেইন্স খরচ বেশী এবং যন্ত্রাংশের ক্ষয়ক্ষতির পরিমান বেশী থাকায় পানের দোকানদার/মুদিখানা দোকানদার টাটার যন্ত্রাংশ রাখে এবং দেদার বিক্রী হয়। গাড়ী অতিরিক্ত নষ্ট/বিকল হলে মহাজনের ব্যবসায়িক ক্ষতি।
৫) ১৬১৫ ইঞ্জিন ওয়ান টাইম( লাইনার/স্লিপ নেই)। মেরামত খরচ বেশী। ক্লাস, ব্রেক সু খরচ বেশী।
৬) ১৬১৫ কেবিন ফিক্সড এবং কেবিনের ভেন্টি গ্লাস না থাকায় গরম বেশী। অশোক লেল্যান্ড কেবিন ফ্লোডিং, ভেন্টিগ্লাস, ড্রাইভারের মাথা হতে সিলিং সঠিক উচ্চতা সম্পন্ন হওয়ায় ও হাইড্রোলিক থাকায় বিশ্বের যে কোন প্রান্তে চালকের জন্য সর্বদাই আরামদায়ক। কিন্তু ভাঙ্গা রাস্তায়/রাস্তার স্পিড ব্রেকারে কেবিন অতিরিক্ত ঝাঁকুনির দরুন, Ashok LeyLand প্রতিটি কেবিনে আরও মোটা ও শক্তিশালী হাইড্রোলিক ব্যবহার করার দরুন ড্রাইভার, মহাজন খুশি।
৭) বর্তমান বাজারে টাটা ১৬১৫ পুরাতন গাড়ী বিক্রয়ে কোন গ্রাহক নেই/ভাল দামও নেই। অশোক লেল্যাল্ড পুরাতন গাড়ী ক্রয়ের পছন্দের ১ নম্বরে।
৮) ২০১৯,২০২০/২০২১ সালে গ্রাহক সেবায়, কমিমেন্টে এবং সন্তুষ্টিতে ১ নম্বর থাকায় বর্তমানে Ashok Leyland 1613H, 1616il মার্কেট শেয়ার ৬৫% দখল করে নিয়েছে!
৯) প্রতি ৫ বছরে অন্তঃত টাটা ১৬১৫ হতে অশোক লেল্যান্ড ১০-১৫ লাখ টাকা সাশ্রয়।
১০) টাটা ১৬১৫ টেলক্রাউন চিকন, এক্সেল চিকন, হুইলবেস কম প্রায় যন্ত্রাংশ অশোক লেল্যাল্ড হতে দীর্ঘস্থায়িত্ব কম
১১) ১৬১৫ বিএস-১( ইউরো১)
অশোক লেল্যাল্ড বিএস-৩( ইউরো-৩) সাথে লাইন পাম্প #বিশ্বে_একমাত্র বাংলাদেশে যে প্রতিষ্ঠান টাটা ১৬১৫ বাজারজাত করে, সে কোম্পানীর প্রতিনিধিরও সাহস নেই Ashok Leyland 1613H,v1616il থেকে কোন দিকেই এগিয়ে বলার!! কিন্তু সে সব কোম্পানী পলিসি দিয়ে গ্রাহকের ভবিষ্যত ব্যবসা কে পাশ কাটিয়ে তাদের প্রোডাক্ট বিক্রয় করে থাকে।
১২) টাটা ১৬১৫ হতে অশোক লেল্যান্ডের কেনা দাম সর্বদাই বেশী ( এলসি মূল্য)। জিনিস ভাল না হলে কেনা দাম বেশী হতো কি?? দুনিয়াতে কম দামে কখনই ভাল প্রোডাক্ট হয় না, হবেও না।।
[ বাংলাদেশে ১,০০,০০০/= টাকায় যেকোন ব্র্যান্ডের ১টি মোটর সাইকেল হয় না। কিন্তু ১টি টাটা ১৬১৫ ট্রাক হয়। সাথে রেজিষ্ট্রেশন ফ্রি, টিভি, ফ্রিজ, মটর সাইকেল অবশেষে গ্রাহক যা চায় তাই পলিসি!!! অশোক লেল্যান্ড শুধু গাড়ীই বিক্রী করে এবং ডাউন পেমেন্ট সর্বদাই বেশী]
বাংলাদেশের ট্রাক ভাড়ায় এই সব সস্তা পলিসিতে গাড়ী বিক্রয়ের কারণে ব্যবসায় মন্দা চলছে।।
**** টাটা ১৬১৫ গাড়ীর গতিবেগ যদি ৬০-৭০ কিমি থাকে, ড্রাইভার যদি হঠাৎ ব্রেক করে তবে, বেশীরভাগ ক্ষেত্রে ১৬১৫ চাকা স্লিপ করে গাড়ী খাদে পড়ে যাওয়ার সম্ভবনা বেশী থাকে।।
বিঃদ্রঃ যদি কাহারও আরও জানার থাকে, অবশ্যই ইনবক্সে আসবেন। না জানা থাকলে জানুন এবং কমেন্ট করুন।।
M ABU ZIHAD
21/04/2021
আজকে আলোচনা করব গাড়ির ব্রেক সিস্টেম এবং ব্রেকের প্রকারভেদ নিয়ে ।
* রাস্তার প্রতিকূল অবস্থায় দূর্ঘটনা থেকে রক্ষা পেতে চলন্ত গাড়িকে থামানোর কাজে যে যান্ত্রিক প্রক্রিয়া বা যন্ত্র ব্যবহার হয় তাকে ব্রেক বা ব্রেক সিস্টেম বলা হয় ।
দূর্ঘটনা এরিয়ে কোন গাড়িকে গন্তব্যে পৌঁছানোকে নিরাপদ গাড়ি চালনা বলা হয় । নিরাপদ গাড়ি চালনার ক্ষেত্রে ব্রেক অত্যন্ত গুরুত্বপূর্ন একটি বিষয় ।
* গাড়িতে দুই প্রকার ব্রেক ব্যবহার হয় ।
১৷ হ্যান্ড ব্রেক
২৷ ফুড ব্রেক
১৷ হ্যান্ড ব্রেক : যে ব্রেক হাত দ্বারা পরিচালনা করা হয় তাকে হ্যান্ড ব্রেক বলা হয়।
২৷ ফুড ব্রেক :যে ব্রেক পা দ্বারা পরিচালনা করা হয় তাকে ফুড ব্রেক বলে ।
* সিস্টেমের উপর ভিত্তি করে ব্রেক পাঁচ প্রকার ।
১৷ মেকানিক্যাল অপারেটেড ব্রেক সিস্টেম ।
২৷ হাইড্রোলিক অপারেটেড ব্রেক সিস্টেম ।
৩৷ এয়ার অপারেটেড ব্রেক সিস্টেম ।
৪৷ ভ্যাকুয়াম এসিস্টেট হাইড্রোলিক অপারেটেড ব্রেক সিস্টেম ।
৫৷ এয়ার এসিস্টেট হাইড্রোলিক অপারেটেড ব্রেক সিস্টেম ।
* গাড়িকে ব্রেক করার জন্য গাড়ির ব্রেক পেড বা সু দুই পদ্ধতিতে পরিচালিত হয়ে থাকে ।
১৷ ইন্টারনাল এক্সপেন্ডিং ব্রেক সিস্টেম ।
২৷ এক্সটারনাল কন্টাকটিং ব্রেক সিস্টেম ।
১৷ ইন্টারনাল এক্সপেন্ডিং ব্রেক : যে ব্রেক অপারেট করলে ব্রেক সু বাহিরের দিকে ছড়িয়ে গিয়ে ড্রামকে আটকিয়ে ধরে তাকে ইন্টারনাল এক্সপেন্ডিং ব্রেক বলে।
২৷ এক্সটারনাল কন্টাকটিং ব্রেক : যে ব্রেক অপারেট করলে ব্রেক পেড বাহিরের দিক হতে ভিতরের দিকে চেপে এসে ডিক্সকে চেপে ধরে তাকে এক্সটারনাল কন্টাকটিং ব্রেক বলে ।
সময় সল্পতার কারণে পাঁচ প্রকারের বিস্তারিত আলোচনা করতে পারলাম না । অন্য একদি করবো ইনশাআল্লাহ ।
@সংগৃহীত
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka
1208