Perfumance
18/06/2026
Oolong Tea'র সাথে 'উলং টি' !
14/06/2026
লম্বা সফরে পছন্দের এক বোতল সুবাস সাথে থাকলে, সময় খুব দ্রুতই কেটে যায়!
08/06/2026
01/06/2026
দেখতে দেখতে শেষ হয়ে গেলো ২০২৬ সালের হজ্জ.. সম্মানিত হাজি সাহেব-সাহেবারা ফিরতেছেন দেশে। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকি তাদের আগমন পথের দিকে। ইশ, কবে নসীব হবে বড়হজ্জে যাওয়ার!
আহ! শুনতে কত মধুর লাগে: বায়তুল্লাহ, আল্লাহর ঘর! কী আশ্চর্য মধুর অনুভূতি! যেন ঐ ঘরের দুয়ারে দাঁড়ালেই আল্লাহকে দেখা যাবে! আল্লাহকে পাওয়া যাবে! জগতের আর কোন স্বাদ, আর কোন আনন্দের সাথে এর তুলনা হয় না।
হায়! কত অভাগা আমি! এখনো আল্লাহর ঘর থেকে ডাক আসেনাই, এখনো দুচোখের জলে বরণ করতে পারিনি কাবা-কে... আশায় বুক বাধি, পরিকল্পনা করি আটঘাট বেঁধে -- সামনেই হজ্জে যাবো। কিন্তু সেই প্ল্যান আর বাস্তবের মুখ দেখেনা। হাজারো ঠুনকো ব্যস্ততায় পরিকল্পনা ভেস্তে যায়, হাতে জমা টাকা খরচ হয়ে যায় নিতান্ত অদরকারী সব কাজে...
কাবা'র দেখা পেতে হলে আমাদের তাহলে কি করা উচিৎ? আজকে এই এখন থেকেই হজ্জের দৃঢ় নিয়ত করা, সেই ইচ্ছা মনের গভীরে লালন করা আর কাজেকর্মে তা প্রকাশ করা। দিনরাত স্বপ্ন দেখবো কালো গিলাফের। একদিন বাইতুল্লাহর তাওয়াফ করবো, কাবা'র রবের কাছে পেশ করবে নযরানা -- এ স্বপ্নকে করে তুলবো জীবনের অবলম্বন। উটকো খরচা বাদ দিয়ে টাকাপয়সা জমাবো, ব্যস্ততা যেন কাবা'র দর্শন থেকে আমায় মাহরুম না করতে পারে সেই ফুরসত বের করে নিবো..
আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হই: সারাক্ষণ হজ্জের স্বপ্ন দেখবো আমরা। যেই স্বপ্ন আমায় জাগিয়ে রাখবে রাতের পর রাত, যেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মন ছটফট করতে থাকবে।
কবুলের মালিক তো রাব্বে কারীম! আল্লাহ পাক যখন ইচ্ছা করেন, তখনই পূর্ণ হয় তাঁর দীদারে বাইতুল্লাহ'র স্বপ্ন। আমরা কেবল চাইবো তাঁর কাছে। আকূল হয়ে, ব্যাকুল হয়ে, ছোটবাচ্চারা যেভাবে বাবা-মার কাছে কেঁদেকেটে আবদার করে তারচেও করুণভাবে..!
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Shop No 171, 179; Khilgaon Paka Masjid Market [beside Taltola Market] , Khilgaon
Dhaka
1219
Opening Hours
| Monday | 10:00 - 21:00 |
| Tuesday | 10:00 - 21:00 |
| Wednesday | 10:00 - 21:00 |
| Thursday | 10:00 - 21:00 |
| Friday | 10:00 - 21:00 |
| Sunday | 10:00 - 21:00 |