Mahbub R Patwary

Mahbub R Patwary

Share

20/03/2014

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক, সফল ও ইনফর্ম ব্যাটসম্যান হল মমিনুল হক৷ অথচ সাব্বিরকে নিয়ে পরীক্ষা নিরীক্ষার মারপ্যাঁচে সেই ব্যাটসম্যানকেই একাদশের বাইরে রাখা হয়েছে৷
কি অদ্ভুত সব পরীক্ষা নিরীক্ষা! বিশ্বকাপের মত বড় আসর নিশ্চয় কোন পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়৷ তারপরও যদি কোন প্লেয়ারকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেই হয়, তবে নিশ্চয় সবচেয়ে ইনফর্ম ব্যাটসম্যানকে বসিয়ে রেখে নয়৷ অনেক দিন খেলার মধ্যে না থাকার ফলে তার ফর্মও নষ্ট হয়ে যাওয়া স্বাভাবিক৷ যে প্লেয়ার ফর্মহীন আছে তার পরিবর্তে কাউকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো উচিত৷ সেক্ষেত্রে বর্তমান সময়ে সবচেয়ে অফ ফর্মে রিয়াদ, নাসির এবং ফরহাদ রেজা৷
স্কোয়াড ঘোষণায় সবচেয়ে গোঁজামিলের পরিচয় মিলেছে নির্বাচকদের কাছ থেকে! বিশ্বকাপ ও এশিয়া কাপের স্কোয়াড প্রায় একই সময়ে ঘোষণা করা হয়েছে৷ এশিয়া কাপের স্কোয়াডে জিয়ার কারণে যেখানে ফরহাদ রেজার জায়গা হয় না, সেখানে জিয়াকে টপকে রেজা কিভাবে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পায়?
সাম্প্রতিক বা অতীত পারফর্মেন্স কিংবা টি২০ স্পেশালিস্ট কোন বিচারেই জিয়াকে টপকে রেজার জায়গা পাওয়া একেবারেই অবিশ্বাস্য! সেই অবিশ্বাস্য কাজটি সম্ভব হয়েছে সম্ভবত 'জিয়াউর রহমান' নামটির কারণে৷ এছাড়া আর অন্য কোন যৌক্তিক তো দূরের কথা অযৌক্তিক কারণও দাঁড় করানো সম্ভব নয়৷ আর তাই যদি হয়ে থাকে তাহলে এরকম কাজের ঘৃণা জানানোর কোন শব্দ আমার জানা নাই৷
লিখা: Probasi Vabuk

13/03/2014

Ashif Entaz Rabi
বাংলাদেশ হচ্ছে চেতনার দেশ।
এখানে পত্রিকা খুললে চেতনা, ফেসবুক খুললে চেতনা, টিভি খুললে চেতনা, এমনকি ফ্রিজের ঢাকনা খুললেও চেতনা বেরিয়ে পড়ে ...

বাংলাদেশ চেতনামাতৃক দেশ।
পল্টন ময়দানে চেতনা, সোহরার্দী উদ্যানে চেতনা, শাহবাগে চেতনা, খালে চেতনা, বিলে চেতনা, ম্যানহোল, ড্রেন, সিন্দুক এমনকি ব্যাংকের ভল্টেও চেতনা ...

বাংলাদেশ গণচেতনাতান্ত্রিক দেশ।
আমাদের মুখে চেতনা, আমাদের বুকে চেতনা, গালে চেতনা, পেটে চেতনা, উরুতে চেতনা, হাটুতে চেতনা, চেতনা ছাড়া আমাদের শরীরে আর কিছুই নেই।

শুধু চেতনা নেই অামাদের মনে।
থাকলে বিদেশি কুকুর নিয়ে পুজা করার আগে দেশী ঠাকুরকে এভাবে অপমানিত করতাম না।

আমি তো জানতাম উদ্বোধন অনুষ্ঠান বাংলাদেশেই হচ্ছে।

চেতনার এই বাম্পার ফলনের যুগে আমি এমন চেতনাহীন কর্মকান্ড মেনে নিতে পারছি না।
কি হয়েছে বাংলাদেশের? কাদের হাতে বাংলাদেশ? দেশ তুমি যাচ্ছো কোথায়?

Photos 22/02/2014

>>>> সিলেটে বাংলা বানান শুদ্ধি অভিযানে কাকতাড়ুয়া

Want your business to be the top-listed Photography Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka