With Hasan
একজন উপ-সচিব পদমর্যাদার আমলা নির্ধারিত বেতন-ভাতার বাইরে কেবল গাড়ি মেইনটেনেন্স তথা গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ-ই প্রতি মাসে অতিরিক্ত ৫০,০০০ টাকা পাচ্ছেন। আর অন্যান্য সুযোগ-সুবিধার কথা না-ই বা বললাম।
শিক্ষকেরা তো গাড়ি তো গাড়ি-বাড়ি চাচ্ছেন না, লাখ লাখ টাকাও বেতন-ভাতা চাচ্ছেন না । তাঁরা কেবল খেয়ে-পরে সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য জীবন নির্বাহ করার মতো বেতন-ভাতা চাচ্ছেন।
একবার ভাবুন তো- এমপিও-ভুক্ত বেসরকারি স্কুল/মাদ্রাসার একজন সহকারী শিক্ষকের বেতন (বিএড ব্যতীত) ১২,৫০০+১০০০+৫০০ = ১৪,০০০ টাকা। বর্তমান বাজারে এই বেতন দিয়ে সংসার চালানো সম্ভব? এই বেতন দিয়ে একজন শিক্ষক সংসার চালানোর চিন্তা করবে নাকি ক্লাসের ভালো প্রস্তুতির চিন্তা করবেন?
শিক্ষকেরা তো নির্ধারিত বেতন ভাতার বাইরে তেমন সুযোগ সুবিধাও পান না। যেখানে একজন সচিব পদমর্যাদার আমলার বাসায় রান্নাবান্না করার জন্য অষ্টম শ্রেণি পাশ করা বাবুর্চিকে (কুক)দিবেন ১৬,০০০ টাকা, সিকিউরিটি গার্ডকে দিবেন ১৬,০০০ টাকা; আর এদিকে ডিগ্রি/অনার্স/মাস্টার্স পাশ করা একজন এমপিও-ভুক্ত সহকারী শিক্ষককে দিবেন ১৪,০০০ টাকা! এটা পুরো জাতির জন্য লজ্জাজনক নয় কি?
~ Gazi Mizanur Rahman
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka