Green Dreams Collection
বলা হলো আপনি যেকোনো তিনটি বাছাই করতে পারবেন,
এখন কোন তিনটি আপনার জীবনে খুব করে চাইবেন?
১/ একটা শীতের সকাল। ঘন কুয়াশা। প্রচন্ড ঠান্ডা। শিশির ভেজা ঘাসের মেঠো পথ। পথের শেষ ঠিকানা খাল, বিল, কিংবা নদী। সাথে প্রিয় মানুষ।
২/ গভীর রাত। সুনসান নীরবতা। জ্যোৎস্না। মৃদু হাওয়া। কানে হেডফোন। প্রিয় গান। পিচঢালা পথ।
৩/ একটা স্নিগ্ধ সাঁঝ। সাগর। ঢেউ। একা তাকিয়ে থাকা। বিহ্বল বাতাস। পায়ে জল ছুঁয়ানো। প্রিয় মানুষের বুক।
৪/ ফজর। প্রিয় মানুষের ডাক। সালাত। ভোরের পাখির গান। এক সঙ্গে হেঁটে যাওয়া ভোরের মেঠো পথ কিংবা নদীর পাড়। চা। অনেকগুলো কবিতা বিনিময়।
৫/ মেঘ। বৃষ্টি। বৃষ্টিতে নিজেকে সমর্পণ। কাছের মানুষের হাত। হাতে একগুচ্ছ কদম। ছাদের কার্ণিশে বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রিয় মানুষের মুখে উচ্ছ্বাস।
৬/ রেশমি কাঁচের চুরি। ফুল। শাড়ি। পাঞ্জাবি। রিকশা। শহরের দীর্ঘ পথ। হাওয়াই মিঠাই। আইসক্রিম। খোলা মাঠের দিকে তাকিয়ে জীবনের সব কথা।
৭/ মাঝরাত। একাকিত্ব। হারিয়ে যাওয়া। কলম। ডায়েরি। কবিতা। জীবনের সব ব্যর্থতার গল্প লেখা। জানালায় বসে চাঁদ দেখতে দেখতে কাটিয়ে দেয়া এক প্রহর দুঃখ।
৮/ সমুদ্র। চা। সূর্যাস্ত। মৃদু আলো। তীব্র বাতাস। একাকিত্ব। ঝিরঝির বৃষ্টি। চারপাশের মানুষের উল্লাসে নিজেকে খোঁজা। অপরিচিত মানুষের সাথে জীবনের সার-সত্য বিনিময়।
৯/ নদীর পাড়ে পুরনো গাছ তলা। দুপুর। একাকিত্ব। মৃদু হাওয়া।
নদীর স্রোত। নোকা। ট্রলারের সত্বর যাতায়াত।
নদীর পানিতে পা ডুবিয়ে প্রিয় গান।
১০/ বন্ধুত্ব। সন্ধ্যা। আড্ডা।
একই সুরে ফোক গান।
চা। হৈ-হুল্লোড়।
পুরনো স্মৃতি রোমন্থন।
একসাথে একই সুরে হেসে উঠা। ঝগড়া। মিলে যাওয়া।
22/07/2023
new collection,, ❤️💙
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Block: F, Banasree, Rampura
Dhaka
1219