Lilac-group.com
25/05/2024
ঘুম থেকে উঠে হঠাৎ করেই হাফেজী বিভাগের একটা ছেলের কথা মনে পড়লো, বয়স-৯। নাম- জোবায়ের আহমেদ। বর্তমানে সে মালয়েশিয়া থেকে হাফেজী করছে আমাদের বিভাগে এবং তৃতীয় সেমিস্টারে আছে। আসলে ওর কথার চেয়ে বলতে পারেন ওর মায়ের অবদানের কথাই মনে পড়ছে বেশি। বাচ্চাদের ব্যাচে যারা ভালো করছে, সবার পিছনে তাদের অভিভাবক খুবই গুরুত্বপূর্ণ। বিশেষত মা সচেতন হলে এবং শিক্ষিত হলে বাচ্চাদের শিক্ষিত করা বেশ সহজ। আমি, হাফেজী বিভাগসহ, সব ইসলামিক বিভাগ তৈরি করেছিলাম আমার মতো মধ্য বয়সী, ব্যস্ত, সাধারণ মানুষের কথা চিন্তা করে। কিন্তু বাচ্চাদের ব্যাচে ইতো মধ্যে হাফেজ হয়ে গেছে, অনেকে হচ্ছে, সব জায়গায়ই কিন্তু অভিভাবকের অবদান অনেক। আমি এই সিস্টেম ডিজাইন করেছি, আমি ভালো করেই জানি অভিভাবকদের বিশেষ অবদান এবং সহযোগিতা ছাড়া এই বাচ্চারা কখনোই হাফেজ হতে পারতো না বা পারবেও না, বিশেষত মা'দের অবদান ছাড়া সম্ভব না। বাচ্চাদের ব্যাচ থেকে যে মেয়েটা পূর্ণ কোরআনে হাফেজ হয়ে গেছে "ধারা", বয়স-১৩, তার পিছনেও তার মায়ের অবদান। এমন অসংখ্য গল্প আমার জানা আছে। কারন সবার প্রতিই আমার খেয়াল থাকে।
আরেক দিন কোরআন শিক্ষা বিভাগের এক ছেলের (বয়স-৭) জীবনে তার মায়ের অবদানের কথা বলবো। যার বাবা মারা গেছে, ২ বছর ছেলেকে বাইরে হুজুরের কাছে পড়িয়েও কোরআন শিখাতে পারে নাই। পড়ে উনার অনুরোধে উনার বাচ্চাকে কোরআন শিক্ষা বিভাগে যোগ দেয়ার সুযোগ দেয়া হয়, এখানেও বাচ্চার প্রধান শিক্ষিকা তার মা। অনলাইন ক্লাস হবার কারনে, আমি কিন্তু বাচ্চাদের কোরআন শিক্ষা বিভাগে নিতে চাই না। তারপরো যারা যোগ হয়েছে বা সফল ভাবে শেষ করেছে, সব জায়গায় তার অভিভাবক বা মায়ের অবদান।
আমাদের ইসলামিক বিভাগের এই সব মায়ের শ্রম এবং ভালোবাসাকে আমি শ্রদ্ধা জানাই, তারা যেন এই উসিলায় সবাই জান্নাত লাভ করে এবং সবার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা।
-DH Sakib
-CEO & Founder, Lilac Group of companies
11/03/2024
ইবাদাত কি শুধু নামায, রোযা?
উত্তর: না। বরং আল্লাহ, যা করতে বলেছেন তা করাই হলো ইবাদাত। আমি যেভাবে,যেখানে থাকি না কেন আল্লাহর ইবাদাত করতে চাই। আমি বহুবার বলেছি, এমনকি আমার বইয়েও লিখে দিয়েছি,আমি আল্লাহর প্রতি কি পরিমাণ কৃতজ্ঞ।আমি আজ যত কোম্পানির মালিক সবই আল্লাহর বিশেষ রহমতে পাওয়া। পৃথিবীর দৃষ্টিতে দেখলেও আমি আমার আল্লাহ ব্যতীত কাউকে অভিভাবক মানি না।
অনেকটা আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতাসরূপ আমি আমার এবং সাধারন মানুষের জন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান (Knowledge of Quran & Smart Life) তৈরি করেছি ২০২০ এর শুরুর দিকে। এই প্রতিষ্ঠানের অনেকগুলো বিভাগ তৈরি হলেও সব বিভাগ ১০০% কার্যকরী না। সকল বয়সী মানুষের জন্য হাফেজী বিভাগ মোটামুটি ১০০% কার্যকরী যেখানে অসংখ্য শিক্ষার্থী সারাবিশ্ব থেকে যে কোন সময় পড়তে পারছে, কোরআনে হাফেজ হয়েছে এবং হচ্ছে। আমি এক এক সময় লিলাক গ্রুপের এক এক কোম্পানি নিয়ে ব্যস্ত থাকার কারনে পূর্নাঙ্গ মনোযোগ দেয়া হয়ে উঠে নাই। যদিও সব বিভাগগুলো আমার শিক্ষার জন্য চলমান আছে কিন্তু জনসাধারণের জন্য উম্মুক্ত না। আর লিলাক এডুকেশন এর ২৪টি স্কুলিং সিস্টেমকে বিশ্ববিদ্যালয়ের মডেলে রূপান্তর এবং মান উন্নয়নের কারনেও অনেক বিভাগ বাহ্যিকভাবে বন্ধ আছে। এই রমযানে আমি লিলাক গ্রুপের অন্যান্য সকল কোম্পানির কাজ কমিয়ে শুধু আল্লাহর ইবাদাতে মনোযোগ দিবো ইনশাআল্লাহ। তাই প্রতিটি বিভাগই ধীরে ধীরে ১০ রোজার মধ্যে চালু হয়ে যাবে। ১০টি বিভাগের মধ্যে ৮টি বিভাগ জনসাধারনের জন্য উম্মুক্ত থাকবে।
🟩 Departments list
✅1. Department of Quran Learning
✅2. Department of Hafezi
✅3. Department of Quran research (Exam mandatory)
✅4. Department of Hadith ( Dep-3 students only)
✅5. Department of Islamic Fundamental ( Level-1 Free)
✅6. Department of Prophet (SM) Biography
✅7.Department of Modern Islamic Life
✅8. Department of Islamic Law (Restricted)
✅9. Department of Comparative Religious Studies
✅10. Department of Quranic Medicine & Health(Restricted)
প্রতিটা বিভাগের জন্য আলাদা ফেসবুক গ্রুপ আছে যেখানে ফ্রি ভিডিও দেয়া থাকবে অথবা আছে। তাই যোগ দেয়ার আগে ফ্রি ভিডিও দেখে নিবেন,হাফেজী বিভাগ ছাড়া।কারন হাফেজী বিভাগ মূলত একটা সিস্টেমে চলে যার ডেমো ক্লাস দেখানোর সুযোগ নাই।
আমাদের সাধারণ মানুষের জীবনের জন্য এবং ইবাদাতের জন্য এই সব বিভাগ। হাজারো কাজের ব্যস্ততার মাঝেও যেন আমাদের আমল করা সহজ হয়, নিজেদের পরকালকে যেন একটু একটু করে গুছাতে পারি তাই এই প্রতিষ্ঠান। সব শান্তিপ্রিয় মানুষরা এখানে পড়তে আসে। এই প্রতিষ্ঠানের এবং প্রতিটা বিভাগের নিয়ম আমরা লিখিতভাবে দিব যদিও ওয়েবসাইট এ দেয়া আছে।কারন, এই প্রতিষ্ঠান তৈরিই করা হয়েছে আমলের জন্য এবং পরকালের জন্য, হাজারো জামেলার মধ্যে এক টুকরো শান্তির জায়গার জন্য।
শেষ জমানায়, আমাদের মতো সাধারণ মানুষের ইসলাম পালন করা অনেক কঠিন।তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখেই সব কিছু ডিজাইন আমি করি। পিছন থেকে আলেম,হাফেজরা কাজ করছেন। তাই অনুগ্রহপূর্বক কোন ঝামেলাজনক মানুষ এখানে আসবেন না, যদিও মনোবিজ্ঞান বিভাগ বসানোই হইসে এদের দূরে রাখার জন্য। (ফুরকান-৬৩)।
আর যারা ইসলামিক শিক্ষা থেকে মানুষকে দূরে রাখতে চান তারাও একটু দূরে থাইকেন কারন আমি লিলাক এডুকেশন এর ২৪ ধরনের স্কুলিং সিস্টেম এর সাথে জড়িত। যার যেমন পড়াশোনা করতে মন চায় তারা করবে। সব ব্যবস্থাই করে রেখেছি। আর যারা শয়তানের বেশ ধরে অথবা হুজুরের বেশ ধরে সাধারন শিক্ষার্থীদের কু-পরামর্শ দিতে আসেন তাদের জন্য Lilac School of Law এবং Lilac Law Firm তৈরি করে দিচ্ছি। আপনাদের মহান মতামত দেশের স্বার্থে আমরা নিবো!
তাই, আমার জন্য আল্লাহ, যা করতে বলেছেন তা করা ইবাদাত, যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকা ইবাদাত।
আর আল্লাহর কথা মতো সাধারণ মানুষকে আল্লাহর পথে আসার ব্যবস্থা করে দেয়াও কি ইবাদাত না? বা নিজে ভিলেন সেজে, গবেষণা করে, আলেম,হাফেজ, শিক্ষার্থী অথবা ইসলাম বিভাগগুলোকে নিরাপত্তা নেয়াও কি ইবাদাত না?
উল্টাপাল্টা কথা বলার জন্য আমার অনেক প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু ভুলেও সেটা যেন আমার ইসলামিক বিভাগ না হয় কারন এই প্রতিষ্ঠান আমার ইমোশন, আমার ভালোবাসা, আমার জীবনের অংশ।
-DH Sakib
Founder & Ceo
Lilac Group of Companies
নোটিশ:
হাফেজী এবং কোরআন গবেষণাসহ অন্যান্য বিভাগের ভবিষ্যৎ পরিবর্তন।
অনেকেই জানেন Knowledge of Quran & Smart Life, Lilac Education এর একটি সাব-স্কুলিং সিস্টেম। আমাদের মোট Associate School আছে ২২টি। আগামী ২০২৫ নাগাদ আমরা লিলাক এডুকেশন কে ভার্সিটিতে রূপান্তর করার প্রোগ্রাম হাতে নিয়েছি। তাই এখন থেকে ভার্সিটি মডেলে রূপান্তর করে ফেলা হচ্ছে আমাদের প্রোগ্রামগুলোকে। আমাদের সকল শিক্ষা বিভাগে একই পরিবর্তন আসবে।
হাফেজী বিভাগ দিয়ে উদাহরণ দেয়া যাক।
১। হাফেজী এবং কোরআন গবেষণায় মোট ২৪টি সেমিস্টার,যার মধ্যে প্রতি সেমিস্টারে এভারেজে ২৭০টা আয়াত থাকে।
২। প্রতি সেমিস্টারের Credit হবে ৩ করে। ২৪ সেমিস্টারের ক্রেডিট ৭২।
৩। রিভিশনের বিশেষ মডেল আসছে। তাছাড়াও কোর্স শেষ হবার পর ৩ টি Revision Phase পাশ করতে হবে। যার ক্রেডিট হবে ৯ করে মোট ২৭, যেখানে প্রথম থেকে, শেষ থেকে এবং লাইভে পড়া দিয়ে রিভিশন শেষ করতে হবে।
৪। রিভিশন শেষ হবার পর ১০ ক্রেডিটের Internship করতে হবে আমাদের বিভাগে।
৫। ইন্টার্নশিপ শেষ হবার পর সেরা কয়েকজন আমাদের এখানে শিক্ষক হিসেবে যোগ দেয়ার সুযোগ পাবেন।
৬। মোট ক্রেডিট ( ৭২+২৭+১০= ১০৯)। সাথে ওপেন ক্রেডিট থাকবে ৩ (Professional English course)। সর্বমোট ১১৪ ক্রেডিট। প্রতি ক্রেডিট এর ফি ১০০০টাকা (২০২৪ সাল থেকে)।
৭। সব ক্রেডিট শেষ হলে একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট দেয়া হবে লিলাক এডুকেশন এর সার্টিফিকেট বিভাগ হতে। আর ট্রান্সক্রিপ্ট দেখা যাবে ২য় সেমিস্টার থেকে যার যার প্রোফাইলে।
হাফেজী বিভাগের অফার শেষ হয়ে যাবার পর এই সিস্টেম ধীরে ধীরে কার্যকর করা হবে। নতুন সিস্টেম ২০২৪ থেকে পুরোপুরি কার্যকর হবে।
-DH Sakib
Founder Lilac Group of Companies
লিলাক গ্রুপের অফিসিয়াল শুরু ২০১৯ সালে, দেখতে দেখতে প্রায় ৫ বছর! বিশ্বব্যাপী মানুষের, সকল মৌলিক চাহিদা পূরনের জন্য ১৯টি কোম্পানি এবং অসংখ্য সাব-কোম্পানী নিয়ে কাজ করে যাচ্ছে। করোনার পরে আমাদের অনেক কোম্পানি বন্ধ ছিল, যদিও ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছিলো। অবশেষে পরিবর্তনশীল পৃথিবী এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সব কোম্পানীর কাজ শুরু হচ্ছে। এই পরিবর্তনটা অনেক বড় আকারের, যা পূর্নাঙ্গরূপ নিবে লিলাক গ্রুপের পঞ্চবার্ষিকির আগে, ইনশাআল্লাহ।
লিলাক গ্রুপকে পুরোপুরি প্রিমিয়াম ব্যান্ডে রূপান্তরিত করা হয়েছে। সাধারন সার্ভিসের জন্য ফ্রিসিয়া গ্রুপ প্রতিষ্ঠা করা হয়েছে। লিলাক এডুকেশনকে প্রায় ইউনিভার্সিটি মডেলের কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে। এবং এখন থেকে লিলাক গ্রুপের যে কোন কোম্পানিতে যোগ দেয়ার জন্য লিলাক এডুকেশন এবং এর সহযোগী শিক্ষা-ব্যবস্থা থেকে পাশ করা বাধ্যতামূলক, যা আগে ৩টি প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য ছিল!
Now( 1.08.23), this is the time to start " Lilac Universe" by DH
- DH Sakib
Founder Lilac Group of Companies
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Sector 6 , Uttara
Dhaka
1230