Wafify.com

Wafify.com

Share

07/03/2026

রমাদানের অধিকাংশ সময় আমরা ইতোমধ্যেই অতিক্রম করে ফেলেছি। আমাদের অনেকেই হয়তো অতিবাহিত হওয়া এই দিনগুলোতে নিজের ঈমান ও আমলের জন্য তেমন কিছুই করতে পারিনি। কিন্তু এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। আর রমাদানের শেষ ১০ দিন আমাদের অধিকাংশেরই ছুটি বা অবসর থাকে। তাই আসুন, অন্তত এই ১০টি দিন আমরা নিজের ঈমান ও আমলের দিকে বিশেষভাবে নজর দিই।

কীভাবে বা কোথা থেকে শুরু করবে, তা বুঝতে না পেরে অনেকেই এই মহামূল্যবান সময়টা মোবাইল, গেমস ও সোশ্যাল মিডিয়ায় নষ্ট করে ফেলেন। তাই, রমাদানের এই শেষ সময়টুকু কীভাবে আরও প্রোডাক্টিভ ও সুন্দরভাবে কাটানো যায়, আজ আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব:

১. ইতিকাফ:
ইতিকাফ সম্পর্কে আমি খুব বেশি কিছু বলব না। এর ফজিলত ও গুরুত্ব সম্পর্কে শায়খ আহমাদুল্লাহর এই ভিডিওটি দেখতে পারেন:
https://youtu.be/R-7kAxp9qoQ?si=GOm-S4igIMm0-92R

২. কুরআনের অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির অধ্যয়ন:
জীবনের দীর্ঘ একটা সময় পার করে এলেও, আল্লাহ্‌র পক্ষ থেকে প্রেরিত সর্বশ্রেষ্ঠ কিতাব আল-কুরআনে কী বলা হয়েছে, তা হয়তো আমাদের অনেকেরই কখনো অর্থসহ পড়া হয়নি। একটু চেষ্টা করলেই রমজানের বাকি সময়টাতে সম্পূর্ণ কুরআনের বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির পড়ে শেষ করা সম্ভব।

এর জন্য আপনারা বিভিন্ন কুরআন অ্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়া যারা আমার মতো ইবুকে পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাদের জন্য নিচে কিছু ইবুকের লিংক দিয়ে দিলাম। চাইলে ডাউনলোড করে নিতে পারেন:

• আল কুরআনের বাংলা অনুবাদ:
https://www.facebook.com/groups/IslamicEbookCreatorTeam/permalink/4698717280164216/

• আল কুরআনের সংক্ষিপ্ত তাফসির:
https://www.facebook.com/groups/IslamicEbookCreatorTeam/permalink/4822970547738888/

তবে অনেকের কাছে সম্পূর্ণ কুরআনের অনুবাদ পড়াটা বেশ কঠিন মনে হতে পারে। তারা চাইলে অন্তত শেষ পারা (৩০তম পারা) তথা সূরা নাবা থেকে সূরা নাস পর্যন্ত পড়তে পারেন।

• তাফসিরুল কুরআন (৩০ পারা):
https://drive.google.com/folderview?id=13l5K-H9SxhN2amEpvv-mCURHAiR7X7dk

• তাফসির আস সাদী (৩০ পারা):
https://drive.google.com/drive/folders/1pc27Iikbg-6eUlfxYgSyQ1VTQ4y-p6eM

৩. কুরআন ও সালাত অনুধাবন:
রাসূল (সা.) বলেছেন: "তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বাপেক্ষা উত্তম, যে (নিজে) কুরআন শেখে এবং অন্যদের তা শেখায়।" (সহীহ বুখারী)।

রাসূল (সা.)-এর এই উৎসাহ প্রদান সত্ত্বেও, অনারব মুসলিম হিসেবে আমাদের বর্তমান অবস্থা হলো—প্রায় ৯০% মানুষ কুরআনের একটি পৃষ্ঠাও বুঝে পড়তে পারি না। এই সংখ্যা হয়তো এর চেয়েও বেশি। দুঃখজনক হলেও এটাই রূঢ় বাস্তব। কিন্তু আমরা যদি একটু সময় দিই ও সঠিক টেকনিক ব্যবহার করি, তাহলে সহজেই সালাতে পঠিত দোয়া ও আয়াতগুলোর অর্থ বুঝতে পারব।

যেমন—সালাতে প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০টি আরবি শব্দ বা ৫০টি বাক্য পুনরাবৃত্ত হয়। এসব শব্দ ও বাক্য আয়ত্ত করতে পারলে যে কেউ খুব সহজেই আরবি ভাষার প্রাথমিক গঠন বুঝতে পারবেন। এই কোর্সটি খুবই সহজ এবং যে কেউই অনুসরণ করতে পারবেন। তাই এই পোস্টটি পড়ে থাকলে অন্তত একবার চেষ্টা করে দেখার অনুরোধ রইল।

• কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে আমার আগের পোস্টটি দেখতে পারেন:
https://www.facebook.com/groups/1163392250939668/permalink/1681006542511567/

• কোর্স থেকে আমার নেওয়া নোট:
https://www.facebook.com/groups/1163392250939668/permalink/1681955105750044/

https://www.facebook.com/groups/1163392250939668/permalink/1950869525525266/

(আমার নোটটা একবার চোখ বুলিয়ে দেখতে পারেন, লেকচারের সাথে নোট ফলো করলে বিষয়টি আরও সহজ হবে।)

আর যারা বই বা নোট পড়াকে ঝামেলা মনে করেন, তারা চাইলে ভিডিও দেখেও কোর্সটি করতে পারেন। ইউটিউবে "Understand Quran and Salah - The Easy Way" নামে একটি চমৎকার কোর্স আছে। যেখান থেকে আপনি শুধু ভিডিও দেখেই এই ১৫০টি আরবি শব্দ শিখে নিতে পারবেন।

• ইংরেজি কোর্স:
https://youtube.com/playlist?list=PLwNeHLk_z0aQ7rYXtqXCqlSPE_4qxUkF2&si=TU4pwskX9ahX7jWE

• বাংলা কোর্স:
https://youtube.com/playlist?list=PL2FHm7GZu6dkOquL_ZrA9kqsSf6JBhR6N&si=B5bJJ-qcPAUMoZVR

৪. নামাজের তোতাপাখি:
আপনি কি জানেন, সালাতে আল্লাহ্‌র সামনে দাঁড়িয়ে আপনি আসলে কী বলছেন? নাকি অর্থ না জেনেই তোতাপাখির বুলির মতো আউড়ে যাচ্ছেন?
আল্লাহ কুরআনে বলেন: “এবং আমার স্মরণার্থে সালাত কায়েম করো।” (২০:১৪)
“নিশ্চিতভাবে সফল মুমিনরা, যারা নিজেদের সালাতে বিনয়াবনত।” (২৩:১-২)
“...এবং সালাত কায়েম করো। নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখে, এবং আল্লাহকে স্মরণ করাই সর্বশ্রেষ্ঠ কাজ...” (২৯:৪৫)

উপরের আয়াতগুলো পড়ে আমরা বুঝতে পারছি যে সালাত—
১. আমাদের আল্লাহকে স্মরণ করাবে।
২. বিনয়াবনত করবে।
৩. অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখবে।

কিন্তু বাস্তব চিত্র কী? আমরা সালাতে দাঁড়িয়ে ব্যবসা-বাণিজ্য, চাকরি, ক্ষেত-খামার, পরিবারের সমস্যা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে থাকি। আমরা মহাপরাক্রমশালী, মহাসম্মানিত আল্লাহ্‌র সামনে আসলে কতটুকু বিনয়াবনত? অনেক মুসলিম প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার পরপরই সুদ খাওয়া, মিথ্যা বলা, গালিগালাজ বা গীবতের মতো অন্যায় কাজে লিপ্ত হচ্ছে। এসব কেন হচ্ছে?

কারণ আমরা জানিই না সালাতে আমরা কী পড়ছি! তাই অন্তত সালাতের সূরা ও দোয়াগুলোর বাংলা অনুবাদ মুখস্থ করার চেষ্টা করুন।

• সালাতে আমরা কী পড়ি (ডাউনলোড লিংক):
https://quraneralo.com/?sdm_process_download=1&download_id=5876&

শেষ কথা:
যাদের পক্ষে ব্যস্ততার কারণে উপরের কাজগুলো করা সম্ভব হবে না, তারা যেন অন্তত পাঁচ ওয়াক্ত ফরজ সালাত, তারাবি ও তাহাজ্জুদ কোনোভাবেই মিস না করি। আর সময়-সুযোগ পেলে আমাদের গ্রুপের বিভিন্ন ইসলামিক লেকচার, অডিওবুক ও পিডিএফের বিশাল কালেকশন থেকে উপকৃত হতে পারেন।
• গ্রুপের সকল ইসলামিক রিসোর্স:
https://www.facebook.com/groups/963422407394224/permalink/1499311550471971/

রমাদানের এই শেষ সময়টুকু আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন। আমিন।

সংগ্রহীত

07/03/2026

মানুষের হৃদয়ে সত্যের বীজ বপন করতে হলে কেবল সত্য বলাই যথেষ্ট নয়, বরং তা সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে বলাও জরুরি। আমাদের প্রিয় নবী ﷺ কখনোই কাউকে মুখের ওপর অপমান করে সত্য চাপিয়ে দিতেন না। তিনি মানুষের অন্তরের অবস্থা বুঝতেন এবং দাওয়াতের জন্য উপযুক্ত মুহূর্তটি বেছে নিতেন।

দাওয়াতের ক্ষেত্রে হিকমাহ বা প্রজ্ঞা হলো—কাকে, কখন, কী বলছি এবং কীভাবে বলছি তার সঠিক ভারসাম্য বজায় রাখা। কোনো ভাই ভুল পথে থাকলে তাকে জনসমক্ষে লজ্জিত করে নয়, বরং নিভৃতে দয়ার্দ্র হৃদয়ে নাসীহাহ করাই নববী পদ্ধতি। মনে রাখতে হবে, আমাদের লক্ষ্য কাউকে ছোট করা নয়, বরং তাকে আল্লাহর পথে ফিরিয়ে আনা। সঠিক সময়ে সঠিক কথাটি বলতে পারাটাই দাওয়াতের কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।

সংগ্রহীত : Activism Lab

06/03/2026

বাকর ইসমাইল

গল্প: এক মাসে দশ লক্ষ সালাওয়াত

এক ভাই লিখেছেন:

“আসসালামু আলাইকুম। প্রথমেই আমি অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমি ১০ মাস ভীষণ কষ্টে ছিলাম। গত ফেব্রুয়ারিতে তা শেষ হয়—সবচেয়ে আগে আল্লাহর করুণায়, তারপর ইবরাহিমি সালাওয়াত এবং নবী ﷺ-এর উপর দরুদ পাঠের মাধ্যমে, যা আল্লাহ আমাকে আপনার মাধ্যমে শিখিয়েছিলেন।

চার বছর ধরে আমি চাকরি খুঁজেছি, হাজারো জায়গায় আবেদন করেছি, কিন্তু কোথাও গ্রহণ করা হয়নি। যখন আমি নবী ﷺ-এর উপর দরুদ পাঠে অঙ্গীকারবদ্ধ হলাম, বিশেষ করে ইবরাহিমি দরুদে, তখন আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। কখনো পুরো দরুদ পড়তে পারতাম না, শুধু বলতাম:
‘আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদ।’

কখনো দিনে ৫,০০০ বার পড়তাম, কখনো ৩০,০০০–৩৫,০০০ বার।

তারপর আমি নিজেকে চ্যালেঞ্জ দিলাম: এক মাসে দশ লক্ষ দরুদ—শুধু সংক্ষিপ্ত ফর্মুলা ব্যবহার করে।

আমি প্রায় ঘুমাতাম না। টানা ১৪ ঘণ্টা দরুদ পাঠ করতাম, শুধু খাওয়ার জন্য থামতাম। চাকরি না থাকার কারণে আমি ভীষণ হতাশ ছিলাম।

আমি নভেম্বর ২৬ থেকে ডিসেম্বর ২০২৫-এর শেষ পর্যন্ত এক মিলিয়ন সম্পন্ন করলাম।

জানুয়ারির প্রথম সপ্তাহেই আমি চাকরি পেলাম এবং কয়েকটি ব্র্যান্ডের সাথে যুক্ত হলাম। তারপর থেকে এক কাজ থেকে আরেক কাজে এগিয়ে যাচ্ছি।”

---

আর কী ঘটল?
1. তাঁর বাবা গুরুতর অসুস্থ ছিলেন—মস্তিষ্কে টিউমারের সন্দেহ ছিল। তিনি দরুদ পাঠ চালিয়ে গেলেন আরোগ্যের নিয়তে। তাঁর বাবা সুস্থ হয়ে গেলেন।
2. তিনি সেই চাকরি পেলেন যা তিনি বছরের পর বছর খুঁজছিলেন।
3. তিনি ফোন বদলাতে চেয়েছিলেন কিন্তু সামর্থ্য ছিল না। এক রাত পূর্ণ দরুদ পাঠের পর হঠাৎই উপহার হিসেবে ফোন পেলেন।
4. তিনি একটি নির্দিষ্ট মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু পরিবারে বড় দ্বন্দ্ব ছিল। মিলন ঘটল, যোগাযোগ পুনরায় শুরু হলো, আর বিয়ে সহজ হয়ে গেল—যা আগে অসম্ভব মনে হচ্ছিল।

তিনি বললেন:

“প্রথমে আমি এসব গল্পে সন্দেহ করতাম। ভাবতাম এগুলো অতিরঞ্জিত। কিন্তু আমার সাথে যা ঘটল, তা আমাকে স্তম্ভিত করেছে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি আল্লাহ আমার ইচ্ছা পূর্ণ করেন, আমি আমার গল্প শেয়ার করব (নাম ছাড়া)।”

---

তিনি কিছু বাস্তব উপদেশও দিয়েছেন:
- সূর্যোদয়ের পর দুই রাকাআত
- যোহরের আগে দুই রাকাআত
- তাহাজ্জুদ
- যেকোনো দান, ছোট হলেও
- মনোযোগ না থাকলেও দরুদ চালিয়ে যাওয়া

তিনি উল্লেখ করেছেন যে ৬০ দিন কোনো ফল পাননি, বরং মানসিক অবস্থা আরও খারাপ হয়েছিল। তারপর হঠাৎ সবকিছু বদলে গেল।

---

সন্দেহ সম্পর্কে

অনেকেই সন্দেহ করে:

“যদি দরুদ সমস্যার সমাধান করে, তবে মুসলিমরা কেন দরিদ্র? কেন মানুষ এখনো বন্দী?”

সবাই নিয়মিতভাবে আমল করে না। আর কিছু মানুষকে সন্দেহ দিয়েই পরীক্ষা করা হয়।

বক্তা শেয়ার করেছেন:

“আমি ব্যক্তিগতভাবে ১,৫০,০০০ দরুদ পাঠের পর কারাগার থেকে মুক্তি পেয়েছিলাম—শুধু সংক্ষিপ্ত ফর্মুলা ব্যবহার করে।”

তিনি শ্রোতাদের চ্যালেঞ্জ দেন:
- প্রতিদিন ৫,০০০ দরুদ ৩০ দিন = ১,৫০,০০০
- প্রতিদিন প্রায় ৩ ঘণ্টা সময় লাগে

যদি ইবরাহিমি ফর্মুলা হয়:
- ন্যূনতম প্রতিদিন ১,০০০

অনুবাদকৃত

সংগৃহীত

05/03/2026

Alhamdulillah 🤍

Photos from Wafify.com's post 05/03/2026

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "দোয়া ইবাদতের মজ্জা।" আমাদের অস্থির মনে প্রশান্তি আর দুই জাহানের মুক্তি মেলে কেবল আল্লাহর দরবারে হাত পাতলে। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় এবং সর্বশ্রেষ্ঠ কিছু দোয়ার তালিকা নিচে দেওয়া হলো। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।

​গুরুত্বপূর্ণ দোয়া সমুহ :

​১. দুনিয়া ও আখিরাতে কল্যাণের দোয়া
​رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
অর্থ: হে আমাদের পালনকর্তা! আমাদের দুনিয়াতেও কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। (সূরা বাকারা: ২০১)

​২. জান্নাত চাওয়া ও জাহান্নাম থেকে মুক্তির দোয়া
​اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। (আবু দাউদ)

​৩. জান্নাতুল ফেরদাউস লাভের দোয়া
​রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "যখন তোমরা আল্লাহর কাছে চাবে, তখন ফেরদাউস চাবে।" তাই এভাবে বলা যেতে পারে:
​اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْفِرْدَوْسَ الأَعْلَى مِنَ الْجَنَّةِ
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করছি।

​৪. হেদায়েত, তাকওয়া ও আত্মনির্ভরশীলতার দোয়া
​اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে হেদায়েত, তাকওয়া (আল্লাহভীতি), পবিত্রতা (সচ্চরিত্র) এবং সচ্ছলতা (আত্মনির্ভরশীলতা) প্রার্থনা করছি। (মুসলিম)

​৫. মন্দ চরিত্র ও কু-প্রবৃত্তি থেকে মুক্তির দোয়া
​اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلَاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে মন্দ চরিত্র, গর্হিত কাজ এবং কু-প্রবৃত্তি থেকে আশ্রয় চাচ্ছি। (তিরমিজি)

​৬. বিভিন্ন অঙ্গের অনিষ্ট থেকে বাঁচার দোয়া
​اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي، وَمِنْ شَرِّ بَصَرِي، وَمِنْ شَرِّ لِسَانِي، وَمِنْ شَرِّ قَلْبِي، وَمِنْ شَرِّ مَنِيِّي
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আমার কানের অনিষ্ট, চোখের অনিষ্ট, জিহ্বার অনিষ্ট, হৃদয়ের অনিষ্ট এবং আমার কামাচারের (লজ্জাস্থানের) অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। (আবু দাউদ)

​৭. অন্তরকে দ্বীনের ওপর অটল রাখার দোয়া
​يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ
অর্থ: হে অন্তরের পরিবর্তনকারী! আমার অন্তরকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন। (তিরমিজি)

​৮. হেদায়েতের ওপর অবিচল থাকার দোয়া
​رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
অর্থ: হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর আপনি আমাদের অন্তরকে সত্যলঙ্ঘনে প্রবৃত্ত করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন। নিশ্চয়ই আপনি পরম দাতা। (সূরা আল-ইমরান: ৮)

​৯. জ্ঞান, রিযিক ও কবুলযোগ্য আমলের দোয়া
​اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُتَقَبَّلًا
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। (ইবনে মাজাহ)

​১০. জ্ঞান বৃদ্ধির দোয়া

​১. رَبِّ زِدْنِي عِلْمًا (হে আমার পালনকর্তা! আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।)

​২. رَبِّ اشْرَحْ لِي صَدْرِي... (হে আমার পালনকর্তা! আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন...)

​৩. اللهم فقهني في الدين (হে আল্লাহ! আমাকে দ্বীনের গভীর জ্ঞান দান করুন।)

​১১. হালাল রুজি ও ঋণমুক্তির দোয়া
​اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালাল রিজিকের মাধ্যমে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন। (তিরমিজি)

​১২. মুসা (আ.)-এর সেই বিশেষ দোয়া (আশ্রয় ও রিযিক)
​رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
অর্থ: হে আমার পালনকর্তা! আপনি আমার প্রতি যে কল্যাণই নাজিল করবেন, আমি তারই মুখাপেক্ষী। (সূরা কাসাস: ২৪)

​১৩. নিজের ও বংশধরদের সালাতের তৌফিক চাওয়ার দোয়া
​رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
অর্থ: হে আমার পালনকর্তা! আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও। হে আমাদের পালনকর্তা! আমাদের দোয়া কবুল করুন। (সূরা ইব্রাহিম: ৪০)

​১৪. শিরক থেকে বাঁচার দোয়া
​اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ
অর্থ: হে আল্লাহ! আমি জেনে-শুনে আপনার সাথে শিরক করা থেকে আশ্রয় চাইছি এবং না জেনে হয়ে যাওয়া শিরকের জন্য ক্ষমা চাইছি। (আহমাদ)

​১৫. দুশ্চিন্তা, অলসতা ও ঋণ থেকে মুক্তির দোয়া
​اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাইছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে এবং ঋণের বোঝা ও মানুষের প্রাধান্য (চাপ) থেকে। (বুখারি)

​১৬. বিয়ে এবং উত্তম পরিবারের জন্য দোয়া
​رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
অর্থ: হে আমাদের পালনকর্তা! আমাদের স্ত্রীদের (স্বামী) ও সন্তানদের আমাদের জন্য নয়নপ্রীতিকর করুন এবং আমাদের মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। (সূরা ফুরকান: ৭৪)

​১৭. মা-বাবার জন্য দোয়া
​رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
অর্থ: হে আমার পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন। (সূরা বনী ইসরাইল: ২৪)

​১৮. ক্ষমা ও আফিয়াহ (নিরাপত্তা) চাওয়ার দোয়া
​اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। (আবু দাউদ)

​১৯. অসহায় অবস্থায় পড়ার দোয়া (দোয়া ইউনুস)
​لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
অর্থ: আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র। নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। (সূরা আম্বিয়া: ৮৭)

​২০. অনুগত ও কৃতজ্ঞ বান্দা হওয়ার দোয়া
​رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ...
অর্থ: হে আমার পালনকর্তা! আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার সেই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, যা আপনি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছেন... (সূরা নামল: ১৯)

​২১. মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার দোয়া
​تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
অর্থ: আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিন এবং আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করুন। (সূরা ইউসুফ: ১০১)

​২২. সকল দোয়ার মর্মার্থ ধারণকারী দোয়া
​اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ...
অর্থ: হে আল্লাহ! আপনার নবী মুহাম্মদ (সা.) আপনার কাছে যে কল্যাণ চেয়েছেন, আমিও তাই চাচ্ছি এবং তিনি যে অনিষ্ট থেকে আশ্রয় চেয়েছেন, আমিও তা থেকে আশ্রয় চাচ্ছি। (তিরমিজি)

#দোয়া #ইসলামিক_পোস্ট #মুনাজাত

Photos from Wafify.com's post 04/03/2026

পবিত্র কুরআনে বর্ণিত ৪০ টি রব্বানা দোয়া। চাইলে আপনার টাইমলাইনে সংরক্ষণ করে রাখতে পারেন।
ছবি : কালেক্টেড

Photos from Wafify.com's post 04/03/2026

এই ৭টি লক্ষন দেখলে বুঝবেন _ আল্লাহ আপনাকে ভালোবাসছেন।
ছবি : কালেক্টেড

Photos from Wafify.com's post 04/03/2026

হারিয়ে যাওয়া সুন্নাত : তাহাজ্জুদের সময় সূরা আল ইমরানের ১৯০ - ২০০ আয়াত তেলোয়াত। ছবি : কালেক্টেড

Photos from Wafify.com's post 03/03/2026

রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হলো তাঁর ওপর দরুদ পাঠ করা।
ছবি : কালেক্টেড

Photos from Wafify.com's post 03/03/2026

প্রতিদিনের সুন্নাহ বাক্য সিরিজ।
ছবি : কালেক্টেড

Photos from Wafify.com's post 03/03/2026

ক্ষমার শ্রেষ্ঠ উপায়— ৭ টি গুরুত্বপূর্ণ ইস্তেগফার

​গুনাহ মানুষের অন্তরে মরিচা ধরিয়ে দেয়, আর ইস্তেগফার সেই মরিচা পরিষ্কার করার একমাত্র পথ। রাসুলুল্লাহ (সা.) দিনে ১০০ বার ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমাদের কত বেশি ক্ষমা প্রার্থনা করা প্রয়োজন!

​শেয়ার করুন : এই দোয়াগুলো কার্ড আকারে দেওয়া হলো যাতে আপনারা সহজে সেভ করে রাখতে পারেন এবং আমল করতে পারেন। একটি শেয়ার হয়তো অন্য কারো তওবার উছিলা হতে পারে।

​ #ইস্তেগফার #ক্ষমা #ইসলামিক_আমল #তওবা #জান্নাত #কালেক্টেড

Photos from Wafify.com's post 03/03/2026

ক্ষমার শ্রেষ্ঠ উপায়—১০টি গুরুত্বপূর্ণ ইস্তেগফার

​গুনাহ মানুষের অন্তরে মরিচা ধরিয়ে দেয়, আর ইস্তেগফার সেই মরিচা পরিষ্কার করার একমাত্র পথ। রাসুলুল্লাহ (সা.) দিনে ১০০ বার ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। তাহলে আমাদের কত বেশি ক্ষমা প্রার্থনা করা প্রয়োজন!

​শেয়ার করুন : এই দোয়াগুলো কার্ড আকারে দেওয়া হলো যাতে আপনারা সহজে সেভ করে রাখতে পারেন এবং আমল করতে পারেন। একটি শেয়ার হয়তো অন্য কারো তওবার উছিলা হতে পারে।

​ #ইস্তেগফার #ক্ষমা #ইসলামিক_আমল #তওবা #জান্নাত #কালেক্টেড

Want your business to be the top-listed Shop in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka