Dada Accounting Network
30/03/2026
04/03/2026
বাচ্চাকে বেশি আদর দিয়ে বড় করলে
তারা ন-ষ্ট হয়ে যায়।
সব জায়গায় মানিয়ে নিতে পারে না।
এরকম ফালতু কথা জীবনে কতবার শুনেছেন?
আরো কয়েকটা বলি—
অচেনা মানুষের কাছে যেতে না দিলে
আত্মীয় স্বজনের কোলে উঠতে না চাইলে
প্লে গ্রাউন্ডে সবার সাথে হাহাহিহি না করলে
আপনার বাচ্চা সব পরিবেশের জন্য প্রস্তুত না 🥴
২ বছর বয়স থেকেই মরিচ, মসলা আর তেলের সাগরওয়ালা তরকারি না খেলে আপনার বাচ্চা সব খাবারে অভ্যস্ত হবে না।
ঝাল খেতেই হবে, নাহলে মানুষের বাসায় খেতে পারবে না (এতই ইম্পর্টেন্ট মানুষের বাসায় খাওয়া)
দেয়ালে আঁকা যাবে না, মানুষের বাসায় গিয়ে আঁকবে (কারণ আমরা মানুষের বাসায় যাওয়ার জন্য বাঁচি)
নিজের শরীর, শরীরের পরিবর্তন, কেন হয় কিভাবে হয় শেখানো যাবে না কারণ এগুলি বাবা মা শেখায় না (এগুলি শেখানোর দায়িত্ব পাড়ার সবচেয়ে বখাটে ছেলেটার)
আচ্ছা বাচ্চাকে নিরাপদে বড় করলে তারা ন-ষ্ট কেন হয়ে যায় বলেন তো? তারা মুরগি কেন হয়ে যায়, কেন বন্য শূকর হয় না?
কারণ বন্য শূকরের চেয়ে মুরগি হওয়া ভালো।
আপনি চাইলেও পৃথিবীর সব প্রতিকূল পরিবেশের জন্য আপনার শিশুকে তৈরি করতে পারবেন না।
পৃথিবীর সবচেয়ে প্রতিকূল পরিস্থিতি একটা শিশুর এতিম হয়ে যাওয়া। মানে তার বাবা মা না থাকা।
পৃথিবীর যত মহামানব (গৌতম বুদ্ধ ছাড়) তারা সবাই এতিম ছিলো। যীশু খ্রিষ্ট, মহানবী (সা) এদের কারো বাবা মা ছিলো না। তারা তো শ্রেষ্ঠ মানুষ হয়েছে।
তাই আপনি নিজে মরে গিয়ে সন্তানকে সেই পথে নিয়ে যাবেন? কই তা তো যাবেন না।
তাহলে বেঁচে থেকে নিজের দায়িত্ব কর্তব্য এড়ানোর জন্য ফাঁকিবাজি কথা বলেন কেন?
সিগারেট ছাড়তে পারেন না, বাচ্চা নিবেন কেন?
আত্মীয়ের বাড়ি বেড়ানোর লোভ যায় না, বাচ্চা নিতে যান কেন?
বাচ্চার জন্য পরিবেশ তৈরি করতে পারেন না, বাচ্চা নিতে যান কেন?
বাচ্চার নিরাপত্তা দেখভালের দায়িত্ব কার?
আপনার না?
সামাজিক বানানোর নামে, প্রতিকূল পরিবেশে টিকে থাকার দক্ষতা শেখানোর নামে, সব পরিস্থিতি সহ্য করা শেখানোর নাম নিয়েন না।
বলেন যে আপনি দায়িত্বজ্ঞানহীন। আপনি কর্তব্যজ্ঞানহীন। আপনি বেয়াক্কল।
প্রজননতন্ত্র থাকলেই বাবা মা হওয়া যায়।
প্রজননতন্ত্র দিয়ে প্যারেন্ট হওয়া যায় না।
প্যারেন্ট থাকলে তারা জানবে ক্লাস টু, ক্লাস ফাইভ, ক্লাস টেন, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়া সন্তান কোথায় খেলে, কোথায় যায়, কার সাথে যায়, কী খায়।
আমাদের জন্মদাতা বাপ মা আছে, তবু অধিকাংশ শিশুই এতিম। এদের কোনো প্যারেন্ট নাই।
শুভ্র মালাকার
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1310
Opening Hours
| Monday | 13:00 - 19:00 |
| Tuesday | 12:00 - 19:00 |
| Wednesday | 12:00 - 19:00 |
| Thursday | 12:00 - 19:00 |
| Saturday | 00:00 - 19:00 |
| Sunday | 00:00 - 19:00 |