Nazmul.Motion
আফটার ইফেক্টস এ খুব সহজেই কিভাবে একটা লোগো ইন্ট্রো বানানো যায়, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো।
ভাবছেন ২০২৬ সালে ক্যারিয়ার বদলাতে হলে কোন স্কিলটা শিখবেন?
যেটা শিখে সত্যি টাকা রোজগার করা যায়, আবার AI এসেও সহজে কেড়ে নিতে পারবে না?
সোজা কথা: মোশন ডিজাইন এখন ক্যারিয়ারের জন্য সবচেয়ে স্মার্ট চয়েসগুলোর একটা।
কারণ, একটা স্কিল শিখে আপনি একসাথে কয়েকটা ইনকাম সোর্স খুলে ফেলতে পারেন। ক্লায়েন্টের জন্য ফ্রিল্যান্স প্রজেক্ট করবেন, পাশাপাশি এজেন্সির সাথে কাজ করা যাবে, নিজের তৈরি টেমপ্লেট আর প্যাক অনলাইনে বিক্রি করতে পারবেন, আর ধীরে ধীরে তৈরি হবে লং–টার্ম প্যাসিভ ইনকাম। মানে একটাই কাজ, কিন্তু আয়ের রাস্তা অনেকগুলো।
আরেকটা বড় কারণ হলো—চাহিদা এখানে আকাশছোঁয়া, কিন্তু ভালো মানের মোশন ডিজাইনার এখনো সংখ্যায় খুব কম। ব্র্যান্ড, স্টার্টআপ, SaaS প্রোডাক্ট, ইউটিউবার, এজেন্সি—সবাই মোশন লাগাচ্ছে, কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাজ পেতে তারা হিমশিম খাচ্ছে। যিনি এই হাই–ভ্যালু নিস স্কিলটা ভালোভাবে মাস্টার করতে পারবেন, তাকে ক্লায়েন্ট খুঁজবেই। নিয়মিত ইনকাম, রিপিট ক্লায়েন্ট—দুইটাই মিলবে।
সবচেয়ে মজার ব্যাপার? ছোট ছোট কাজ করেও এখানে প্রিমিয়াম আয় সম্ভব। অনেক সময় মাত্র ৫–১০ সেকেন্ডের একটা লোগো অ্যানিমেশন, সোশ্যাল মিডিয়া অ্যাড, বা ছোট মোশন পিস দিয়ে ক্লায়েন্টকে এত ভ্যালু দেওয়া যায় যে প্রজেক্টের প্রাইস হয় বেশ বড়—কাজের সময় তুলনামূলক কম, ডেলিভারিও দ্রুত, কিন্তু প্রাইসিং থাকে প্রিমিয়াম লেভেলে।
মানে কী দাঁড়ালো?
একটা স্কিল শিখে আপনি
– বিভিন্ন দিক থেকে আয়ের সুযোগ পাবেন,
– কম প্রতিযোগিতার মধ্যে নিজের জায়গা বানাতে পারবেন,
– ছোট ছোট প্রজেক্ট করেও ভালো টাকা ইনকাম করতে পারবেন।
তাই যদি মনে মনে ভাবছেন, “কোন স্কিলটা শিখলে সত্যি ক্যারিয়ারটাকে অন্য লেভেলে নেওয়া যাবে?”
তাহলে মোশন ডিজাইনকে সিরিয়াসলি চিন্তা করার সময় এখনই।
একটা লোগো অ্যানিমেশন এর ব্রেকডাউন ভিডিও।
কিছুদিন আগে Collect অ্যাপের জন্য একটা app launch promo ভিডিও ডিজাইন আর অ্যানিমেট করার সুযোগ পেয়েছিলাম।
এই ভিডিওটা ছিল খুব ছোট, শুধু টেক্সট–বেসড, কোনো voice over নেই। মানে, প্রতিটা ফ্রেমকেই বাড়তি কাজ করতে হয়েছে। তাই আমার প্রথম কাজ ছিল After Effects খোলা না, বরং রিসার্চ।
আমি আগে Collect-এর ওয়েবসাইট আর প্রোডাক্ট পেজগুলো ঘেঁটে তিনটা জিনিস বুঝতে চেষ্টা করেছি:
1️⃣ অ্যাপটা আসলে কোন সমস্যার সমাধান করে
2️⃣ তারা নিজেদেরকে কীভাবে ভাষায় ব্যাখ্যা করে
3️⃣ তাদের existing ভিজ্যুয়াল ল্যাঙ্গুয়েজটা (রঙ, শেপ, UI) কেমন
এরপর আমি ফোকাস করেছি brand motifs–এর ওপর। Collect-এর জন্য আমি সরাসরি লোগোর ভেতরের শেপগুলোকে আলাদা করে নিয়ে, সেগুলোকেই কনটেইনার, মাস্ক আর মোশন এলিমেন্ট হিসেবে বারবার ব্যবহার করেছি। পাশাপাশি তাদের ওয়েবসাইট থেকে brand color আর UI shapes রেফারেন্স নিয়ে এনেছি, যেন পুরো অ্যানিমেশনটাই তাদের প্রোডাক্টের এক্সটেনশন মনে হয় – আরেকটা জেনেরিক app promo না।
06/11/2025
Just got a payment for a 15 sec promo video.
ইদানিং অবাক হচ্ছি এটা টা দেখে যে অনেকেই শেখা থামিয়ে দিয়েছে, কেউ নতুন কিছু আর একেবারেই শিখতে চাইছে না। সবকিছু নাকি এ আই খেয়ে দিবে….
যে কখনও ওয়েব ডেভেলপমেন্ট শেখেনি, সে কি শুধু AI দিয়ে প্রডাকশন-রেডি অ্যাপ বানাতে পারবে? যে গ্রাফিক ডিজাইনের বেসিকই জানে না, সে কি AI দিয়ে ব্র্যান্ড-রেডি ডিজাইন দেবে? যে লেখালেখি চর্চা করেনি, সে কি AI দিয়ে কনভার্সন-ড্রিভেন কনটেন্ট লিখতে পারবে? উত্তরটা সোজা—না। কারণ AI আসলে অ্যাম্প্লিফায়ার: যার বেসিক মজবুত, যার শেখার মানসিকতা আছে, AI তার হাতেই ম্যাজিক দেখায়।
AI-রিভোলিউশনের সবচেয়ে বড় স্কিল হলো শেখার ক্ষমতা—লার্নেবিলিটি। কিন্তু ঠিক এটাকেই আজকাল সবচেয়ে কম দেখা যায়। “AI তো চাকরি খেয়ে দেবে, শিখে লাভ কী?”—এই এক কথায় অনেকে থেমে যাচ্ছে। মনে রেখো, যে ফিল্ডে আজ কাজ হচ্ছে, সেখানে যারা এগিয়ে আছে তারা না শিখে জায়গা দখল করেনি। তারা শিখেছে, প্র্যাকটিস করেছে, নিজেকে আপডেট রেখেছে—তাই তাদের জায়গাটা আজ সিকিউর। আগামীকালও টিকে থাকবে তারা, যারা শেখা বন্ধ করে না। ক্যারিয়ার আসলে একটানা শেখা-আপডেট-প্র্যাকটিসের লুপ।
তাই যদি ক্যারিয়ার নিয়ে সত্যিই সিরিয়াস হও, মাথায় পাথর কাটার মতো একটাই কথা বসিয়ে দাও—নতুন কিছু শেখা বন্ধ করা যাবে না। আজই একটা স্কিল বেছে নাও, প্রতিদিন এক ঘণ্টা সময় দাও, ছোট ছোট প্রজেক্ট বানাও, শেয়ার করো, ফিডব্যাক নাও—এটাই গেম। থেমে থাকলে ভয় বড় হয়; চলতে থাকলে দক্ষতা বড় হয়। AI তোমার রিপ্লেসমেন্ট নয়, সঠিক স্কিল থাকলে সে তোমার টিমমেট।
শেষ কথা: শেখার এই ক্ষমতাই একদিন তোমাকে অনেক দূর নিয়ে যাবে। আজ তুমি কী শিখছ?
নাজমুল
মোশন ডিজাইনার
30/10/2025
আমি পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কখনোই সিরিয়াস ছিলাম না। কিন্তু ইনস্টাগ্রাম এ কয়েকটা পোস্ট করার পরপর ই এটার আসল মজাটা বুঝতে পারলাম। প্রতিদিনই অসংখ্য মেসেজ আসছে, প্রাইস জানতে চাচ্ছে, এদের অনেকেই ক্লায়েন্ট এ কনভার্ট হচ্ছে।
তাই আপনাদের ও বলি, আপনি যে কাজ গুলো করছেন, সেগুলার একটা ভিডিও রেকর্ড রাখুন, ট্রিম করে ছোট ছোট ভিডিও আপলোড করুন। একদিন দেখবেন একজন-দুজন করে, আপনার ও অনেক ক্লায়েন্ট থাকবে ।
নাজমুল
মোশন ডিজাইনার
এআই ঝড়ের মাঝেও, মোশন গ্রাফিক্স কি এখনো শেখার মতো স্কিল?
বাস্তব ক্লায়েন্ট চাহিদা?
Just finished this explainer video for Solamp. It took me 3 days to design and then 5 more days to complete the animation. I tried to keep the design flat and minimal with snappy motion.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka