Digitouch Solution

Digitouch Solution

Share

Photos 11/05/2017

ইদানিং বেশ কিছু গ্রুপে এমন পোষ্ট দেখা যায় যে “ফেসবুকে পেইজ / পোষ্ট বুষ্ট করতে চাই” এবং তার নিচে শত শত কমেন্ট থাকে , বিভিন্ন পেইজ এর লিঙ্ক যারা এটা করে থাকে। এখন কথা হলো যারা আপনাকে এইযে বুষ্ট করে দিচ্ছে তারা আসলে কি সার্ভিস দিচ্ছে। অনেকেই দেখি লোভনিয় অফার দেয় যেমনঃ ১ ডলার এ ৫০০ লাইক এমনি ১০০০-১৫০০ লাইক ও তারা দেবে বলে।
ধরুন আপনি বিক্রি করেন ১৬-৩০ বছর বয়সি মেয়েদের পোষাক এবং আপনি শুধুমাত্র ঢাকা এবং চিটাগাং এ ডেলিভারি দেন। তার মানে আপনার প্রাইমারি কাস্টমার হলো ১৬-৩০ বছরের মেয়েরা, যারা অনলাইন শপিং এ ইন্টারেস্টেড এবং জিওগ্রাফিক লোকেশন হল ঢাকা এবং চিটাগাং।
ধরেন এখন আপনি “মুরগিমার্কা অ্যাডভার্টাইজিং” কে ৫ ডলার এ ৫০০০ লাইকের জন্য কাজ দিলেন । তারা করবে কি , পাইকারি হারে অ্যাড বুষ্ট করল কোনোরকম টার্গেটিং বা রিসার্চ ছাড়াই। ফলাফলঃ আপনার পেইজ এ “লাইকার বয় মামুন, ভালোবাসার নিল আকাশ, এক্টিব লাইকার, 3G কুদ্দুস” দের লাইকের ছড়াছড়ি। আপনার সুন্দর প্রোডাক্টটার নিচে “নাইচ, লাইক কমেন্ট করে সাথে আচি ফ্রেন্স, call me 019…….” এই জাতীয় কমেন্ট।
এমন লাইক / ফ্যান ২০ হাজার থাকলেও আপনার কি ব্যাবসা হবে ?
ফেসবুক সবচেয়ে বড় একটা অ্যাড নেটওয়ার্ক। এখানে আপনি রিসার্চ করে চাইলে আপনার টারগেট কাস্টোমার এর কাছে পৌছাতে পারবেন খুব সহজেই। ফিল্টারিং, টার্গেটিং, টেষ্টিং এই ফিচার গুলো আছেই আপনার প্রয়োজনীয় মানুষ এর কাছে আপনার পণ্য / বিজ্ঞাপন পৌছে দেয়ার জন্য।
তাই সস্তায় লাইক না খুজে আগে যাচাই করুন। অনেক প্রোফেশনাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে যারা প্রোফেশনালী এই কাজটা হ্যান্ডেল করে। আপাত দৃষ্টিতে খরচ বেশি মনে হলেও আসলে Ultimately আপনার ব্যবসার জন্য লাভজনক।
আন্দাজে কার কাছে ডলার রেট কম এমন না খুজে দেখুন কোন এজেন্সি আপনার সাথে কতটা প্রোফেশনালী কথা বলসে। কেউ যদি আপনার পেইজ না দেখেই, পেইজটা কি তা না বুঝেই যদি বলে ১ ডলার এ ১ হাজার লাইক/ ১০ হাজার রিচ, ধরে নেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তারা কিছুই জানে না। তাদের এনে দেয়া লাইক আপনার কোনো কাজেই লাগবে কি?
ধন্যবাদ

Want your business to be the top-listed Advertising & Marketing Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Dhaka
1209