summerholidaysbd.com
06/07/2021
বিদেশগামী কর্মীরা এখন থেকে সরকারের নিন্মোক্ত নির্দেশনা অনুসরণ করে করোনা ভ্যাকসিন প্রাপ্তির জন্য নিবন্ধন করতে পারবে।।
01/10/2020
সৌদি প্রবাসীদের ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো অনিশ্চিত
ঢাকা: বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসী বাংলাদেশিদের ভিসা ও ইকামার (কাজের বৈধ অনুমতিপত্র) মেয়াদ বাড়ানোর কোনো ঘোষণা দেয়নি সৌদি সরকার (৩০ সেপ্টেম্বর)।
ফলে প্রবাসীদের ভিসা ও ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো অনিশ্চিত হয়ে পড়েছে।
আর ইকামার মেয়াদ না থাকলে রি-এন্ট্রি ভিসা দেয় না সৌদি সরকার। ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে বেশিরভাগ কর্মীর বর্ধিত ভিসা ও ইকামার মেয়াদ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সৌদি আরবে যাদের কর্মসংস্থান আছে কিন্তু করোনাকালে দেশে আসার পর ভিসার মেয়াদ পেরিয়ে গেছে তাদের আবারও ভিসা নিয়েই দেশটিতে ফিরতে হবে। ফলে বাংলাদেশে অবস্থানরত প্রায় ২৫ হাজার সৌদি প্রবাসীকে পুনরায় ভিসা নিতে হবে।
এ বিষয়ে ঢাকা থেকে সৌদির বিষয় বাংলাদেশ দূতাবাসের কাছে জানতে চেয়েছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দূতাবাস মন্ত্রণালয়কে জানিয়েছে, সাধারণত এ ধরনের কোনো ঘোষণা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় না। বাংলাদেশিদের ক্ষেত্রে ইকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়ে দেওয়া হবে এমন কোনো ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অদ্যাবধি পাওয়া যায়নি। এভাবে সরকারের তরফ থেকে ইকামা কিংবা ভিসার মেয়াদ বৃদ্ধির অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়াটি সর্বোচ্চ কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থা ও টেকনিক্যাল অথরিটির মাধ্যমে হয়ে থাকে।
দূতাবাস মন্ত্রণালয়কে আরও জানায়, সৌদিতে প্রবেশে ইকামার মেয়াদের পাশাপাশি এক্সিট রি-এন্ট্রি ভিসার মেয়াদও থাকতে হয়। ইকামার মেয়াদ না থাকলে এক্সিট রি-এন্ট্রি ভিসারও মেয়াদ থাকে না। আগে সৌদি সরকারের পক্ষ থেকে ইকামা ও এক্সিট রি-এন্ট্রি ভিসার মেয়াদ ফি দিয়ে বৃদ্ধি করে দেওয়া হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় সৌদি কর্তৃপক্ষ হয়তো আগের মতো কিংবা ভিন্ন কোনো পদ্ধতিতে ইকামা ও ভিসা এক্সটেনশনের অনুমোদন দিতে পারে। তবে ঘোষণা না আসা পর্যন্ত তা নিশ্চিত নয়। এ বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
জানা গেছে, সৌদি আরবে কর্মরত সব দেশের কর্মীদের ইকামার মেয়াদ বাড়ানোর ঘোষণা সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়। সরকারের তরফ থেকে ইকামা অথবা ভিসার মেয়াদ বাড়ানোর অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়াটি সর্বোচ্চ কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থা ও টেকনিক্যাল অথরিটির মাধ্যমে হয়ে থাকে। সৌদি সরকারের পুরো সিস্টেম চলে অনলাইনে। অনলাইনে এসব মেয়াদ সংশোধনের জন্য একটি প্রসেস অনুসরণ করতে হয়। এর মধ্যে আইন সংশোধনের বিষয় আছে। ইকামার মেয়াদ বাড়ানোর কাজ অনলাইনে পরিচালনা করে সৌদির ন্যাশনাল ডাটা সেন্টার। এই সেন্টারের সঙ্গে প্রত্যেকটি কোম্পানি সংযুক্ত থাকে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গালফ অঞ্চলের ছয়টি দেশ এবং মালয়েশিয়ার প্রতিনিধিদের সঙ্গে প্রবাসী এবং শ্রমিক ইস্যুতে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, যারা দেশে চলে এসেছিলেন তাদের মধ্যে থেকে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু সেখানে চাকরি আছে তাদের নতুন করে ভিসা নিতে হবে। সৌদি কর্তৃপক্ষ ভিসা নতুন করে ইস্যু করবে বলে আমাদের জানিয়েছে। তবে যাদের ভিসার মেয়াদ শেষ এবং চাকরিদাতা আর নিয়োগ দেবেন না তাদের বিষয়ে ‘কিছু করার নেই’৷ এমন শ্রমিকদের সংখ্যা এখন পর্যন্ত ৫৩ জন উল্লেখ করে তাদের বিকল্প কর্মসংস্থান অথবা দেশেই কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি।
উল্লেখ্য, আগে সৌদির বাইরে অবস্থান করলে ইকামা নবায়নের সুযোগ ছিল না। কিন্তু সৌদি সরকার বর্তমানে সেই নিয়ম শিথিল করেছে। এখন কোনো কোম্পানি চাইলে সৌদির বাইরে থাকা কর্মীর ইকামা নবায়ন করতে পারবে। তবে সৌদি সরকার প্রকাশ্যে ঘোষণা না দিলে স্বয়ংক্রিয় নবায়ন হবে না কারো। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।
শর্তগুলো হলো: এক্সিট রি-এন্ট্রি ভিসা নবায়নের জন্য জাওয়াজাতের প্রিন্টের মূল কপি, যাতে ইকামার মেয়াদ থাকতে হবে, কফিলের আবেদন সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়িত হতে হবে, পাসপোর্ট ও এক্সিট এবং রি-এন্ট্রি ভিসার মূল কপি, সৌদি এয়ারপোর্ট থেকে বের হওয়ার তারিখসহ প্রিন্টের মূল কপি এবং মেয়াদসহ ইকামার ফটোকপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে।
04/09/2020
আপনার প্রিয়জনের সাথে সমুদ্রের তরঙ্গ উপভোগ করুন, ৩ দিন ২রাত @ কক্সবাজার ! TRAVEL PARTNER: US BANGLA
Hotel Sea Palace 10,990
Hotel Grace Cox 11,400
Hotel Sea Palace (Crown Plaza) 11,900
Hotel Seagull 12,200
Hotel Long Beach 12,700
Hotel Ocean Paradise 12,900
Hotel Best Western Heritage 12,900
Hotel Sayeman Beach 13,500
Royal Tulip Sea Pearl Beach Resort & SPA 14,700
_______________________________________________
Package Includes:
> Return Air Ticket (Dhaka-Cox’s Bazar-Dhaka)
> Hotel Accommodation on Twin share basis
> Buffet Breakfast
> Airport-Hotel-Airport Transfer
> Complementary Swimming Pool & Free Wi-Fi in room
Terms & Condition:
> Minimum two persons required to avail the package
> All taxes & surcharges are included
> Child and Infant Rates are available upon request
> Customized Package Available
> Rates will be changed for any Govt. Holiday
> Package are subject to Availability
> Complementary Swimming Pool only for Sayeman Hotel 1 hour
Travel Date:
22 Aug to 30 Sep 2020 (Except Black out Date)
6 Months EMI available on 0% Interest
For more details please contact: 01712257451 / 01955393238
সৌদি প্রবেশের অনুমতি পেল বাংলাদেশসহ ২৫ দেশ
বেশ কিছু শর্ত পূরণ করে ২৫টি দেশের নাগরিক সৌদি আরবে ফিরে যেতে পারবেন বলে জানা গেছে। শর্তগুলো হলো:
সৌদি আরব ভ্রমণ করতে হলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইট থেকে একটি ফরম পূরণ করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে এবং আসার সময় এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে।
ভ্রমণ করার সাত দিন আগে থেকে কোয়ারেন্টিনে থাকতে হবে। মূলত পিসিআর দেওয়ার চার দিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার তিন দিন পর পর্যন্ত।
সৌদি আরবের টাটামন এবং তাওয়াক্বালনা এ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবে।
অবশ্যই আসার ৮ ঘণ্টার মধ্যে টাটামন (tatamman) অ্যাপের মাধ্যমে বাসার অবস্থান নির্ধারণ করতে হবে।
কোভিড-১৯ এর লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি ৯৩৭ নম্বরে ফোন করতে হবে অথবা সাধারণ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে।
আপনাকে টাটামন এ্যাপসের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্যের অবস্থা জানাতে হবে এবং আপনি কোয়ারেন্টিন থাকাকালীন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1212
Opening Hours
| Monday | 09:00 - 20:00 |
| Tuesday | 09:00 - 20:00 |
| Wednesday | 09:00 - 20:00 |
| Thursday | 09:00 - 20:00 |
| Saturday | 09:00 - 20:00 |
| Sunday | 09:00 - 20:00 |