Eureka Lab

Eureka Lab

Share

19/08/2025

আমরা প্রায়ই পেপারে দেখি, স্বর্ণের দোকানে লুট, খামারে ঢুকে গাছ কেটে ফেলে, মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা, ঘরে ঢুকে লাখ লাখ টাকা ডাকাতি। ভাগ্য ভালো থাকলে মালের উপর দিয়ে যায়, খারাপ থাকলে যায় জীবনের উপর দিয়েও।

এসব ঘটনায় সিসিটিভি ফুটেজ যদি পাওয়াও যায় ভাগ্যে থাকলে, কি হয়? হায়েস্ট অপরাধীকে শনাক্ত করা যায়। বাট ইন্সট্যান্ট কোনও একশন নেয়া যায় না, বিপদ থামানো যায় না, ঘন্টার পর ঘন্টা ধরে লুট হওয়া দোকান, ব্যাংক, বা বাসাটার ক্ষতি ঠেকানো যায় না।

But, what if, our CCTVs are smart? What if, বাড়ি বা খামারের সামনে সন্দেহজনক গতিবিধি দেখলেই সবার কাছে চলে যাইতো এলার্ট আর এলার্ম? What if, দোকান বন্ধের পরে সিসিটিভিতে মানুষ ধরা পড়লেই বেজে উঠতো মালিকের ফোন? what if, ঘন্টার পর ঘন্টার সিসিটিভির সামনে বসে না থেকেও অনেক গুলা ক্যামেরা থেকে এলার্ট পাওয়া যাইতো সরকারি, সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলায়?

ড্রোন ডেটা এনালাইজ করার টেকনোলজি বানাইতে গিয়ে আমরা খেয়াল করলাম এই দেশে ড্রোন যত না ভিডিও ডেটা দিতে পারবে, তার চেয়ে অনেক বেশি দিতে পারবে সিসিটিভিগুলা - সিসিটিভি একটা বিপদের পর উদ্ধার হওয়া বিমানের ব্ল্যাকবক্সের মত, আমরা যদি এটাকে স্মার্ট বানাইতে পারি, অনেক একশান নেয়া যায়, অনেক দুর্ঘটনা জিরো করে না ফেলা গেলেও কমানো যায়।

ছবিতে যে ড্যাশবোর্ডটা দেখতেসেন, সেটা ভিডিওতে মানুষটা কখন ফ্রেমে আসতেসে, সেটা ডিটেক্ট করতেসে, এরপর কখনো এলার্ট হবার মত দূরত্বে আসতেসে সেটা মেজার করে এলার্ট দিচ্ছে এবং সময়, ছবি এগুলা সার্ভার এ নিচ্ছে। এটা জাস্ট কয়েক দিনে বিল্ড করা একটা এমভিপি। এটার উপর কাজ করে করে আমরা সিসিটিভিতে ইনবিল্ড করার মত একটা সিস্টেম বানাইলে অনেকের উপকার হবে বলে আমাদের বিশ্বাস। আপনাদের কি মনে হয়?

10/08/2025

2nd Drone Delivered! All praises to Lord.

যদিও সব ড্রোনই বাইরে থেকে সেইম দেখায়, বাট সবগুলার মধ্যেই কিছু না কিছু ইউনিক পাওয়ারফুল আছে!

এটা বানাতে লাগসিলো ১২ ঘন্টার ও কম, এরপর ফাইনটিউন আর টেস্ট ফ্লাইট এ আরও কিছু সময়ঃ বাট একটা লম্বা সময় গেছে আমাদের ক্লায়েন্টকে ড্রোনটা হাতে ধীরে শিখায়ে আর সব পার্টস পাতি বুঝাতে দিতে। তারা নিজেরাই এখন Stable ভাবে উড়াতে পারে, কিভাবে কি কাজ করে তাও জানে, আর এছাড়াও সমস্যা হইলে প্যারা নাই, আমরা আগামী একমাস ফ্রি সার্ভিস দিবো কিছু বুঝতে ঝামেলা হলে।

তারা মেইনলি এই ড্রোনটা একাডেমিক রিসার্চ পার্পাসে ইউজ করবেন, এটাই তাদের প্রথম ড্রোন বানানো এবং চালানো, তাই আমরা চেষ্টা অরেছি তাদেরকে একদম প্রোজেক্টের শুরু থেকে সবকিছু খুঁটিনাটি বুঝায়ে দিতে। ওনারা বেশ স্যাটিস্ফাইড - আপনাদেরও কাস্টম ড্রোণ লাগলে বলতে পারেন যেমন ধরেন সিকিউরিটির কাজে, কিটনাশন ছিটানোর কাজে - অথবা আমরাই গাইড করলাম কিভাবে কি করলে ভালো হয়।

এবার যাই, নেক্সট আরেকটা ড্রোন বানানোর কাজ পেন্ডিং!

21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সৌল অফ ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

(সংগৃহীত)

21/07/2025

F-7BGI আসলে কী?

পুরো নাম: F-7BGI (Fighter-7, Bangladesh Improved)

উৎপাদক দেশ: চীন (Chengdu Aircraft Corporation)

মূল নকশা: সোভিয়েত ইউনিয়নের MiG-21 থেকে রিভার্স ইঞ্জিনিয়ার করে বানানো চীনা J-7 ফাইটার

ধরন: একক ইঞ্জিন বিশিষ্ট সুপারসনিক ফাইটার জেট

ব্যবহার: ট্রেইনার জেট ও ইন্টারসেপ্টর ফাইটার হিসেবে

বাংলাদেশে ভূমিকাঃ নতুন পাইলটদের অ্যাডভান্সড ফ্লাইট ট্রেইনিং এবং আকাশ প্রতিরক্ষা প্রশিক্ষণে ব্যবহৃত হয়

বাংলাদেশ কবে কিনেছে এই বিমানগুলো?

চুক্তি স্বাক্ষর: ২০১২ সালে

সরবরাহ শুরু: ২০১৩ সালের দিকে

পুরো ব্যাচ আসা শেষ: ২০১৪ নাগাদ

সংখ্যা: ১৬টি F-7BGI বাংলাদেশে আসে

চুক্তির আনুমানিক মূল্য: প্রায় ১২ কোটি মার্কিন ডলার (সহযোগিতা, যন্ত্রাংশ, ট্রেইনিংসহ)

এগুলো ছিল F-7 সিরিজের সবচেয়ে উন্নত সংস্করণ, যেগুলোতে ছিল ডুয়াল ডিসপ্লে ককপিট, আধুনিক অ্যাভিওনিক্স এবং সিম্পল ডগফাইট ক্যাপাবিলিটি।

বিমানটির দায়িত্বে ছিলেন ৭৬ বাফা কোর্সের ফ্লাইট লেফট্যানান্ট তৌকির। পাইলটের সর্বশেষ অবস্থা এখনো নিশ্চিত নয়, তিনি বেঁচেও থাকতে পারেন, আল্লাহ তার সহায় হোন।

দুর্ঘটনার কারণ জানতে জেটের ব্ল্যাকবক্স পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিল্ডিং এ এত এত ছোট শিশু ছিলো, সামনের পরিস্থিতি চিন্তা করতেই ভেংগে পড়ছি আমরা সবাই।

আল্লাহ তায়ালা ঘটনাস্থলে থাকা সবাইকে হেফাজত করুন, তাদের পরিবারকে ধৈর্য দান করুন।

21/07/2025

মাইলস্টোন কলেজের কলেজ বিল্ডিং এ বিমানবাহিনীর বিমান দুর্ঘটনা, বিপুল হতাহতের আশংকা

14/07/2025

Our 3rd drone made it to they sky - সন্ধ্যায় বানানো শেষ করলাম, টর্চ লাইট জ্বালায়ে, কাদাপানি পাড়ায়ে মাঠে গিয়ে ফার্স্ট এ টিউনিং করলাম এরপর ফ্লাই করলাম - আলহামদুলিল্লাহ, thing went good.

14/07/2025

রাতের অন্ধকারে মোবাইলের টর্চ জ্বালিয়ে চলছে টিউনিং এবং ফ্লাইট টেস্টিং - ভিডিও আসছে!

14/07/2025

আমাদের ৩ নাম্বার Drone টাও বানানো শেষ। প্রথমটা আমাদের নিজেদের Prototype, দ্বিতীয়টা আমরা অর্ডার পাই একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে রিসার্চের কাজের জন্য, য়ার এইটাও আরেকটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির 3rd Year Student দের একটা টিম ওদের ফিউচার প্রজেক্ট আর Drone নিয়ে রিসার্চ করার জন্য বানিয়ে নিয়েছে আমাদের থেকে।

Drone এর একটা বড় অংশের পার্টস বাইরে থেকে আনানো, এখন তাইলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে তাইলে আমরা তো জাস্ট জোড়া লাগাইলাম - আসলে unique value addition টা হচ্ছে consultancy তে আর post purchase support e - যেটা আপনাকে DJI বা অন্য বড় কোম্পানি দিবে না।

আমরা ক্লায়েন্টের নিড বুঝে তাদের কে কিছু ফিচার সাজেস্ট করি, আর একটা cost estimate দেই, এরপর মিটিঙয়ে হয় বিস্তর আলাপ - এটা না রাখলে কি হবে, এটা এড করলে কত খরচ বাড়বে, আমাদের এক্সপার্ট টিম ধরে ধরে এই কাস্টমাইজেশান সাপোর্ট দেয়, এরপর আমরা নামমাত্র মূল্যে বিল্ড করে দেই Drone, এরপর Tuning করি, নিজেদের খরচে এবং রিস্কে ফ্লাইট টেস্ট করি, এরপর ডেলিভারি দেই এবং একমাস পর্যন্ত ফ্রি সার্ভিস এবংঅপারেট করতে যেকোন ঝামেলা লাগলে সেগুলা সল্ভ করে দেই।

যাক গে, সন্ধ্যা হয়ে গেলো বানাইতে বানাইতে, আজকে রাতেই ফ্লাইট টেস্ট দিবো দেখি, জানাইতেসি কি হয়!

Want your business to be the top-listed Equipment Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address


Bti New Horizon, 15 Purana Paltan
Dhaka
1205