RIYA

RIYA

Share

25/12/2025

“ভালোবাসা মানে পাওয়া নয়, অপেক্ষা—যে অপেক্ষা মনকে ধীরে ধীরে মানুষ করে তোলে।”
যারা রবীন্দ্রনাথ পড়েছে,যারা শরৎচন্দ্র পড়েছে তারা জানে ভালোবাসা কি গভীর মনস্তাত্ত্বিক একটা অনুভুতি,না পাবার আকাঙ্ক্ষার তীব্রতা ঠিক কতখানি, একতরফা ভালোবাসার কি অদ্ভুত সৌন্দর্য। হুমায়ূন যারা পড়েছে তারাও জানে,শরীর কাছে পেয়েও মন ছুঁতে না পারার কষ্ট কিরকম, বাবা মায়ের কড়া শাসনে থাকা মেয়েটাও যদি কোনদিন তার প্রেমিককে বিয়ে করতে পারে সে ভালোবাসায় কি প্রচন্ড রকম আত্নহারা হতে পারে! আজকাল আমাদের পছন্দ রগরগে যৌন বর্ণনায় ভরা উপন্যাস,সিনেমা,সিরিজ। কাউকে দেখলাম,ভালো লাগলো, ডেট করলাম টাইপ। প্রথমে শরীরকে জেনে তারপর মনকে জানার গল্প‌ই এখন আমাদের প্রিয়। বাট মনকে কি আমরা আসলেই জানতে পারছি? মন বোঝা কি এত‌ই সহজ!!

বলিউড একটা সিনেমা আছে 'Bajirao Mastani'.... ভালোবাসা যে কত তীব্র হতে পারে, শুধুমাত্র একবার চোখের দেখাতেই তা কত প্রতিবাদী হয়ে উঠতে পারে,তার জন্য কত অপমান যে সহ্য করা যায়! ভালোবাসাই পৃথিবীর একমাত্র জিনিস যা হেরে গেলেও জিতে যায়।

একটা সিনেমা আছে 'Raanjhanaa'..... একতরফা ভালোবাসার যে কি প্রচন্ড জোর! বোকাসোকা একটা মানুষকে দিয়েও সেই ভালোবাসা বিরাট কিছু করিয়ে ফেলতে সক্ষম, ভালোবাসা মৃতকেও জাগাতে পারে। কিন্তু তারজন্য এমন তীব্র ভালোবাসা অপরজনের থাকা লাগবে।

একটা হলিউড মুভি আছে 'La La Land' যেটা দেখলেই নজরুলের একটা কথা আমার মনে পড়ে, "তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন,সে জানে তোমারে ভোলা কতটা কঠিন।"
ভালোবাসা কি সেটা জিজ্ঞেস করেন‌ শেষের কবিতার লাবণ্যকে,কেন সে অমিতকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করলো শুধুমাত্র ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য? ভালবাসা জানতে হলে যেতে হবে সমরেশের কালবেলার মাধবীলতার কাছে, কিসের শক্তিতে সে একটা মানুষকে এভাবে একতরফা এত কষ্ট সয়ে বুকে পুষে সহ্য করলো সমাজের অদৃশ্য সব চাবুকের আঘাত! ভালোবাসা জানতে হলে বিভূতিভূষনের অপু-অপর্ণা জুটিকে দুচোখ ভরে দেখতে হবে, কিভাবে অতবড় বাড়ির একটা মেয়ে পরম আদরে অপুর ভাঙ্গাচোরা ছোট্ট মাটির ঘরে গোবর লেপে দিতে পেরেছিলো, মাসের পর মাস তাকে না দেখে একটা চিঠির অপেক্ষায় কাটিয়ে দিতে পেরেছিলো একাকী বিকালগুলো। পুতুল নাচের ইতিকথাতে শশী ডাক্তার কি আর এমনি এমনি বলেছিলো,"শরীর, শরীর, শরীর! তোমার মন নাই কুসুম?" মনকে ছুঁয়ে দেবার প্রাণপণ চেষ্টায় শশী তখন হাবুডুবু খাচ্ছিলো প্রেমের অতল সাগরে,তাও তল খুঁজে পায়নি।

ভালোবাসা স্বর্গীয়, যৌনতা আসে তার‌ও অনেক অনেক পরে। কিন্তু মন দিয়ে ভালোবাসা অনুভব করতে গেলে সময় দিতে হয়, কাউকে ভালোলাগার সাথে সাথে তাকে হাতের মুঠোয় পেয়ে রগড়ে নিংড়ে অন্তত মনের সেই ভালোবাসার রস আস্বাদন করা যায় না,সেটা করতে হয় ধীরে ধীরে.. ভালোবাসার মানুষটাকে দূর থেকে ভালোবেসে,পাবার আনন্দটা তখন‌ই তীব্র হয়ে ওঠে।

দুঃখী এই জেনারেশন, ভালোবাসা মানেই তারা জানলো শরীরের স্পর্শ,মন স্পর্শ করতে আর শিখলো না! হাত বাড়ালেই পেয়ে গেলো,অপেক্ষার আনন্দ জানলো না।‌ জানলো না প্রিয় গানের লিরিক্সের মধ্যে বন্দী করে রাখা যায় ভালোবাসার মানুষটির সমস্ত স্মৃতিকে,জানলো না রবীন্দ্রনাথের একেকটা গানের সাথেই মিলিয়ে ফেলা যায় নিজের পুরো জীবনটাকে।

04/11/2025

I didn’t leave because you were a bad person, or because I stopped loving you. I left because the way you treated me made me feel like your world would be just fine without me. And once you start feeling invisible in someone else’s life, love starts to feel more like self-betrayal.

I could have stayed longer, tried harder, ignored my own needs a little more. But being with you triggered the worst parts of me. I was always anxious, overthinking, constantly trying to decode what you felt or why you pulled away. And when I needed comfort, I only felt distance.

Little by little, I stopped wanting the things I used to hope for. Repeating the same conversations drained me. Apologies meant less. My silence meant more. And when I realized you didn’t understand the things that made me break down, I stopped trying to explain.

I won’t fight you. I won’t try to make you see it. I won’t raise my voice or slam any doors. I’ll just disappear the way I stayed. Quietly.

You have your reasons. I have my limits. And I’m not interested in teaching someone how to love me while I’m falling apart. It’s exhausting to ask for the bare minimum, and it’s heartbreaking to realize I had to.

So I’ve made peace with it. I don’t regret meeting you, but we couldn’t get over the hill together. That’s okay.

I let go of someone important to me on an ordinary day. It hurt, but it also felt like closing a book I’ve reread too many times. No drama. No anger. Just quiet acceptance that the story had ended.

17.10.2025

12/10/2025

আমি যে বছর প্রেমে পড়লাম
সেই গোটা বছরটাই
আমার জন্য বসন্তে রূপ নিলো
আমি ফুল তুললাম, ঘ্রাণ নিলাম।

এরপর সেই গোটা বছর যেতে না যেতেই
নেমে এলো বর্ষা
সেই যে বর্ষণ,
আজও থামলো না।
সব কিছু ভেঙে চুড়ে তছনছ হয়ে গেল
আমি কেবল বাঁধ বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি ক্রমাগত,
সম্বল বলতে সেই ফুল, বসন্ত কিছুই আর অবশিষ্ট নেই

একটা ঘর আছে
আর আছি আমি 💕

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Mohammadpur
Dhaka