An Engineering & Design
12/12/2025
চৌকাঠের জন্য আমরা যে কাঠগুলি ব্যাবহার করিঃ
👉 চিটাগাং শিল করাই ( চিটাগাং থেকে আগত )। 🏠বার্মা টিক ( বার্মা থেকে আগত )
🦺চিটাগাং টিক ( চিটাগাং থেকে আগত )
🎁টিক চাম্বুল ( বার্মা থেকে আগত )
🗣️মেহগিনী ( যশোর থেকে আগত )
🏗️ কাঠের পরিমাপের মূল সূত্র হলো (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) ÷ ১৪৪ = ঘনফুট (CFT), যেখানে দৈর্ঘ্য ফুটে এবং প্রস্থ ও উচ্চতা ইঞ্চিতে মাপা হয় (যদি ইঞ্চিতে থাকে) বা সব একককে ফুটে নিয়ে আসতে হয়; গোল কাঠের ক্ষেত্রে, দৈর্ঘ্য ফুটে এবং বেড় ইঞ্চিতে পরিমাপ করে (দৈর্ঘ্য × বেড় × বেড়) ÷ ২৩০৪ = ঘনফুট সূত্র ব্যবহার করা হয়। এই পদ্ধতিগুলো কাঠ ব্যবসায় ও নির্মাণে ব্যবহৃত হয়, যা কাঠের আয়তন বের করতে সাহায্য করে।
চেরাই কাঠ (Sawn Timber) পরিমাপের সূত্র:
সূত্র: (দৈর্ঘ্য (ফুট) × প্রস্থ (ইঞ্চি) × উচ্চতা/পুরুত্ব (ইঞ্চি)) ÷ ১৪৪ = ঘনফুট (CFT)।
👍 উদাহরণ: যদি একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য ৮ ফুট, প্রস্থ ১৪ ইঞ্চি এবং পুরুত্ব ২ ইঞ্চি হয়:
(৮ × ১৪ × ২) ÷ ১৪৪ = ২২৪ ÷ ১৪৪ = ১.৫৬ ঘনফুট (প্রায়)।
👉 গোল কাঠ (Round Log) পরিমাপের সূত্র:
সূত্র: (দৈর্ঘ্য (ফুট) × বেড় (ইঞ্চি) × বেড় (ইঞ্চি)) ÷ ২৩০৪ = ঘনফুট (CFT)।
👉ব্যাখ্যা: এখানে বেড় বলতে কাঠের গুঁড়ির মাঝখানের পরিধিকে (circumference) বোঝানো হয়, যা ইঞ্চিতে মাপা হয়।
উদাহরণ: যদি একটি গোল কাঠের গুঁড়ির দৈর্ঘ্য ১০ ফুট এবং মাঝখানের বেড় ২৪ ইঞ্চি হয়:
(১০ × ২৪ × ২৪) ÷ ২৩০৪ = ৫৭৬০ ÷ ২৩০৪ = ২.৫ ঘনফুট (প্রায়)।
🧱 মনে রাখার বিষয়:
কাঠের হিসাব করার সময় সব মাপ একই এককে (ফুট বা ইঞ্চি) রাখা জরুরি।
১ ঘনফুট = ১৭২৮ ঘন ইঞ্চি (১২" × ১২" × ১২")।
এই সূত্রগুলো কাঠ ব্যবসায়ীদের মধ্যে প্রচলিত পদ্ধতি, যা কাঠের আয়তন (CFT) বের করতে ব্যবহৃত হয়।
চৌকাঠের মাপ ও সাইজঃ
চৌকাঠ সাধারণত ২ রকম মাপের হয়ে থাকে।
👉২.২৫” X ৫.৭৫” ( ৫” ইটের গাঁথুনির জন্য )
👉২.২৫” X ১০.৭৫”( ১০” ইটের গাঁথুনির জন্য )
👉১০” ইটের গাঁথুনিতে ২.২৫” X ৫.৭৫” পুরুত্তের চৌকাঠ ব্যবহার করা জেতে পারে।
চৌকাঠ সাধারণত ৪ সাইজের হয়ে থাকেঃ
চৌকাঠের বর্ণনাচৌকাঠের সাইজপাল্লার সাইজচৌকাঠের জন্য ইটের গ্যাপ রান্নাঘর বা বারান্দার জন্য ৩০” X ৭’২৬.৫” X ৮২”৩১” X ৭’-১”বেড রুমের জন্য৩৬” X ৭’৩২.৫” X ৮২”৩৭” X ৭’-১”বেড রুমের জন্য ( বড় )৪০” X ৭’৩৬.৫” X ৮২”৪১” X ৭’-১”মেইন গেট (ছোট)৪০” X ৭’৩৬.৫” X ৮২”৪১” X ৭’-১”মেইন গেট৪২” X ৭’৩৮.৫” X ৮২”৪৩” X ৭’-১”
পাল্লা ও চৌকাঠের মাপ এছাড়াও অন্য যেকোনো সাইজের হতে পারে।
পাল্লার জন্য আমরা যে কাঠগুলি ব্যাবহার করিঃ
বার্মা টিক ( বার্মা থেকে আগত )
চিটাগাং টিক ( চিটাগাং থেকে আগত )
টিক চাম্বুল ( বার্মা থেকে আগত )
চিটাগাং গামারি (চিটাগাং থেকে আগত )
মেহগিনী ( যশোর থেকে আগত )
বিশেষ দ্রষ্টব্যঃ পাল্লার জন্য আমরা যে কাঠগুলি ব্যাবহার করি, তার মধ্যে বার্মার টিক চাম্বুল কাঠেই একটু সমস্যা হয়। অনেক মডেলে সমস্যা কম হয় আবার অনেক মডেলে সমস্যা বেশি হয়। আমাদের চিটাগাংএর টিক চাম্বূল অনেক ভালো, কিন্তু তা সহজলভ্য নয়।
সিজন করা বার্মার টিক চাম্বুলের চৌকাঠে কোন সমস্যা হয়না, বরং অনেক সুন্দর এবং ভালো।
পাল্লার মাপ ও সাইজঃ
পাল্লা সাধারণত ১.৫ ইঞ্চি পুরুত্তের হয়, ১.৭৫ ইঞ্চি অথবা ২ ইঞ্চিও হতে পারে।
পাল্লার মাপগুলি সাধারণতঃ
চৌকাঠের বর্ণনাপাল্লার সাইজচৌকাঠের সাইজচৌকাঠের জন্য ইটের গ্যাপবারান্দা ও রান্নাঘরের জন্য২৬.৫” X ৮২”৩০” X ৭’৩১” X ৭’-১”বেড রুমের জন্য৩২.৫” X ৮২”৩৬” X ৭’৩৭” X ৭’-১”বেড রুমের জন্য (বড় )৩৬.৫” X ৮২”৪০” X ৭’৪১” X ৭’-১”মেইন গেট (ছোট)৩৬.৫” X ৮২”৪০” X ৭’৪১” X ৭’-১”মেইন গেট৩৮.৫” X ৮২”৪২” X ৭’৪৩” X ৭’-১”
21/11/2025
ভূমিকম্পের পর বিল্ডিংয়ে ফাটল মানেই বিপদ নয় — সব ফাটলই গুরুতর নয়!
আজকের ভূমিকম্পে দেশের অনেক বিল্ডিং-এ ছোটখাটো ফাটল দেখা গেছে। কিন্তু মনে রাখবেন — ফাটল দেখা মানেই আপনার বিল্ডিং ঝুঁকিপূর্ণ এমন নয়। বেশিরভাগ ফাটলই সাধারণ এবং রিপেয়ারেই ঠিক হয়ে যায়।
সাধারণত দুই ধরণের ফাটল দেখা যায়।
Non Structural Crack
Structural Crack
✅ যে ফাটলগুলো সাধারণত খুব বেশি মারাত্মক নয়
সেগুলো Non-Structural Cracks। এগুলো স্ট্রাকচারের লোড ক্যাপাসিটিতে প্রভাব ফেলে না
১. প্লাস্টার ক্র্যাক
শুধুমাত্র প্লাস্টার ফেটে যায় কিন্তু মূল বিম/কলামে ফাটল ধরেনা। উপর থেকে দেখে মনে হত্র পারে বিম/কলাম এর ফাটল। এক্ষেত্রে সরু তার বা সরু কিছু দিয়ে দেখতে হবে ফাটলের গভীরতা কেমন।
২. হেয়ারলাইন ক্র্যাক (< 0.5 mm)
খুবই সূক্ষ্ম ফাটল; বেশিরভাগ সময় শুধু উপর থেকে দেখা যায়।
৩. শ্রিংকেজ বা টেম্পারেচার ক্র্যাক
তাপমাত্রা ওঠা–নামা বা ম্যাস স্ট্রাকচারের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে।
৪. পেইন্ট/ফিনিশিং ক্র্যাক
শুধুই বাহিরের লেয়ারের রং কিংবা ফিনিশিং এ ফাঁটল ধরে, মূল কাঠামো নিরাপদ থাকে।
৫. ইটের জয়েন্ট বা মেসনরি ক্র্যাক
ইট-বালুর জয়েন্টে ফাটল ধরে; এটা খুব সাধারণ এবং সহজে ঠিক করা যায়।
👉 এসব ফাটল দেখে ভয় পাওয়ার কিছু নেই। রিপেয়ার করলেই সমাধান হয়ে যাবে।
ভূমিকম্পের পর এ ধরনের ক্র্যাক দেখলে দ্রুত বিশেষজ্ঞ এর পরামর্শ নেওয়া জরুরি:
১. ফাটলের গভীরতা
ফাটল যদি ৩ মিমি-এর বেশি চওড়া হয় এবং শুধু পৃষ্ঠে নয়, ভেতর পর্যন্ত গভীর মনে হয়—তাহলে সেটা স্ট্রাকচারাল হওয়ার সম্ভাবনা বেশি।
২. ফাটলের স্থান
জানালা, দরজার ফ্রেম, অথবা লোড-বিয়ারিং ওয়াল/কলাম/বিম–এর আশেপাশে ফাটল দেখা গেলে এটি সাধারণত উদ্বেগের বিষয়।
৩. ফাটলের ধরন
ভার্টিক্যাল ক্র্যাক (সোজা নিচে–উপরে)
ডায়াগোনাল / ৪৫° ক্র্যাক
কলামে X বা Y আকারের ক্র্যাক
বিম বা স্ল্যাবের নিচে লম্বা ক্র্যাক
স্টেপড বা সিঁড়ির মতো দেখতে ক্র্যাক
কলাম–বিম সংযোগস্থলে (Joint) ক্র্যাক
এ ধরনের ফাটল বেশিরভাগ ক্ষেত্রেই স্ট্রাকচারাল হয়ে থাকে।
৪. বিল্ডিংয়ের দুই অংশের লেভেল আলাদা হওয়া (Differential Settlement after quake)
৫. যদি ফাটলের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। এক্ষেত্রে প্রথম দিন ফাটলের পরিমাণ মেপে রাখতে হবে, কয়েকদিন পর্যবেক্ষণ করে ফাটলের মাত্রা দেখতে পারেন। যদি ফাটল বাড়ে ফাটলের মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে বিপদজনক।
👉 এ ধরণের ক্র্যাক হলে অবহেলা করা ঠিক হবে না।
🔍 কীভাবে বুঝবেন কোন ফাটল বিপজ্জনক?
(Quick Checks)
- ফাটল এর চওড়া 3 mm এর বেশি
- ফাটল দীর্ঘ ও গভীর
- ফাটল ধীরে ধীরে বাড়ছে
- ফাটল কি কলাম/বিম কিংবা ছাদে?
এই প্রশ্নগুলোর এক বা একাধিকের উত্তর “হ্যাঁ” হলে, অবশ্যই একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে দ্রুত ব্যাবস্থা নেওয়া প্রয়োজন।
অভিজ্ঞতাহীন কারও মতামত শুনে সিদ্ধান্ত নেবেন না।
প্রয়োজন ছাড়া চিপিং বা কোনো স্ট্রাকচারাল অংশ ভাঙবেন না।
✔️ কি করবেন? (Recommended Action)
১. প্রথমে জায়গাটা পরিষ্কার করে ফাটলের ছবি তুলুন।
২. ফাটল লম্বা, চওড়া, গভীর কিনা নোট করুন।
৩. একজন সিভিল/স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কে দেখান (বিশেষ করে যারা রেট্রোফিটিং এর কাজ করেন)।
৪. ইঞ্জিনিয়ার এর পরামর্শ অনুযায়ী রিপেয়ার/রেট্রোফিট করুন।
© Design Integrity BD
30/08/2025
12/08/2025
📌 টপিক: “বালির FM – ফাইনেস মডুলাস বুঝুন সহজভাবে”
Building Design & Arch. Point
🧱 ভূমিকা:
একটা সাধারণ প্রশ্ন: **বালি মোটা নাকি চিকন – আপনি কীভাবে বলবেন?**
উত্তর – **FM (Fineness Modulus)** দিয়ে। এটা এমন একটি সংখ্যা, যা বালির গড় কণার আকার বোঝায়।
FM জানলে আপনি সহজেই বুঝতে পারবেন – এই বালিটি আপনার কংক্রিট মিক্সের জন্য আদর্শ কিনা।
↘️↘️🔍 মূল বিষয়:
✅ **FM (Fineness Modulus) কী?**
➤ এটি একটি সূচক সংখ্যা, যা বালির গড় দানার আকার বোঝায়
➤ FM বেশি মানে বালি মোটা, কম মানে বালি চিকন
↘️✅ **FM কিভাবে নির্ধারণ করা হয়?**
➤ নির্দিষ্ট সাইজের সিভ (sieve) দিয়ে চালনির মাধ্যমে
➤ প্রত্যেক সিভে যত % বালি থাকে, তার যোগফল ÷ 100 = FM
➤ সাধারণত ব্যবহৃত সিভ: 4.75 mm, 2.36 mm, 1.18 mm, 600 µm, 300 µm, 150 µm
✅ **FM-এর আদর্শ রেঞ্জ (নির্মাণকাজে):**
🔸 খুব চিকন বালি: FM < 2.2
🔸 মাঝারি বা আদর্শ বালি: FM ≈ 2.3 – 3.1
🔸 খুব মোটা বালি: FM > 3.2
👉 আদর্শ কংক্রিট মিক্সের জন্য **FM: 2.5 – 2.9** উপযুক্ত
✅ **কেন FM গুরুত্বপূর্ণ?**
✔️ কংক্রিটের workability ও strength নির্ভর করে FM এর উপর
✔️ বেশি চিকন বালিতে পানি ও সিমেন্ট বেশি লাগে
✔️ বেশি মোটা বালিতে void বেশি থাকে → paste bonding কম
✔️ সঠিক FM মানে ইকোনমিক এবং স্ট্রং কংক্রিট
✅ **সাইটে কীভাবে ধারণা পাওয়া যায়?**
🔸 দুটি বালির নমুনা হাতে নিয়ে ঝাঁকি দিন
🔸 মোটা বালিতে খসখসে অনুভূতি হবে
🔸 প্রয়োজনে সিভ ব্যবহার করে একবার পরখ করে নিতে পারেন
🧠 মনে রাখার মতো কথা: “কংক্রিটের গুণমান শুরু হয় বালির সূক্ষ্মতা থেকে।”
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
House-44/G, Road/4
Dhaka
1212