IExpert PC & Networking Solution
15/12/2023
Best Web Browser Compliation List for 2023.
All test Data are given.
04/10/2020
পিসি আর্থিং (Earthing)-এর সহজ সমাধান:
---------------------------------
আমরা অনেকেই আছি, যারা পিসিতে কাজ করতে করতে বেখেয়ালে অনেকসময় ইলেকট্রিক শক খাই। সাধারণভাবে এটাকে আমরা বলি, “আর্থিং (Earthing)"।
আরেকটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে, মনিটরের Cable Disconnect করে দিলে শকের মাত্রা কমে যায়।
এটা নিয়ে অনেকরকম প্রচলিত ধারণা থাকলেও; এর একমাত্র কারণ: সঠিক আর্থিংয়ের অভাব। ফলে, ক্ষেত্রবিশেষে আপনি ২৫-৩০ ভোল্ট এমনকি ২২০ ভোল্টের শক পেতে পারেন। তাই সমাধানে যাবার আগে কারণগুলো একটু জেনে নেই:
১. অনেক পুরোনো বাড়ি, তাই আর্থিং-এর ব্যাবস্থা নেই (Picture 8)।
২. যে সকেট থেকে পিসিতে বা রাউটারে ইলেকট্রিক সংযোগ দেয়া হয়েছে, সেটা আসলে ২-পিন; ৩-পিন নয়। তাই কোনো গ্রাউন্ড (Ground Connection) নেই (Picture 6)।
৩. মাল্টিপ্লাগ কিংবা পিসির পাওয়ার সাপ্লাই-এর পাওয়ার কেবল ত্রুটিযুক্ত (Picture 7)।
৪. LCD/ LED Monitor-এর Ground Voltage পিসি থেকে বেশি।
৪. আপনার পিসির মাদারবোর্ড কোনো কারণে শর্ট হয়ে গেছে। তাই বোর্ড থেকে কেসিং-এ পাওযার রাউটিং (Power Routing) হচ্ছে।
বাকিগুলোর চেয়ে ৫নং কারণটি বেশি ক্ষতিকর এবং এর ফলে মাদারবোর্ডের সাথে সংযুক্ত ধাতব যেকোনো কিছু, যেমন পেন ড্রাইভ, মডেম ইত্যাদি থেকেও প্রায় ২২০ ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এবং দীর্ঘদিন এই সমস্যা থাকলে আপনার সাধের পিসির ভেতরের পার্টসগুলোর বেশ ভালো ক্ষতির কারণ হতে পারে।
তাহলে চলুন দেখা যাক কিভাবে মাত্র ৩টি ধাপে খুব সহজেই আর্থিং-এর সমাধান করতে পারবেন আপনি।
ধাপ-১. কম্পিউটার টেবিলের পেছনে বা কাছাকাছি এমন একটি স্থান নির্বাচন করুন, যেটা সচরাচর কারো সংস্পর্শে আসে না। এখানে দেয়ালে হাতুরি দিয়ে একটি পেরেক গাথুন (Picture 3)। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পেরেকটি থেকে আপনি শক পেতে পারেন।
ধাপ-২. প্রায় ১ মিটার লম্বা একটি তামার তার নিন এবং তারের এক প্রান্ত পেরেকের সাথে বাঁধুন।
ধাপ-৩. কেসিং-এর পেছনের একটি Screw সামান্য আলগা করে, তারের অপর প্রান্ত Screw-এর সাথে বাঁধুন। আবার Screw টাইট দিন যেনো তারটি সহজে খুলে না যায় (Picture 4)।
প্রথমবার Power Connection দেবার সময় বা Connection Loose হলে তারের মাথায় মৃদু Spark দেখা দিতে পারে। এতে ভয়ের কিছু নেই। এর মানে হচ্ছে বর্তনী সংযোগ (Circuit Connection) সম্পূর্ণ হয়েছে। এবার কেসিং-এ হাত দিন। আর শক করবে না।
আপনি চাইলে পিসির কাছাকাছি কোনো ধাতব পানির পাইপেও সংযোগ দিতে পারেন, সেটা বরং আরো ভালো সমাধান হবে।
16/08/2020
সব কাজের কাজি, মাঝারি মানের গেমিং কম্পিউটার বলতে পারেন এটাকে।
শুধুমাত্র প্রসেসর আর মাদারবোর্ডটাই পুরনো বাকি সব পার্টস একদমই নতুন ও বিক্রির জন্যই কেনা৷ ওয়ারেন্টি কাগজের ছবিও দিয়ে দিলাম তাই।
খুবই যত্নের সাথে পিসি ব্যবহার করা হয়েছে, তাই মাদারবোর্ডের কানেক্টরগুলোতেও মরিচা ধরেনি।
বিক্রয় ডটকমের আর দশটা বিজ্ঞাপনের মত পুরনো জট Refurbished RAM, Motherboard-কে নতুন কোরিয়ান RAM, Board বলে চালাবার কোন ইচ্ছা নেই। মিথ্যা বলে বেঁচতেও চাই না।
Specifications:
Processor: Core i5 (3rd Gen) 3470 3.2GHz - Used
CPU Fan: Original DeepCool cooler - New
Motherboard: Gigabyte GA-61 chipset - Used
RAM: 8GB DDR3 1600 MHz (2x4GB) - New (3yr warranty)
HDD: 500GB 7200rpm- New (1yr warranty)
Casing: Gaming Side Panel Transparent view with 3 RGB fan - New with box
With professional cable management.
Price: 20000/= (almost fixed)
iExpert পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।৷
আপনার কোনটা?
🐂🐃🐄🐏🐑🐪🐫
18/07/2020
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
Lane-14, House-02, Block-A, Mirpur-10
Dhaka
1216