mobileaccessoriesbd.com
25/06/2024
বিষাক্ত প্রানী থেকে বাঁচার দুআ
اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّمَّاتِ مِنْ شِرِّمَا خَلَقَ
উচ্চারণঃ আউযুবি কালিমাতিল্লাহিত তাম্মাতি মিনসাররি-মা-খলাক।
অর্থঃ আমি আল্লাহ্ তায়ালার সমস্ত (উপকারী ও শেফাদানকারী) কলেমা দ্বারা তাহার সমস্ত মাখলুকের অনিষ্ট হইতে আশ্রয় চাহিতেছি।
উৎসঃ
মুসলিম
উপকারিতাঃ
(১) হযরত আবু হোরায়রা (রাযিঃ) বলেন, এক ব্যাক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইল এবং আরজ করিল, ইয়া রাসুলুল্লাহ, রাত্রে বিচ্ছুর কামড়ে আমার খুব কষ্ট হইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিলেন, যদি তুমি সন্ধ্যায় এই কালিমাগুলি পড়িয়া লইতে
أعوذ بكلمات الله التامات من شر ما خلق
অর্থাৎ আমি আল্লাহ্ তায়ালার সমস্ত (উপকারী ও শেফাদানকারী) কলেমা দ্বারা তাহার সমস্ত মাখলুকের অনিষ্ট হইতে আশ্রয় চাহিতেছি।
তবে বিচ্ছু কখনও তোমার কোন ক্ষতি করিতে পারিত না। (মুসলিম)
ফায়দাঃ কোন কোন ওলামায়ে কেরাম বলেন, আল্লাহ্ তায়ালার সমস্ত সমস্ত কালেমা দ্বারা কুরআনে করীম উদ্দেশ্য। (মেরকাত)
(২) হযরত আবু হোরায়রা (রাযিঃ) বর্ননা করেন যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি সন্ধার সময় তিনবার এই কালিমাগুলি বলিবে--
أعوذ بكلمات الله التامات من شر ما خلق
সেই রাত্রে কোন প্রকার বিষ তাহার ক্ষতি করিতে পারিবে না। হযরত সুহাইল (রাযিঃ) বলেন, আমাদের পরিবারের লোকেরা এই দুয়া মুখস্ত করিয়া রাখিয়াছিল। তাহারা প্রতি রাত্রে উহা পড়িয়া লইত। এক রাত্রে এক মেয়েকে কোন বিষাক্ত প্রাণী দংশন করিলে সে কোন প্রকার কষ্ট অনুভব করে নাই। (তিরমিযী)
______ হাই আফসোস _________
নিজের স্বার্থে মানুষ বন্ধু হয় নিজের স্বার্থে মানুষ শত্রু হয় আসলে স্বার্থ ছাড়া কিছু ই নাই এই পৃথিবীতে !!
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
Mirpur Zoo Road
Dhaka
1216