Adex Lighting
20/04/2025
বিশ্বমানের প্রযুক্তি নিয়ে আরও এক ধাপ এগিয়ে যেতে POWERTECH EXPO 2025-এর ADEX প্যাভিলিয়নে আপনাকে সাদর আমন্ত্রণ।
বাংলাদেশের বিদ্যুৎ খাতে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করতে এডেক্স গ্রুপ এর ভূমিকা সবসময়ই অনন্য। এডেক্স গ্রুপ এবার অংশ নিচ্ছে “POWERTECH EXPO 2025”-এ, যা অনুষ্ঠিত হবে ২৪ থেকে ২৬ এপ্রিল ২০২৫, প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (ICCB) গুলনকশা হল ০১-এ।
চার দশকেরও বেশি সময় ধরে এডেক্স গ্রুপ বাংলাদেশের পাওয়ার ডিস্ট্রিবিউশন শিল্পে নির্ভরযোগ্যতা, উদ্ভাবন ও টেকসই সমাধান দিয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এবারের এক্সপোতে আমাদের অত্যাধুনিক প্রযুক্তির কিছু নির্বাচিত পণ্য প্রদর্শন করব, যার মধ্যে রয়েছে শিল্প ও বাণিজ্যিক ব্যবহারকারীদের জন্য স্থিতিশীল ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এডেক্সের এক নতুন সংযোজন- Automatic Voltage Regulator (AVR).
আরও যা যা থাকছে-
🔹 PROTIVA – Cast Resin Dry Type Transformer
🔹 NIRVOY – Hermetically Sealed Green Transformer
🔹 BTA Busway System
🔹 BITORON – Medium & Low Voltage Switchgear Series
🔹 Smart Lighting এবং Building Management System (BMS) Solution
🔹 Automatic Voltage Regulator (AVR)
এই এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের ‘Advanced Engineering Excellence’-এর বার্তা আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে দিতে চাই। বরাবরের মতই বিদ্যুৎ বিতরণ সেক্টরে উন্নতমানের প্রোডাক্ট লাইনের মাধ্যমে বাংলাদেশি ও আন্তর্জাতিক ক্রেতা, প্রকৌশলী, ডিস্ট্রিবিউটর ও অংশীদারদের সঙ্গে সংযোগ তৈরি করাই এই অংশগ্রহণের মূল উদ্দেশ্য।
এডেক্স গ্রুপ-এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম দৃঢ়ভাবে বিশ্বাস করেন—
“পাওয়ার ডিস্ট্রিবিউশনে গুণগত মান সম্পন্ন পন্য উৎপাদনই এডেক্সের চার দশকের এই দীর্ঘ যাত্রার সফলতার মূলমন্ত্র। তাই এডেক্সের পণ্য আপনার প্রজেক্টের জন্য একটি নিশ্চিন্ত নিরাপদ বিনিয়োগ।”
অতএব, বিদ্যুৎ খাতসহ দেশের সকল শিল্পোদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী, ও আগ্রহীদের POWERTECH EXPO 2025-এ এডেক্স স্টলে আমন্ত্রণ জানানো হচ্ছে—বাংলাদেশি শিল্পপ্রযুক্তির উৎকর্ষ দেখুন, জানুন, এবং ভবিষ্যতের অংশ হোন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
374 Tejgaon I/A
Dhaka
1208
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |