IMSL

IMSL

Share

Photos from IMSL's post 02/05/2022

ﺍَﻟﺴَّﻼَﻡْ ﻋَﻠَﻴْــــــــــــــــــــﻜُﻢْ ﻭَ ﺭَﺣْﻤَﺔُ ﺍﻟﻠﮧ.....................

ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। আজ এ বছরের শেষ রোজা আদায় করেছি আমরা। আগামীকাল ঈদুল ফিতর। আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া যে তিনি আমাদের সুন্দরভাবে সবগুলো রোজা, সেহেরি, ইফতার ও তারাবিহ পড়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ।

আজকের তারিখ ছিলো:

৩০ রমাদান ১৪৪৩ হিজরী
০২ মে ২০২২ ইংরেজি
১৯ বৈশাখ ১৪২৯ বাংলা।

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’
অর্থ : ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেকা আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।’

আগামী বছর আল্লাহ তায়ালা যেন আবার আমাদের রমযান নসিব করেন এবং পরিপূর্ণভাবে সকল ইবাদত আদায় করার তৌফিক দান করেন।

05/11/2021

ﺍَﻟﺴَّﻼَﻡْ ﻋَﻠَﻴْــــــــــــــــــــﻜُﻢْ ﻭَ ﺭَﺣْﻤَﺔُ ﺍﻟﻠﮧ

শুভ সকাল। আজ জুম্মাবার। পবিত্র রবিউল আওয়াল মাসের শেষ জুম্মাবার আজ।

আজকের তারিখঃ

২৮ রবিউল আওয়াল ১৪৪৩ হিজরী
০৫ নভেম্বর ২০২১ ইংরেজি
২০ কার্তিক ১৪২৮ বাংলা।

আজ সূর্য উদয় হয়েছে ৬:১৩ মিনিটে।
আর সূর্যাস্ত হবে ৫:২২ মিনিটে।

আওস ইবনু আওস আস-সাক্বাফী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ

যে ব্যক্তি জুম্মার দিন গোসল করবে এবং (স্ত্রীকেও) গোসল করাবে, প্রত্যুষে ঘুম থেকে জাগবে এবং জাগাবে (সকাল-সকাল ও আগে-আগে (মসজিদে যাওয়ার জন্য) প্রস্তুত হবে), জুম্মার জন্য বাহনে চড়ে নয় বরং পায়ে হেঁটে মসজিদে যাবে এবং কোনরূপ অনর্থক কথা না বলে ইমামের নিকটে বসে খুতবা শুনবে, তার (মসজিদে যাওয়ার) প্রতিটি পদক্ষেপ সুন্নাত হিসেবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে সে এক বছর যাবত সিয়াম পালন ও সারারাত সালাত আদায়ের (সমান) সওয়াব লাভ করবে।
(রেফারেন্সঃ আবু দাউদ ৩৪৫)

আমাদের পরিবারের নারী সদস্যগণদের জন্য আলেমগণ পরামর্শ দেন তারা যেন বাসার পুরুষদেরকে এই আমলগুলো করতে উৎসাহ দেন ও উদ্বুদ্ধ করেন। পুরুষদেরকে এই ভাল কাজগুলোতে সহযোগিতা করার মাধ্যমে ইনশাআল্লাহ নারীরাও এই সওয়াবের অংশীদার হতে পারবেন।

আল্লাহ তায়লা আমাদেরকে প্রতিটা জুম্মাতেই এই সওয়াব লাভ করার তাওফিক দান করুন।

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


House No: 116, Road No: 06, Mohakhali DOHS
Dhaka