Bookinn

Bookinn

Share

13/12/2022

আজকে আর্জেন্টিনা জিতবে না হারবে??
সঠিক উত্তর দাতাদের থেকে লটারির মাধ্যমে ০৫ জনের জন্য রয়েছে বুকইন এর পক্ষ থেকে সুলতান ডাইনের কাচ্চি।

15/09/2022

🟢 সিকিম ভ্রমণের আপনার উপকারে আসবে এই ইনফরমেশনগুলো নোট রাখতে পারেন

▪️বর্ডার সিলেকশন
বাসে হলে বাই রোড চ্যাংড়াবান্দা বর্ডার।
ট্রেনে হলে বাই রেল নিউ জলপাইগুড়ি।
▪️শিলিগুড়ির সবচেয়ে কাছের বর্ডার ফুলবাড়ি
এতদিন ভিসা ইস্যু বন্ধ ছিল এই বর্ডারে।
শুনতে পাচ্ছি এখন ভিসা দিচ্ছে।

🔲গাড়ি সিলেকশন
▪️ছোট গাড়িতে ৩জন +গাইড।
▪️ ইনোভা/জাইলো হলে ৫জন+গাইড।
▪️সুমো/বলেরো হলে ৮জন+গাইড।

▪️চ্যাংড়াবান্দা হয়ে আসলে,
(চ্যাংড়াবান্দা-শিলিগুড়ি ট্রান্সপোর্ট)
৩জন হলে ছোট ট্যাক্সি নিন ১২০০-১৫০০রুপি।
লোক বেশি হলে সুমো/বলেরো ২২০০-৩০০০রুপি পর্যন্ত নিবে দামাদামি করুন।

🔲 শিলিগুড়ি পৌঁছে (SNT যেখান থেকে গ্যাংটকের সরকারি বাসগুলো ছাড়ে) সেখানের অফিসে,
▪️১ কপি পাসপোর্ট
▪️১ কপি ভিসা
▪️১ কপি ছবি (যে-কোন সাইজ)
জমা দিয়ে পার্মিট পেপার রেডি করে নিন এতে রংপোতে সময় কম লাগবে।
▪️অফিস সময় সকাল ১০টা-বিকাল ৪টা পর্যন্ত।
অফিসটি রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ থাকবে।

▪️শিলিগুড়ি থেকে গ্যাংটক
ট্যাক্সি/জীপ/কার/বাসে আসতে পারেন
শিলিগুড়ি (SNT)- থেকে গ্যাংটকের গাড়ি পেয়ে যাবেন।
▪️শেয়ারিং লোকাল ভাড়া ১ গাড়ি ১০জন ৪০০রুপি জনপ্রতি ফরেনারদের কিছু বেশি নিবে আগেই কথা বলে নিবেন যেহেতু রংপো চেকপোস্টে দাড়াতে হবে।

✅ রিজার্ভ নিতে চাইলে, চেষ্টা করুন
(SK- সিকিম নম্বর গাড়ি নিতে এতে কিছু কম ভাড়ায় ভ্রমণ করতে পারবেন)।
▪️ছোট ট্যাক্সি ২৫০০-৩৫০০রুপি।
▪️জাইলো/ইনোভা ৪০০০-৫০০০ রুপি
এই ২টি গাড়ি সরাসরি আপনার হোটেলে বা এম.জি. মার্কেটে নামিয়ে দিবে আগেই কোথায় নামবেন তা আলোচনা করে নিবেন।

▪️সুমো/বলেরো হলে ৪০০০-৪৫০০রুপি নিবে।
এই গাড়িগুলো রাত ৮টার পূর্বে এম.জি.মার্কেট এড়িয়াতে প্রবেশ করতে পারবে না।সেক্ষেত্রে আপনাকে নিচের স্ট্যান্ডে পৌঁছে দিবে সেখান থেকে ট্যাক্সি করে আসতে পারেন শেয়ার এবং রিজার্ভ ২ ধরণের ট্যাক্সিই পাবেন।
শেয়ারিং ৩০রুপি রিজার্ভ নিলে ২০০-২৫০রুপি নিবে।

▪️অবশ্যই রংপো চেকপোস্ট থেকে পাসপোর্টে এন্ট্রি সীল নিয়ে নিবেন। পুরো গাড়ির জন্য ১জন সাবার পাসপোর্ট এবং পার্মিট পেপার যদি শিলিগুড়ি থেকে করে আনেন সেটাসহ গেলেই হবে। পার্মিট পেপার না করলে এখান থেকেও করতে পারবেন। বর্তমানে ব্রীজের সাথেই পার্মিট বুথ বসানে হয়েছে। সকাল ৮টা-রাত ৮টা পর্যন্ত প্রতিদিন।
(পার্মিট সময় বাড়ানোর আবেদন করা হয়েছে তবে এখনো কোন সিদ্ধান্ত হয় নি)

▪️বাসে-ও আসতে পারেন
নন এসি ১৯০রুপি
এসি ২/২ ৩০০রুপি
এসি ২/১ ৩৫০ রুপি
তবে বাস আপনার জন্য চেকপোস্টে লম্বা সময় অপেক্ষা করবে না।

🔲 হোটেলঃ
বাজেট/স্ট্যান্ডার্ড/লাক্সারি সব ধরণের হোটেলই পেয়ে যাবেন।
নূন্যতম ১০০০ রুপি বাজেট রাখুন।
এখানে ২জনের এবং ৩জনের রুম সংখ্যা বেশি।

✅ শুধু খাবারের রেস্তোরাঁ রাত ১০টা পর্যন্ত খোলা বাকিসব দোকান রাত ৮টার পর পরই বন্ধ হয়ে যাবে।

🔲 খাবারঃ
কয়েকটি মুসলিম হোটেল রয়েছে
১টি এম.জি. মার্কেটের শুরুতে গান্ধীজী মূর্তির পাশে (সংন্গম বিরিয়ানি)
এম.জি.মার্কেট রেড পান্ডার পাশে (মুসলিম হোটেল)
লাল/বাজারে পাবেন,
▪️জান্নাত বিরিয়ানি
▪️আসলাম বিরিয়ানি
এছাড়াও প্রচুর বাঙ্গালি রেস্তোরাঁ রয়েছে।
সকাল ৮০-১২০ রুপি।
দুপুর এবং রাত ১২০-২৫০রুপিতে ভাল থালি পাবেন।
বাঙ্গালি রেস্তোরাঁ হিসেবে,
▪️কলকাতা রেস্তোরা (রেড পান্ডার
পাশে,এমজি মার্কেটেই)
▪️বাবু মশাই রেস্তোরাঁ (নিউ মার্কেট) এমজি
মার্কেট রোডেই।

🔴খান আংকেল বিরিয়ানি সবাই জানে এটি মুসলিম হোটেল কিন্তু বর্তমানে খান আংকেল এর সাথে জড়িত নেই তাই এটি হালাল খাবার সার্ভ করবে এটি বলা মুশকিল।

✅ এখানের সকলের প্রিয় খাবার মমো স্ট্রীটফুডেও পাবেন আবার অনেক ফাস্টফুড শপেও পাবেন।
এম.জি.মার্কেট হাফ গান্ধীজি মূর্তির পাশে আগারওয়াল একটি ভাল অপশন মমোর জন্য।

🔲 সিটি ট্যুর
৭ পয়েন্ট এবং ১০ পয়েন্ট ২টি অপশন বাছাই করতে পারেন (এর মধ্যে জুলজিক্যাল পার্ক ইনক্লুড থাকে না যেতে চাইলে আগেই কথ বলে নিবেন), পার্কিং চার্জ ইনক্লুড থাকে না ড্রাইভার এর সাথে কন্ট্রাক্ট করে নিবেন।

▪️৭ পয়েন্টঃ
ছোট ট্যাক্সি ৪জন ১২০০-১৫০০
ইকো ট্যাক্সি ৬জন ১৮০০-২২০০
জাইলো/ইনোভা ৭জন ৩০০০

▪️১০ পয়েন্ট
ছোট ট্যাক্সিঃ ১৫০০-১৮০০
ইকো ট্যাক্সি ২২০০-২৫০০
জাইলো/ইনোভাঃ ৩০০০-৩৫০০

🔲 লাচুং প্যাকেজ নর্থ সিকিম
১দিন আগে পার্মিট করতে হবে।
লাচুং অবশ্যই আপনাকে প্যাকেজে যেতে হবে
ফরেনার তাই গাইড আবশ্যক।
২ ধরনের গাড়ি নিতে পারেন
▪️জাইলো/ইনোভ ৫জন+গাইড
৭জন যাওয়া যায় তবে উচুতে উঠতে হয় তাই ৭জন নিতে চাইবে না। এই গাড়ি আপনাকে হোটেল থেকে পিক করে আবার হোটেলেই নামিয়ে দিবে।

▪️সুমো/বলেরো সর্বোচ্চ ৯জন +গাইড
এই গাড়ি সকাল ৮টা-রাত ৮টার আগ পর্যন্ত সিটি এর ভিতরে প্রবেশ নিষিদ্ধ। তাই ভাজরা স্ট্যান্ড থেকে প্যাকেজ ট্রান্সপোর্ট শুরু হবে।

▪️বাজেট/স্ট্যান্ডার্ড/লাক্সারি সকল ধরনের প্যাকেজ পাবেন সাধারণত ১রাত ২দিনের প্যাকেজ হয়। যার কাছ থেকে প্যাকেজ নিবেন সবকিছু লিখিত নিয়ে মানি রিসিপ্ট নিয়ে নিবেন।

▪️প্যাকেজ বাজেট ১৫,০০০ থেকে শুরু করতে পারেন। গাড়ি/পারসন/প্যাকেজ কোয়ালিটি অনুযায়ী দামে তারতম্য হবে। প্যাকেজ ইয়ামথাং ভ্যালী পর্যন্ত হবে। ০ পয়েন্ট এর জন্য ড্রাইভার এর সাথে আলাদা কথা বলে যাবেন। ০পয়ন্ট এর পার্মিট ইয়ামথাং ভ্যালী থেকে মিলবে তবে ০ পয়েন্ট এর নির্দিস্ট কোন রেট নেই সমিতি থেকে ৩৫০০রুপি রেট থাকলেও এটি ড্রাইভারগণ মানেন না।
⛔ ০ পয়েন্ট আগে থেকে প্যাকেজের সাথে কখনোই কনফার্ম করে যাবেন না কেননা পরবর্তীতে কোন কারণে যদি ০ পয়েন্ট যেতে
না পারেন তাহলে সেই টাকা রিফান্ড পাবার সম্ভাবনা ০ বলা যায়।

▪️লাচুং থেকে ফিরতে সন্ধ্যা /রাত হবে তাই রুম আগেই বুক রাখুন এবং যতটুকু সম্ভব কম ব্যাগেজ নিয়ে যান হোটেল ঠিক করা থাকলে সেখানে রেখে যেতে পারবেন।
▪️ডকুমেন্ট
২ কপি পাসপোর্ট
২ কপি ভিসা
৩ কপি ছবি যে-কোন সাইজ
২ কপি পার্মিট পেপার।

🔲 ছাঙ্গু লেক ১ দিন আগে পার্মিট করতে হবে।
▪️৩ জন হলে ছোট ট্যাক্সি ৫০০০রুপি
হোটেল টু হোটেল
▪️৫ জন হলে জাইলো/ইনোভা ৫৫০০-৬০০০রুপি হোটেল টু হোটেল।
▪️৭/৮জন হলে সুমো/বলেরো
৬০০০ রুপি (স্ট্যান্ড টু স্ট্যান্ড)।
সকালে গিয়ে দুপুর এর মধ্যেই ফিরতে পারবেন।
▪️ডকুমেন্ট
২ কপি পাসপোর্ট
২ কপি ভিসা
৩ কপি ছবি যে-কোন সাইজ
২ কপি পার্মিট পেপার।

✅ সময় এবং বাজেট থাকলে
শুধু সাউথ সিকিম অথবা সাউথ এবং পেলিং ভ্রমণ করতে পারেন।

⛔ সিকিমে ওপেন ধূমপান শাস্তিযোগ্য অপরাধ। তাই বিরত থাকুন।

✅ শপিংঃ
এখানে সবকিছুর দাম একটু বেশি
তবে লাল বাজার রোডে এবং ভাজরা স্ট্যান্ডে রিলায়েন্স বিগ বাজার থেকে কেনা-কাটা করতে পারেন।

🔲 ফেরা
সকাল ৮টার পূর্বে যদি যান তাহলে পুরাতন পেলিং স্ট্যান্ড অথবা লাল বাজার থেকে শেয়ারিং গাড়ি বা রিজার্ভ নিয়ে নিতে পারবেন।

▪️৮টার পর হলে দেউরালি স্ট্যান্ড থেকে শেয়ারিং বা রিজার্ভ জীপ পেয়ে যাবেন।

▪️যাবার সময় বাসে যেতে পারেন কারণ চেকপোস্টে বেশি সময় লাগবে না।সুপারভাইজারকে আগেই বলে রাখবেন ওনি সহযোগিতা করবেন।

▪️ইনোভা/জাইলো নিতে চাইলে আগে থেকে বুক করতে হবে।

🎯 অবশ্যই যাবার সময় পার্মিট পেপার জমা দিয়ে পাসপোর্টে এক্সিট লিখে নিবেন।

এটি একটি ধারণামূলক বাজেট দেয়া হয়েছে পিক সিজনে এই প্রাইস অনেক বেড়ে যাবে।

আপনার সিকিম ভ্রমণ আনন্দময় হউক। অসংখ্য ধন্যবাদ।

Want your business to be the top-listed Travel Agency in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


House#11, Road#35, Sector#07, Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00