Saruar Zahan
21/01/2026
সময় বদলায়, মেসি বিদায় নেন-কিন্তু রাকিব ভাইদের ক্যাম্পাস শেষ হয় না!
লিওনেল মেসির যখন ২০০৬ বিশ্বকাপে প্রথম অভিষেক হলো, তখন রাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নবীন শিক্ষার্থী। পুরো একটা প্রজন্ম মেসির পায়ের জাদু দেখে বড় হয়েছে, মেসি ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন, ফুটবলের সম্ভাব্য সব রেকর্ড ভেঙেছেন এবং এখন প্রায় ২০ বছরের এক সোনালী ক্যারিয়ার শেষে অবসরের প্রস্তুতি নিচ্ছেন।
অথচ অদ্ভুত এক সমান্তরাল মহাবিশ্বে আমাদের রাকিব ভাই এখনো সেই একই ক্যাম্পাসের নীলক্ষেত বা হলের ডাইনিংয়ে ‘ছাত্র’ হিসেবেই টিকে আছেন! মেসি হয়তো অবসরের পর শান্তিতে সময় কাটাবেন, কিন্তু রাকিব ভাইয়ের ছাত্রত্ব থেকে আর ‘অবসরে’ যাওয়া হলো না।
বিশ্বের এক গোলার্ধে ইতিহাস শেষ হয়, আর অন্য গোলার্ধে কারো কারো সেশন জট কিংবা জীবনের জটিলতায় ইতিহাস থমকে থাকে। মেসির ট্রফি কেস পূর্ণ হয়েছে, আর রাকিব ভাইয়ের হয়তো এখনো জমানো ইমপ্রুভমেন্ট পরীক্ষা কিংবা থিসিসের পাতাটা খালিই পড়ে আছে!
14/01/2026
জীবনে আগে অনেক কিছু ঘটছিল,
একধরনের অস্থিরতা ছিল।
কিন্তু বর্তমানে সবকিছু শান্ত।
জেফারের প্রশ্নে রাফসানের অনুভূতি
11/01/2026
১৪২ বছর বয়সে না ফেরার দেশে সৌদির প্রবীণতম ব্যক্তি নাসের আল ওয়াদাই
সৌদি আরবের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই আর নেই। ১৪২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ স্থানীয় সূত্রের বরাতে এই খবর নিশ্চিত করেছে।
দেশটির দক্ষিণাঞ্চলীয় ধাহরান আল জানুব এলাকায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার নিজ গ্রাম আল রশিদে তাকে দাফন করা হয়। এই দীর্ঘায়ু ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানাতে জানাজায় সাত হাজারের বেশি মানুষ সমবেত হন।
নাসের আল ওয়াদাইয়ের জন্ম আধুনিক সৌদি আরব রাষ্ট্র একীকরণেরও আগে। তিনি দেশটির প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুলআজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান বিন আবদুলআজিজ পর্যন্ত প্রতিটি শাসনামল এবং রাজনৈতিক ও সামাজিক বিবর্তন প্রত্যক্ষ করেছেন। এক শতাব্দীরও বেশি সময় ধরে দেশটির অর্থনৈতিক পরিবর্তন ও উত্থানের তিনি ছিলেন এক অনন্য সাক্ষী।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাসের আল ওয়াদাই অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ ছিলেন এবং জীবনে ৪০ বারেরও বেশি হজ পালন করেছেন। তার ব্যক্তিগত জীবনও ছিল বিস্ময়কর। মৃত্যুকালে তিনি ১৩৪ জন সন্তান ও নাতি-নাতনি রেখে গেছেন। চমকপ্রদ তথ্য হলো, তিনি ১১০ বছর বয়সেও বিয়ে করেছিলেন এবং সেই সংসারে তার একটি কন্যাসন্তান রয়েছে।
তার মৃত্যুতে সৌদি আরবের সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। নেটিজেনরা তাকে ‘বিশ্বাস ও দৃঢ়তার প্রতীক’ হিসেবে অভিহিত করে শ্রদ্ধা জানাচ্ছেন। এক শতাব্দীরও বেশি সময় ধরে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই মানুষটির প্রয়াণকে একটি যুগের অবসান হিসেবে দেখছেন অনেকে।
পেশাগত জীবনে সুস্থ প্রতিযোগিতার বদলে অনেকে "সবাইকে সমান হতে হবে" এমন এক ধরনের ভুল সাম্যবাদে বিশ্বাস করেন। কেউ গণ্ডি পেরিয়ে ওপরে উঠতে চাইলে সেটাকে তারা নিয়মভঙ্গ বা হুমকি হিসেবে দেখেন।
01/01/2026
বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
31/12/2025
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
1327, Tejgaon Industrial Aria(2nd Floor) Dhaka, Dhaka Division
Dhaka
1208