SoMu SAhA

SoMu SAhA

Share

09/07/2025

কাল S.S.C এর রেজাল্ট দিবে।
অনেকেই G.P.A-5 বা সো-কল্ড গোল্ডেন A+ পাবেন। হ্যাঁ, এটা নিঃসন্দেহে খুশির বিষয়, খুশি হবেন—হওয়ারই কথা। এর মধ্যে অনেকেই ঢাকায় পড়াশোনার জন্য চলে আসবেন।

কিন্তু একটা কথা মনে রাখবেন—আপনি যেই কলেজেই পড়েন না কেন, পড়াশোনা আপনাকেই করতে হবে। H.S.C সময়কাল বলতে গেলে ১.৫ বছরের মতো, একটু বেশি হয়তো। কিন্তু সিলেবাস? সেটা পাহাড় সমান।

যারা বিগত ১০ বছর মা-বাবার সঙ্গে থেকে পড়াশোনা করেছেন, তাদের জন্য ঢাকার মতো নতুন শহরে মানিয়ে নেওয়া খুব কঠিন। ঢাকার কলেজগুলোর আশেপাশের বেশিরভাগ হোস্টেলের মান খুবই খারাপ। এখানে নিজেকে মানিয়ে নিতে প্রচণ্ড কষ্ট হবে।
প্রায় ছয়-সাত মাস বা কখনো কখনো পুরো এক বছর লেগে যেতে পারে মানিয়ে নিতে।
আর S.S.C তে আপনি যতটুকু পড়েছেন, H.S.C তে তার প্রায় ১০০ গুণ পড়তে হবে। আপনার H.S.C রেজাল্টের উপরেই নির্ভর করবে আপনার ভবিষ্যতের ক্যারিয়ার পথ।

তাই ভেবে-চিন্তে, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিন।
না হলে আমার মতো হয়তো এক বছর পিছিয়ে যেতে হতে পারে।
যদিও আমি এখনো টিকে আছি শুধু আমার মা বাবার কারণে।
কারণ আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল H.S.C এর সেই ১.৫ বছর।

তবুও, সকলের জন্য রইল শুভকামনা।
আর যারা কাল রেজাল্ট ভালো করবেন না—হাল ছাড়বেন না।
H.S.C কে টার্গেট করুন। ভার্সিটি লাইফ আপনারই হবে। 🤍🌿

08/07/2025

ঢাকার পানিতে প্রাণঘাতী সুপারবাগ!

06/07/2025

যখন আর পারবো না এমনভাবে রেললাইনে বসে যাবো।😅

05/07/2025

আমি জীবনে অনেক কিছুতেই আটকেছি
তবে সবচেয়ে বেশি আটকেছি ভাইবা বোর্ডে ডেফিনিশনে🥲

03/07/2025

সামান্য কাটা ছেঁড়াতে কি মৃত্যু হতে পারে?

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka