SDRS

SDRS

Share

Photos from SDRS's post 01/01/2026

উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ।

আজ SDRS প্রধান কার্যালয়ে, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত এবং SDRS কর্তৃক বাস্তবায়িত হস্তশিল্প প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লাইলাতুল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন SDRS এর নির্বাহী প্রধান মোঃ গোলাম মোস্তফা সহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নারী ক্ষমতায়ন ও প্রকল্পটির সাফল্য নিয়ে আলোচনা করেন এবং উপকারভোগীদের স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

30/12/2025

বিনম্র শ্রদ্ধা।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে SDRS গভীর শোক
প্রকাশ করছে।
একজন সাহসী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দেশ ও জাতির প্রতি তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
SDRS

14/12/2025

.......নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ বিজ্ঞপ্তী.....................

SDRS, registered organization as Election Observer under the National Election Commission (NEC) of Bangladesh!

আগামী আসন্ন জাতীয় নির্বাচনসহ আগামীতে অনুষ্ঠিতব্য সকল নির্বাচন অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ ও ফলপ্রসু করতে আমরা থাকছি মাঠে। এই লক্ষ্যে আমরা তৈরি করছি নির্বাচনী পর্যবেক্ষকদের সমন্বয়ে একটি যোগ্য, দক্ষ ও সাহসী দল ।

আমরা আপনার অংশ গ্রহণ চাই!

# আপনি কি :

 নির্বাচনী পর্যবেক্ষক তালিকায় অন্তর্ভুক্ত হতে চান ?
 নির্বাচনী পর্যবেক্ষণ কাজে আগ্রহী, দায়বদ্ধ ও প্রত্যয়ী ?
 গণতান্ত্রিক সমাজ সচেতন ব্যক্তি, মৌলিক অধিকার রক্ষায় বদ্ধপরিকর, যোগাযোগে দক্ষ, দায়িত্ব পালনে নিরপেক্ষ ?

#প্রয়োজনীয় যোগ্যতাঃ

১. বয়সঃ ২১ বছর বা তদূর্ধ।
২, শিক্ষাগত যোগ্যতাঃ ন্যুনতম এইচএসসি পাশ।
৩, জাতীয় পরিচয়পত্র থাকতে হবে।
৪, সততা,নিরপেক্ষতা এবং দায়িত্বশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ।
৫, প্রদত্ত প্রশিক্ষণ গ্রহণ এবং নির্দেশনা মেনে চলার মানসিকতা।

আগ্রহী প্রার্থীগণ অনুগ্রহ পূর্ব ক আগামী ১৭ ডিসেম্বর,২০২৫ ইং তারিখ
( রোজ বুধবার ) এর মধ্যে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সদ্যতোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি সহ এসডিআরএস এর প্রধান কার্যালয়, যুব উন্নয়ন অফিস সংলগ্ন পলাশবাড়ী রোড, গাইবান্ধা-৫৭০০ এই ঠিকানায় সরাসরি উপস্থিত হওয়ার জন্য বলা যাচ্ছে।

অথবা,
ইমেইল: [email protected] এ পাঠাতে পারেন।
মোবাইল নম্বর: 01321-139211

মানবাধিকার ও গণতন্ত্রের স্বার্থ ও সুসংহত করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার স্বর্থে এসডিআরএস এর পতাকা তলে কাজ করি একসাথে!

Want your organization to be the top-listed Non Profit Organization in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00