Pharma Maker
ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বাড়
দোসরা জনম তিনি দিলেন আমার।।
14/07/2020
আমরা ফার্মেসী পড়ি
পাঁচ বছরের প্রফেশনাল সাবজেক্ট আমাদের। হেলথ সেক্টরের অন্যান্য প্রফেশনালদের মতো ফার্মাসিস্টদের যে কম কষ্ট করতে হয় তাতো নয়।সেমিস্টার সিস্টেমে পাঁচ বছরে আশিটারও বেশি কোর্স পড়তে হয় আমাদের।যে কোর্সগুলার সবগুলোই কিন্তু শুধু ওষুধ ম্যানুফ্যাকচারিং রিলেটেড না।মানুফ্যাকচারিং, কোয়ালিটি কন্ট্রোল, পেশেন্টের ওপর ড্রাগের ইফেক্ট, ক্লিনিক্যাল ট্রেনিং,পেশেন্ট কাউন্সেলিং এসবকিছু পড়তে হয়।হসপিটাল ফার্মেসী চালু হবে এই আশায় চার বছরের কোর্স পাঁচবছর পড়তে হচ্ছে। কিন্তু ফার্মেসী রিলেটেড জব বলতে আমরা একমাত্র বুঝি ইন্ডাস্ট্রিয়াল জব।যদি তাই হয় তবে Clinical pathology, Pharmacy practice, Clinical Research and Clinical Pharmacokinetics, Hospital Training এই কোর্সগুলো পড়ানোর কোনো মানে হয় না।অন্য সাবজেক্টের সাথে তুলনা করছি না।একজন ফার্মেসীর স্টুডেন্ট হিসেবে কতগুলো প্রয়োগবিহীন কোর্স পড়তে হবে আমাদের। আমরা যখন প্রথমবর্ষে পড়ি আমাদের একটা কোর্স পড়ানো হয় Introduction to Pharmacy. এই কোর্সে ফার্মেসীর যতগুলো জব সেক্টর দেখেছিলাম। বাস্তবে ততোগুলো নেই।স্যার একদিন ক্লাসে বলেছিলেন, রান্নাঘরের যারা রান্না করে তাদেরকে কেউ দেখতে পায় না।যারা পরিবেশন করে তাদেরকে সবাই দেখল।আমরা ফার্মাসিস্টরা রান্নাঘরেই থেকে গেলাম পরিবেশন করল শুধু অন্যান্য হেলথ প্রফেশনালরা।এ দেশে
সারাজীবন এই ফার্মাসিস্টরা ওষুধ ম্যানুফ্যাকচারিং করে গেল। পেশেন্ট এর সাথে ফার্মাসিস্টদের সম্পর্ক তখনই তৈরি হবে যখন হসপিটাল ফার্মেসী চালু হবে।যেখানে ডাক্তার,ফার্মাসিস্ট, নার্স, হেলথ টেকনোলজিস্ট সম্মিলিত ভাবে কাজ করার কথা।
এত কষ্ট করে যারা পাঁচ বছর ধরে এতগুলো কোর্স আয়ত্ত করছে তাদেরকে এইটুকু সম্মান দেয়া অবশ্য কর্তব্য।
(ভুল ত্রুটি মার্জনীয়)
১৩.০৭.২০২০
Subarna Sarker Tithi
Student
Department of pharmacy
Pabna University of Science and Technology, Pabna
12/06/2020
ফার্মাসিস্ট ফজলে রাব্বির মৃত্যু ও আমাদের আর্তনাদ ফার্মাসিস্ট ফজলে রাব্বি। জন্ম ২৩ নভেম্বর ১৯৯১। ২০১৩ সালে ইউনিভার্সিস্টি অফ এশিয়া প্যাসিফিক থেকে ফার্মেসী বিষয...
06/06/2020
কোভিড-১৯ আপডেট ৬ জুন ২০২০। ঘরে থাকুন নিরাপদ থাকুন জিনি পিডিয়ার সাথেই থাকুন।
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
Dhaka