Kideecom
Kids supper food
30/06/2025
আপনার সন্তানের জীবনের গতিপথ বদলে দিতে পারে বিজ্ঞানবাক্স! নানা বিষয়ের অনেকরকম বিজ্ঞানবাক্স তাকে গড়ে তুলবে নতুনভাবে!
আপনার সন্তানের ভেতর আছে একটা বিশাল শক্তির ভাণ্ডার! তার মনে অনেক প্রশ্ন ঘুরছে। কল্পনায় সে নানা কিছু ভাবছে। কখনও সে ঘুরে বেড়ায় মহাকাশের আনাচে কানাচে, কখনও বানিয়ে ফেলে টাইম মেশিন আবার কখনও সে ল্যাবে জটিল কোনো বিক্রিয়া নিয়ে ব্যস্ত। ওকে যদি একটু গাইড করেন, তাহলে ওর কাছ থেকে অভাবনীয় কিছু বের করে নিয়ে আসতে পারবেন। মেধা ও বুদ্ধিমত্তা বিকাশের এই যাত্রায় ওর সঙ্গী হবে বিজ্ঞানবাক্স!
নানারকম বিজ্ঞানবাক্স ব্যবহার করতে করতে সে ধাপে ধাপে তার মেধা, বুদ্ধিমত্তা ও ধৈর্যের অসাধারণ উন্নতি করতে পারবে।
তার শুরুটা হতে পারে ট্যানগ্রাম দিয়ে। ট্যানগ্রামের সাতটি টুকরো দিয়ে সে বানাতে পারবে কয়েক হাজার আকৃতি! তার সামনে জীবন্ত হয়ে উঠবে জ্যামিতির নানারকম প্যাটার্ন। ছোট্ট দুই হাতে ঘর, বাড়ি, গাছ, প্রাণী ইত্যাদি বানাতে গিয়ে মাথাটাও কাজ করবে বেশ!
একই রকম আরেকটি পাজল গেম হলো ব্রেইন বুস্টার। ট্যানগ্রামের চেয়ে এই পাজলটা আরেকটু কঠিন। প্রাচীনকালে পন্ডিতরা একে অপরের বুদ্ধি পরীক্ষার জন্যে এই পাজল ব্যবহার করতেন। এখানে ৮টি কঠিন মেটালিক পাজল আছে, যেগুলি বেশ অ্যাডভান্সড লেভেলের। ট্যানগ্রাম ব্যবহার করার পরে আপনার সন্তান এখন নিশ্চয়ই প্রস্তুত হয়ে গেছে এই চ্যালেঞ্জটা নিতে!
ও হ্যাঁ, এইসব ধাঁধা মেলাতে প্রচুর ধৈর্যের প্রয়োজন হবে। আর এজন্যে তার লাগবে ফোকাস চ্যালেঞ্জ। এটাও বিশ্বব্যাপী জনপ্রিয় একটি গেম। একটি অ্যালুমিনিয়াম লুপকে কপার তারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিতে হবে স্পর্শ না করে, এটাই হচ্ছে গেম। এই গেমটির তিনটি লেভেল আছে, যা তার ধৈর্যের পরীক্ষা নিবে।
এরপর তাকে দিতে পারেন মহাকাশের জগৎ। মহাকাশ ও সৌরজগৎ সম্পর্কে প্রাথমিক জ্ঞান সে এখান থেকেই পাবে। সৌরজগতের বাস্তব মডেল তৈরির সব উপকরণ ও নির্দেশনা হাতে পেয়ে সে নিজেই বুঝতে পারবে গ্রহ-উপগ্রহের বিন্যাস, আকার ও পরস্পরের দূরত্ব। সূর্যের আলোয় কীভাবে গ্রহগুলো আলোকিত হয়, কিভাবে উপগ্রহেরা তাদের কক্ষপথে ঘুরে বেড়ায়, এসব কিছু হাতে-কলমে করতে করতে সে হারিয়ে যাবে আশ্চর্য সুন্দর এক জগতে।
চুম্বকের অসাধারণ সুন্দর ও জাদুকরী জগৎটা সম্পর্কে জানাতে তাকে দেবেন চুম্বকের চমক বিজ্ঞানবাক্সটি। চুম্বকের অদৃশ্য বল কীভাবে কাজ করে, কোন পদার্থকে আকর্ষণ করে আর কোনটিকে করে না এই সবকিছু হাতে-কলমে পরীক্ষা করে দেখতে পারবে আপনার সন্তান। বাস্তব জীবনে চুম্বকের ব্যবহার জেনে চমৎকৃত হবে।
আলো কীভাবে চলে, কীভাবে একেক রঙের আলো দেখা যায় এসব জানবে সে আলোর ঝলক বিজ্ঞানবাক্সটির মাধ্যমে। আলো বিষয়ক নানারকম ইলুইশন সম্পর্কেও সে জানতে পারবে। ভীষণ অবাক হবে সে, আর এতে করে তার জানার আগ্রহ আরো বেড়ে যাবে। আলোর ঝলক বিজ্ঞানবাক্সটি তাকে আলোয় ভরা সুন্দর এই পৃথিবীকে অন্যভাবে দেখতে সাহায্য করবে।
তড়িৎ তাণ্ডব বিজ্ঞানবাক্সটি তার বিদ্যুৎ সংক্রান্ত ভীতি কাটিয়ে দেবে। নিজের হাতে ফ্যান, লাইট বানিয়ে, সুইচ, মোটর, জেনারেটর নিয়ে কাজ করে সে আত্মবিশ্বাস অর্জন করবে। এরপর সে ছোটখাটো ইলেকট্রনিক প্রজেক্ট বানাতে চাইবে।
অদ্ভুত মাপজোখ বিজ্ঞানবাক্সটি তাকে ইলেকট্রনিক্সের পরের লেভেলে যেতে সাহায্য করবে। এবার সে এলডিআর, ডায়োড, থার্মিস্টর ইত্যাদি সম্পর্কে জানবে। মিটারের মাধ্যমে মাপতে পারবে কারেন্ট, ভোল্টেজ ইত্যাদি।
বিজ্ঞানবাক্সর সকল পন্য এখন থেকে পাওয়া যাবে Kideecom এ। তাই দেরী না করে দ্রুত তোমার পছন্দের বাক্সটি সংগ্রহ করতে যোগাযোগ করো-
What's app @ 01917007000
অথবা ইনবক্স বা কমেন্ট করো।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1212