bdsolver.com
04/05/2020
করোনার চিকিৎসায় ‘রেমডেসিভির’ বাজারে আসছে এই সপ্তাহে
করোনা চিকিৎসার জরুরি প্রয়োজনে ১ মে অ্যান্টি ভাইরাল 'রেমডেসিভির' ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে আমেরিকার দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য চলতি সপ্তাহেই এই ওষুধ বাজারে আসবে বলে জানিয়েছেন রেমডেসিভির প্রস্তুতকারক কোম্পানি গিলিয়েড সায়েন্সেসের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেন ও'ডে।
নিউইয়র্ক পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা চিকিৎসায় 'রেমডেসিভির' ওষুধ ব্যবহারের অনুমোদন পাওয়ার পর ৩ মে গিলিয়েড সায়েন্সেসের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেন ও'ডে এই ঘোষণা দিয়েছেন।
04/05/2020
রাত ৮টার পর বাড়ি থেকে বের হওয়া মানা
রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, ওষুধ, চিকিৎসাসেবা, মৃতদের দাফন/সৎকার) কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না।
সোমবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাধারণ ছুটি/চলাচলে নিষেধাজ্ঞাকালে এক জেলা থেকে অন্য জেলা এবং এক উপজেলা থেকে অন্য উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। জেলা প্রশাসন/আইন-শৃঙ্খলা বাহিনী এই নিয়ন্ত্রণ সতর্কভাবে বাস্তবায়ন করবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে।
রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত খুব জরুরি প্রয়োজন ছাড়া (প্রয়োজনীয় ক্রয় বিক্রয়, ওষুধ, চিকিৎসাসেবা, মৃতদের দাফন/সৎকার) কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না।
এই ছুটি/চলাচল নিষেধাজ্ঞাকালীন সময়ে জনসাধারণ ও সব কর্তৃপক্ষকে অবশ্যই স্বাস্থ্যসেবা বিভাগ জারি করা নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে।
করোনাভাইরাসের পরিস্থিতি মোকাবিলায় আগামী ৭ থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর মধ্যে ৬ মে বৌদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি, ৮ ও ৯ মে এবং ১৫ ও ১৬ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনগুলো সরকারের ঘোষিত এই ছুটি ও নিষেধাজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এসময় জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা কিংবা সীমিত করা যেতে পারে।
করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। তারপর ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল, পরে তা বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়। চতুর্থ দফায় ১৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এ অবস্থায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পঞ্চম দফায় ছুটি বাড়ানো হয় ৫ মে পর্যন্ত। সেটি বাড়িয়ে এখন ১৬ মে পর্যন্ত ছুটি করা হয়েছে।
04/05/2020
শর্ত দিয়ে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি
রমজান ও ঈদ সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখা যাবে। শর্ত দিয়ে ব্যবসা-প্রতিষ্ঠান খোলার অনুমতি দিল সরকার।সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ আলাদা আদেশ জারি করে এ নির্দেশনা দিয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেনাবেচার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। তবে বন্ধ করতে হবে বিকাল ৫টার মধ্যে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka