UniTech

UniTech

Share

09/07/2021

জুম্ম যারা আগন তাঁরা'রে প্রাধান্য দেয়া অবো।

পদের নাম : জেলা প্রতিনিধি , খাগড়াছড়ি/ বান্দরবান/ রাঙ্গামাটি।
কর্মস্থল: খাগড়াছড়ি জেলা।
কর্মের ধরণ: টেক্সট, ভিডিও ও লাইভ রিপোর্টিং, সার্বক্ষণিক ।
শিক্ষাগত যোগ্যটা: নুনত্যম গ্রাজুয়েট [ অভিজ্ঞতা বিবেচনায় শিথিল-যোগ্য ]
যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য বিষয়:
- সাংবাদিকতায় নুন্যতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- খাগড়াছড়ি জেলার ভূগোল, প্রশাসন, রাজনীতি, ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। এসব বিষয়ে সংশ্লিষ্ট ব্যাপ্তিগণের সাথে ভালো যোগাযোগ থাকতে হবে।
- মোবাইলে লাইভ করা, কম্পিউটারে ইমেইল, গুগল ড্রাইভ ব্যবহারের দক্ষ হতে হবে।
- সার্বক্ষণিক ফেসবুক মেসেঞ্জার ও হোটস্‌এ্যপ এ চোখ রাখার অভ্যাস থাকতে হবে।
- নিজস্ব মোটর বাইক থাকতে হবে।
- কম্পিউটার ও মোবাইলে সাবলীল ভাবে বাংলা লিখতে পারতে হবে।
- ক্যামেরার সামনে সাবলীল কথা বলা ও উপস্থাপনার দক্ষতা।
- খাগড়াছড়ির আঞ্চলিক ভাষায় রিপোর্টিং এর দক্ষতা থাকতে হবে।
অন্যান্য শর্ত:
- যোগ দেবার পরে, গুরুকুল ছাড়া অন্য কোন প্রতিষ্ঠানের সাথে, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত থাকা যাবে না (অলাভজনক ভাবেও নয়)।
সুবিধাদি:
- বেতন ১৫,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা।
- মোটর বাইকের তেলের খরচ।
- মোবাইল বিল ও ডেটা।
- দুটি ঈদে বা পূজায় বোনাস।
- ভালো কাজের প্রণোদনা।
আবেদনের নিয়ম:
- ইমেইলে আবেদন করতে হবে।
- ইমেইলে পূর্ণ সিভি [ যোগ্যতা, অভিজ্ঞতা ও বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল বিষয় স্পষ্ট উল্লেখ সহ ] .PDF ফর্মেটে যোগ করতে হবে ।
- জাতীয় পরিচয় পত্রের কপি .JPG ফর্মেটে যোগ করতে হবে।
- অভিজ্ঞতার সনদ .JPG ফর্মেটে যোগ করতে হবে [ করোনার কারণে সংগ্রহ করা না গেলে সনদ ছাড়া আবেদন করা যাবে, তবে নিয়োগের পূর্বে সনদ জমা দিতে হবে]
- খাগড়াছড়ির যেকোনো ভৌগলিক, প্রশাসনিক, রাজনৈতিক, ঐতিহাসিক বা সাংস্কৃতিক বিষয়ের উপরে ৫ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও রিপোর্ট পাঠাতে হবে, যেই রিপোর্টে অন্তত ২ মিনিট প্রার্থীকে [ সব মিলিয়ে ] ক্যামেরার সামনে দাড়িয়ে কথা বলতে হবে।
- উপরে উল্লেখিত সব কিছু, [Email address hidden] ইমেইল ঠিকানায়, একটি ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে।
নিয়োগকারী কর্তৃপক্ষ:
গুরুকুল লাইভ [ Gurukul Live ]
A3, Navana Sattar Garden, 86/1 New Eskaton Road, Dhaka 1217
Gurukul Live এর ফেসবুক পাতায় যোগাযোগ : https://www.facebook.com/GurukulLive
নিয়োগ সহায়তা কর্তৃপক্ষ:
জনশক্তি বিভাগ, গুরুকুল বাংলাদেশ
আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই, ২০২১
সাবধানতা:
- পূর্ণ আবেদন পত্র ছাড়া বিবেচিত হবে না।
- নিয়োগের আগে প্রার্থীর ব্যক্তিগত পর্যায়ে গুরুকুলের কর্মকর্তাদের সাথে যোগাযোগ অক্ষমতা বলে বিবেচিত হবে।

Photos 25/07/2015

হাসপাতাল, ডায়াগনষ্টিক, ফার্মেসি, পে-রোল, পয়েন্ট অফ সেলস (পস), স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, সিনেপ্লেক্স ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে আলোচনা।

সফটওয়্যার কি এবং কেন?

সফটওয়্যার হল কিছু প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক্স যন্ত্রকে নির্দেশ করে কি করতে হবে আর কিভাবে করতে হবে ।
এক বা একাধিক লোক কোনও একটা নির্দিষ্ট উদ্দেশ্যে বা কিছু সমস্যা সমাধানের জন্য একে ব্যবহারযোগ্য করে তোলে।
সফটওয়্যার ব্যবহারের বড় একটি উদ্দেশ্য হলো লোকবলকে যথযথভাবে কাজে লাগিয়ে নির্ভূল এবং নিখুঁত তথ্য সর্ব্বোচ তড়িৎ গতিতে পাওয়া। সাথে আছে ডেটা সংরক্ষণের মত গুরুত্বপূর্ণ বিষয় (কাস্টমাইজড সফটওয়্যারের ক্ষেত্রে)।
উদাহরণস্বরূপ বলা যায় আজ যদি মাইক্রোসফট অফিস না থাকতো তাহলে আপনাকে সেই পুরোনো টাইপরাইটারে সারাদিন ধরে কাজ করে এক পৃষ্ঠা প্রিন্ট দিতে হতো কিন্তু মাইক্রোসফট অফিস এটিকে এখন এমন সাবলীল করে দিয়েছে যে আপনি যখন তখন শত শত পৃষ্ঠা প্রিন্ট/ টাইপ করতে পারবেন।
আরো বলা যায় কোন আর্থিক প্রতিষ্ঠানে সারাবছরের হিসাব-নিকাশের যে খতিয়ান তা কয়েক মিনিটেই দিতে পারে এই সফটওয়্যার যা হাতে-কলমে করতে অনেক সময় লাগবে। প্রাত্যহিক কাজে যে যন্ত্রটি আপনি ব্যবহার করছেন তা হলো মোবাইল আর এই মোবাইলটিও কিন্তু সফটওয়্যারের মাধ্যমেই নিখুঁতভাবে চলছে। এককথায় বলা যায় আপনি সফটওয়্যার ছাড়া এই বর্তমানের আধুনিক জীবনে প্রায় অচল হয়ে পড়ছেন। তাহলে আপনি বুঝতেই পারছেন সফটওয়্যার ব্যবহারের প্রয়োজনীয়তা, কেমন করে আমাদের প্রতিদিনকার জীবনযাপনে সফটওয়্যার তার বেড়াজাল দিয়ে আমাদের ঘিরে রেখেছে।

প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সফটওয়্যারঃ

বলা হয়ে থাকে একটি প্রতিষ্ঠানের প্রাণ হলো তার হিসাব বিভাগ। এই বিভাগ যদি ঠিক না থাকে তাহলে কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থের সুষ্ঠূ বণ্টন সম্ভব নয় । যার ফলে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়। বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি আরো বেশী পরিমাণে প্রযোজ্য। কারণ একটি বড় প্রতিষ্ঠানের দেখভালের জন্য সার্বক্ষনিক মালিক বা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিগণ থাকতে পারেন না। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ সুচারুভাবে করার জন্য প্রয়োজন সফটওয়্যার। ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বলা যায় একই সমস্যা পরিগণিত হয়। মালিক বা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তিগণের অনুপস্থিতে অর্থ কারচুপির মত হরহামেশাই ঘটে থাকে। এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যাতে না ঘটতে পারে সেজন্যই সফটওয়্যারের মাধ্যমে ব্যবস্থাপনা করা হয়। আর সফটওয়্যার ব্যবহারে লোকবল, সময় কমিয়ে খুব দ্রুত নিখুঁত ফলাফল আপনি পাবেন যা আপনার প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা তাক্ষনিক জানিয়ে দিয়ে আপনার ভবিষ্যৎ করণীয় নির্ধারনে মূল ভূমিকা পালন করবে।

কোথায় পাবেন এই সফটওয়্যারঃ
জ্ঞানবিজ্ঞানের প্রসারে বাংলাদেশও পিছিয়ে নেই। মাত্র কয়েক দশক আগে যা কল্পনাও করা যেতো না তা এখন আপনার আমার হাতের একেবারে দোরগোড়ায়। খোঁজ নিয়ে দেখবেন আপনার খুব পাশেই গড়ে উঠেছে কোন না কোন সফটওয়্যার কোম্পানি।

আপনি যদি আপনার প্রতিষ্ঠানকে সফটওয়্যারের আওতায় আনতে চান আপনাকে এই সম্পর্কে ভালো ধারণা সংগ্রহ করতে হবে। কি নিচ্ছেন , কার কাছ থেকে নিচ্ছেন, তাদের সফটওয়্যার বিক্রির পর সাপোর্ট কেমন সবকিছু যথাযথভাবে জেনে সফটওয়্যার নিন। অনেকক্ষেত্রে দেখা যায় বড় বড় অনেক সফটওয়্যার কোম্পানি সাপোর্ট দিতে অনেক দেরি করে যা আপনাকে বেশ ভূগাতে পারে। সেজন্য “After Sales Support” টি ভালোমত বুঝে নেবেন।
এখন ঢাকায় অনেক সফটওয়্যার কোম্পানি গড়ে উঠেছে যা আপনাকে আপনার চাহিদা মোতাবেক সফটওয়্যার তৈরি করে দিতে সক্ষম। সিধান্ত নিতে হবে আপনি কি ধরণের সফটওয়্যার নিতে চান।
আপনি যদি কর্মচারী-দের অফিসে আসা-যাওয়ার দিকে খেয়াল রাখতে চান তাহলে পে রোল, যদি হিসাব বিভাগ-টি ঠিকমত চালাতে চান তাহলে অ্যাকাউন্টস সফটওয়্যার, যদি হাসপাতাল বা ডায়াগনস্টিক হয় তাহলে সেই ক্যাটাগরির সফটওয়্যার, যদি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় হয় তাহলে সেই ক্যাটাগরির সফটওয়্যার আপনাকে নিতে হবে।

সফটওয়্যার নেয়ার ক্ষেত্রে সর্তকতাঃ

সফটওয়্যার নেয়ার আগে অবশ্যই ভালোভাবে জেনেবুঝে নেবেন। না হলে পরে সমস্যায় পরতে পারেন, কারণ বেশীরভাগ সফটওয়্যার কোম্পানি দেখা যায় কয়েকদিন ব্যবসা করেই ব্যবসা গুটিয়ে নেয়। এক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করুন।

- কোম্পানির অবস্থান দেখে নিন, কোথায় তাদের অফিস।
- তাদের ক্লায়েন্ট লিষ্ট দেখে নিন।
- বেশী বড় কোম্পানি থেকে সফটওয়্যার না নেয়াটাই ভালো (মাঝারি প্রতিষ্ঠানের জন্য) কারণ এদের সাপোর্ট ভালো হয় না। এর কারণ হিসেবে দেখা গেছে তারা যেহেতু বড় বড় জায়গায় কাজ করে সেজন্য আপনার বা আমার মত ছোট প্রতিষ্ঠানকে সময় দেয়ার মত সময় এদের থাকে না। বড় প্রতিষ্ঠানের জন্য বড় কোন সফটওয়্যার কোম্পানি থেকে সফটওয়্যার নেয়াই ভালো।

- SLA (Service level Agreement) এর বিস্তারিত জেনে নিন।

কেন আপনি আমাদের সফটওয়্যার নেবেনঃ
১। আমরা আপনার কাছে সফটওয়্যার বিক্রি করছি না। আমরা আপনাদের সফটওয়্যার ফ্রী দিচ্ছি। তা সফটওয়্যার নেয়ার ক্ষেত্রে কোন প্রকার বিনিয়োগের ঝামেলা থেকে আপনার প্রতিষ্ঠান একেবারেই মুক্ত। আমরা শুধু আপনি যতটুকু কাজ করবেন সেইটুকু সর্বনিন্ম ফী নিচ্ছি। তাই মাসে মাসে আমাদের ফিক্সড কোন এম্যাউন্ট দেয়ার ঝামেলা থেকে আপনি সম্পূর্ণ মুক্ত।
২। আমাদের অভিজ্ঞ ডেভেলপারগণ/ সাপোর্ট ইঞ্জিনিয়ারগণ আপনার যেকোন ধরণের সফটওয়্যার সাপোর্ট দেয়ার জন্য ২৪ ঘন্টা আপনার পাশেই আছে। সফটওয়্যারের সমস্যার ক্ষেত্রে নিমিষেই আপনাকে রিমোট সাপোর্টে দেবে আমাদের সাপোর্ট ইঞ্জিনিয়ারগণ।
৩। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে ডেভেলপকৃত সফটওয়্যার যা আপনার চাহিদার সাথে হুবুহু মিলে যায়।
৪। আমরা পাইরেসি থেকে মুক্ত। আমরা ডাটাবেজ হিসেবে আপনাকে দিচ্ছি মাইক্রোসফট থেকে ক্রয়কৃত ডাটাবেজ। তাই আপনি আপনার ডাটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন।
৫। শর্তসাপেক্ষে আমরা আপনাকে হার্ডওয়্যার সাপোর্ট এবং সাপ্লাই দিচ্ছি।

Photos 23/07/2015

Want your business to be the top-listed Computer & Electronics Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Dhaka
1216