Genesis Foundation

Genesis Foundation

Share

Photos from Genesis Foundation's post 22/06/2026

সচেতনতা, প্রস্তুতি ও পারস্পরিক সহযোগিতাই দুর্যোগ মোকাবিলার মূল ভিত্তি।

Photos from Genesis Foundation's post 13/06/2026

সাদামাটা আবহে অফিসের উদযাপিত হলো জেনেসিস ফাউন্ডেশনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানে আমাদের অতীত ও বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে আমাদের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের আট বছরের যাত্রার অবদান রাখা সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

#জেনেসিস_ফাউন্ডেশন

09/06/2026

সবুজে ঘেরা একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি বিশুদ্ধ বাতাস নিশ্চিত করে, জীববৈচিত্র্য সংরক্ষণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে।

এই লক্ষ্যকে সামনে রেখে জুন থেকে জুলাই মাসব্যাপী জেনেসিস ফাউন্ডেশন শহর ও গ্রামাঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছে। পরিবেশ সংরক্ষণ, বায়ুদূষণ হ্রাস এবং মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আসুন, আমরা সবাই এই সবুজ আন্দোলনের অংশ হই। একটি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা, সুস্থ জীবন নিশ্চিতকরণ এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে অবদান রাখি। প্রকৃতির প্রতি দায়িত্বশীল হই, বৃক্ষরোপণের মাধ্যমে ভবিষ্যৎকে আরও সবুজ ও সুন্দর করে তুলি।

Want your organization to be the top-listed Government Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Genesis Foundation HO, House 02, Road No. 5, Section 06, Mirpur
Dhaka
1216