ISC Education
বিদেশে পড়াশোনা, হঠাৎ চিকিৎসা খরচ, বা জরুরি প্রয়োজনে বড় অংকের টাকা দরকার?
সবসময় মানুষের কাছে হাত পাততে হবে—এমন নয়। এখন ঘরে বসেই আন্তর্জাতিক কিছু অনলাইন প্ল্যাটফর্মে চেষ্টা করা যায়।
আপনার কারণ যদি সত্যি ও বিশ্বাসযোগ্য হয়, তাহলে অনলাইনে মানুষ নিজে থেকেই সাহায্যের হাত বাড়ায়। অনেকে এখান থেকে বড় অংকের ফান্ডও তুলতে সক্ষম হয়েছেন।
মনে রাখবেন:
শুধু টাকা চাইলে হয় না—আপনার গল্প, প্রয়োজন ও পরিকল্পনা পরিষ্কারভাবে উপস্থাপন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নিচে ক্যাটাগরি অনুযায়ী জনপ্রিয় কিছু প্ল্যাটফর্মের ধারণা দেওয়া হলো—
১. GoFundMe — সবার জন্য উন্মুক্ত
ব্যক্তিগত চিকিৎসা, শিক্ষা, জরুরি প্রয়োজন—সব ধরনের ফান্ডরেইজিং করা যায়। আপনার স্টোরি মানুষের হৃদয় ছুঁতে পারলে বিশ্বের যেকোনো দেশ থেকে ডোনেশন আসতে পারে।
২. Modest Needs — ছোট বিপদের সমাধান
হঠাৎ ভাড়া, বিল বা ডাক্তারি খরচ সামলাতে না পারলে এই প্ল্যাটফর্ম গ্রান্টের মাধ্যমে সাহায্য করে। এটি লোন নয়, ফেরত দেওয়ার ঝামেলা নেই।
৩. Kiva — ক্ষুদ্র ব্যবসার সহায়ক
ডোনেশন নয়, বরং ছোট লোন। যারা ব্যবসা শুরু করতে চান কিন্তু ব্যাংক লোন পাচ্ছেন না—তাদের জন্য উপযোগী। ধীরে ধীরে পরিশোধ করা যায়।
৪. Need Help Paying Bills — তথ্যের ভাণ্ডার
সরাসরি টাকা দেয় না, তবে কোথা থেকে সাহায্য পাওয়া যাবে তার দিকনির্দেশ দেয়। বিল, সরকারি সহায়তা ও কমিউনিটি রিসোর্স খুঁজতে উপকারী।
৫. Indiegogo — ফ্লেক্সিবল ফান্ডিং অপশন
নতুন আইডিয়া, স্টার্টআপ বা টেক প্রজেক্টের জন্য ভালো। টার্গেট পুরো না উঠলেও যে টাকা উঠেছে তা তোলার সুযোগ থাকে।
৬. Fund My Travel — ভ্রমণ ও স্টাডি ট্যুর
ভলান্টিয়ারিং, এক্সচেঞ্জ প্রোগ্রাম বা শিক্ষামূলক ভ্রমণের জন্য মানুষ এখানে সাহায্য করে।
৭. Kickstarter — ক্রিয়েটিভ আইডিয়ার জন্য
মুভি, গান, আর্ট বা নতুন কোনো আবিষ্কার—প্রজেক্ট দেখাতে পারলে মানুষ আগ্রহ নিয়ে বিনিয়োগ করে। এখানে আইডিয়ার প্রেজেন্টেশন খুব গুরুত্বপূর্ণ।
৮. App Giveaways — বোনাস টিপ
সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে গিভঅ্যাওয়ে হয়। তবে খুব সতর্ক থাকতে হবে—অফিশিয়াল উৎস ছাড়া কারও কথায় বিশ্বাস করবেন না।
শেষ কথা:
সাহায্য চাওয়াটা লজ্জার নয়, তবে সৎ উদ্দেশ্য ও পরিষ্কার পরিকল্পনাই মানুষের আস্থা তৈরি করে।
নিজের প্রয়োজনটাকে সুন্দরভাবে তুলে ধরুন—সুযোগ তৈরি হতে পারে অপ্রত্যাশিত জায়গা থেকেও।
বিদেশে পড়তে যেতে চাই, কিন্তু টাকা নাই”
> 🥲 “বিদেশে পড়তে যেতে চাই... কিন্তু টাকার কথা মনে হলেই থেমে যাই।”
এই কথাটা প্রতিদিন অনেকে বলেন।
কিন্তু জানো কি?
🇩🇪 জার্মানিতে মাস্টার্স ফ্রি।
🇫🇮 ফিনল্যান্ডে টিউশন ফি বাদ দিয়ে স্কলারশিপ হয়।
🇳🇴 নরওয়েতে পড়ালেখা প্রায় সম্পূর্ণ ফ্রি।
শুধু দরকার — সঠিক গাইডলাইন, স্ট্রং ডকুমেন্টস, আর সাহস।
💡 টাকার অভাব মানেই তোমার স্বপ্ন শেষ না — সঠিক তথ্য না জানাটাই সবচেয়ে বড় অভাব।
💬 যদি তুমি সত্যি সিরিয়াস হও, এখনই লিখো “Scholarship” ইনবক্সে।
আমরা তোমার পাশে আছি।
🔵 ISC Education Presents
🌍 বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে পরিবারসহ স্থায়ী হবার সুযোগ! 🇫🇮
৮ বার ধরে পৃথিবীর সবচেয়ে সুখী দেশের খেতাব পেয়ে এসেছে ফিনল্যান্ড। আপনি কি পরিবারসহ সেখানে স্থায়ীভাবে বসবাস করতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্যই!
📚 স্টুডেন্ট ভিসা দিয়ে যাত্রা শুরু করুন:
প্রথম ধাপ হচ্ছে স্টুডেন্ট ভিসা। কীভাবে আবেদন করবেন?
👉 https://inworldstudentcampus.com/countries/finland
এই লিংকে গিয়ে আপনার পছন্দের প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয় বেছে নিন, তারপর ভর্তি ও আবেদনকাল জেনে নিন।
🎓 Scholarship / বৃত্তি তথ্য:
Bachelor: প্রথম বর্ষে সাধারণত স্কলারশিপ না থাকলেও Early Bird ছাড় (১৫%–৫০%) পাওয়া যায়।
Masters: CGPA, IELTS, GRE, চাকরির অভিজ্ঞতা ও মোটিভেশন লেটারের ভিত্তিতে ১০০% পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে।
💳 Bank Statement প্রয়োজন:
নিজের নামে €9600 ব্যাংকে দেখাতে হবে। স্পনসর হতে আত্মীয় না হলেও চলবে। স্পনসর ব্যাংক ট্রান্সফার করে ৬ মাসের স্টেটমেন্ট জমা দিবে।
🧑💼 Post Study Work Visa:
ডিগ্রি শেষ করে ২ বছরের কাজ খোঁজার ভিসা পাবেন। চাকরি পেলেই স্যালারি ও অভিজ্ঞতা জমা হবে PR-এর জন্য।
🏠 Permanent Residency (PR):
৪ বছর বৈধভাবে থাকার পর আবেদন করতে পারবেন। ভাষা বাধ্যতামূলক নয়, তবে জানা থাকলে ভালো। আয় থাকতে হবে €1600+ (ট্যাক্স বাদে)।
---
✅ কমন কিছু প্রশ্নোত্তর:
১. IELTS লাগবে?
– সব সময় না। তবে কিছু ক্ষেত্রে দরকার হতে পারে।
২. ফিনল্যান্ডে জীবনযাত্রার খরচ কেমন?
– অন্যান্য দেশের তুলনায় মাঝারি, €400–€600/মাস।
৩. কাজ করা যাবে?
– হ্যাঁ, ৩০ ঘন্টা/সপ্তাহ পার্ট টাইম কাজের অনুমতি থাকবে।
৪. স্টাডি গ্যাপ সমস্যা?
– না, ১০–১৫ বছরের গ্যাপ থাকলেও আবেদন ও ভিসা সম্ভব।
৫. আবেদন করবেন কীভাবে?
👉 https://inworldstudentcampus.com/countries/finland
৬. টিউশন ফি কত?
– বছরে €5000–€15000 এর মধ্যে।
৭. স্যাটেল হওয়া কি সহজ?
– হ্যাঁ, নিজের ফিল্ডে চাকরি বাধ্যতামূলক না।
৮. বাবা-মাকে নিতে পারবেন?
– হ্যাঁ, ভিজিট ভিসায়।
৯. স্ত্রী-সন্তানকে নেওয়া যাবে?
অবশ্যই। পারিবারিকভাবে নিয়ে যাওয়া যাবে।
১০. পার্ট টাইম কাজেই কি সব খরচ ম্যানেজ হবে?
আপনার শহর ও টিউশন ফি অনুযায়ী ভিন্ন হতে পারে, তবে বছরে €8000 পর্যন্ত সহজেই কাভার করা যায়
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Dhanmondi, Zigatola
Dhaka
1209