Energetic Engineering.

Energetic Engineering.

Share

08/05/2026

বিদেশে এসে প্রথম যে জিনিসটা শিখেছি —
এখানে মানুষ না, যেন মেশিন হয়ে যেতে হয়।
মেশিনের মতো কাজ করো, মেশিনের মতো টাকা আয় করো, তারপর সেই টাকা দেশে পাঠাও।
পরের মাসে আবার একই জীবন।

দেশে গেলে কী দেখা যায়?
হেলিকপ্টারে বিয়ে।
গ্রামে পাঁচতলা বাড়ি।
আত্মীয়দের মুখে হাসি।
সবাই বলে, “ছেলেটা বিদেশে আছে!”

কিন্তু সেই হাসি কতদিন থাকে?

টাকা থেমে গেলে ফোন আসা কমে যায়।
বাড়ি থাকে, কিন্তু বাড়ির মানুষ বদলে যায়।
বন্ধুরা দূরে সরে যায়।
কখনো কখনো নিজের পরিবারও।

কারণ অনেকেই মানুষটাকে না, ভালোবেসেছিল তার পাঠানো টাকাকে।

জীবনের সবচেয়ে শক্তিশালী বছরগুলো আমরা খরচ করি অন্যের স্বপ্ন পূরণ করতে।
নিজের জন্য কোনো plan থাকে না।
শুধু একটা চিন্তা —
“আরেকটু পাঠাই… নিজের কথা পরে ভাবব।”

কিন্তু সেই “পরে” অনেকের জীবনেই আর আসে না।

আমি এমন অনেক প্রবাসী দেখেছি,
২০–২৫ বছর বিদেশে কাটিয়ে দেশে ফিরেছেন —
শরীর ভাঙা, মন ক্লান্ত, হাতে তেমন কিছু নেই।

এটা তাদের ব্যর্থতা না।
কেউ তাদের শেখায়নি —
শুধু টাকা আয় করাই সফলতা না, সেই টাকাকে ধরে রাখাও একটা শিল্প।

পরিশ্রম টাকা এনে দেয়,
কিন্তু পরিকল্পনা ছাড়া সেই টাকা টেকে না।

তাই যারা এখনো প্রবাসে আছেন,
লোক দেখানোর জন্য না, নিজের ভবিষ্যতের জন্য কিছু রাখুন।
একটা asset, একটা income source, একটা plan তৈরি করুন।

কারণ হেলিকপ্টার একদিন নেমে যায়…
তারপর বাকি জীবনটা হেঁটেই পার করতে হয়।

01/05/2026

প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার অক্ষুন্ন থাকুক, দূর হোক সকল বৈষম্য ।

Want your public figure to be the top-listed Public Figure in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Swarno Tower, 3rd Floor, Kalibari Mor, Gopalgonj
Dhaka
8100

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00