Swift Solution
29/05/2026
ঈদের ছুটিতে ফাঁকা রাস্তা — কিন্তু বাড়ছে নতুন ঝুঁকি !!
ঈদের ছুটিতে ঢাকা সহ দেশের বড় বড় শহরের রাস্তাগুলো অনেকটাই ফাঁকা হয়ে যায়। আর এই ফাঁকা রাস্তাই অনেক সময় নতুন ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি —
অনেক অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে গাড়ি ও মোটরবাইক চালাচ্ছে। আবার অনেকেই আছেন যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, কিংবা গাড়ি চালানোর পর্যাপ্ত দক্ষতা নেই, তারাও “ফাঁকা রাস্তা” পেয়ে গাড়ি নিয়ে বের হচ্ছেন “হাত পাকানোর” জন্য।
কেউ বন্ধুদের বাসায় যাচ্ছে,
কেউ পরিবারের গাড়ি নিয়ে ঘুরতে বের হচ্ছে,
কেউ আবার অনেকদিন পর একটু প্র্যাকটিস করছে !
অন্যদিকে, ঈদে অনেক পেশাদার ড্রাইভার গ্রামের বাড়িতে চলে যাওয়ায় কিছু গাড়ির মালিক অপরিপক্ক বা অনভিজ্ঞ চালকদের হাতে গাড়ি তুলে দিচ্ছেন।
ফলাফল?
প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
# কেউ ব্রেকের বদলে এক্সিলারেটরে চাপ দিচ্ছে
# কেউ সিগন্যাল মানছে না
# কেউ গাড়ি ফুটপাতে বা ডিভাইডারে তুলে ফেলছে
# কেউ রিকশা বা অন্য গাড়িকে ধাক্কা দিচ্ছে
সবচেয়ে উদ্বেগের বিষয় —
এই দুর্ঘটনাগুলোর অনেকগুলোই খুব সহজে এড়ানো সম্ভব ছিল।
আমি বিশেষভাবে অনুরোধ করব:
@ যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, তারা গাড়ি নিয়ে বের হবেন না
@ যারা দক্ষ নন, তারা রাস্তায় প্র্যাকটিস করতে নামবেন না
@ অভিভাবকরা সন্তানদের গাড়ি বা বাইক ব্যবহারের বিষয়টি নজরে রাখুন
@ পেশাদার চালকরা এই সময় আরও বেশি সতর্ক থাকুন.....
কারণ:
একজন অপরিপক্ক চালকের ভুলে যেকোনো সময় একজন নিরাপদ চালকও দুর্ঘটনার শিকার হতে পারেন।
গতকালও একটি সংবাদে দেখলাম —
একজন কিশোর পরিবারের গাড়ি নিয়ে বের হয়ে ট্রাফিক আইন ভঙ্গ করেছে। তার কোনো লাইসেন্স ছিল না। পুলিশ তাকে আটক করে জরিমানা করেছে এবং সতর্ক করেছে। এটি শুধু সেই পরিবারের জন্য নয়, আমাদের সবার জন্য একটি শিক্ষা।
মনে রাখতে হবে —
দুর্ঘটনা ঘটার পরে আফসোস করে লাভ নেই।
আমাদের আগে থেকেই সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
আসুন,
নিজের পরিবার, নিজের জীবন এবং অন্যের নিরাপত্তার জন্য ট্রাফিক আইন মেনে চলি।
👉 Working Together for Road Safety 🇧🇩
27/05/2026
চীনের একটি দুর্ঘটনা এবং সুন্দর সমাধান!!
— একটি বাস্তব অভিজ্ঞতা, যা বাংলাদেশকে নতুনভাবে ভাবতে শেখাতে পারে!
কিছুদিন আগে আমি চীনে গিয়েছিলাম একটি আন্তর্জাতিক ডাক্তারদের কনভেনশনে অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিনিধিদের নিয়ে। সাংহাই থেকে বেইজিং পৌঁছানোর পর আমি অংশগ্রহণকারীদের বাসে করে হোটেল থেকে কনভেনশন সেন্টারে পৌঁছে দেই। তাদের নামিয়ে দিয়ে যখন আমি বাসে করে আবার হোটেলে ফিরছিলাম, তখন ঘটে একটি ছোট্ট দুর্ঘটনা — কিন্তু সেই দুর্ঘটনার সমাধান আমাকে গভীরভাবে ভাবিয়েছে।
বাসে তখন শুধু আমি এবং ড্রাইভার ছিলাম। একটি চার রাস্তার মোড় পার হওয়ার সময় হঠাৎ পিছন থেকে একটি প্রাইভেট কার এসে বাসের পিছনে ধাক্কা দেয়। কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, সেটা হলো বাস ড্রাইভারের দক্ষতা ও ধৈর্য।
ড্রাইভার দ্রুত বাসটিকে নিয়ন্ত্রণ করে ডানদিকে সামান্য কাট দেন, যেন বড় দুর্ঘটনা না ঘটে। মুহূর্তের জন্য মনে হচ্ছিল বাসটি হয়তো উল্টে যাবে, কিন্তু তিনি অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি সামলে নেন।
দুর্ঘটনার পর প্রথমেই ড্রাইভার আমার কাছে এসে জানতে চাইলেন আমি ঠিক আছি কিনা। আমি নিরাপদ ছিলাম। কারণ আমি সবসময় যাত্রাপথে সতর্ক থাকি এবং রোড সেফটি বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করি।
এরপর আমি বাস থেকে নেমে কিছুটা দূরে দাঁড়িয়ে পুরো ঘটনাটি লক্ষ্য করতে থাকি। দেখলাম — কোনো চিৎকার নেই, উত্তেজনা নেই, ভিড় নেই, দোষারোপ নেই।
প্রাইভেট কারটির ড্রাইভার ছিলেন একজন নারী। তিনি এবং বাস ড্রাইভার দুজনেই অত্যন্ত শান্তভাবে কথা বলছিলেন। তারা একে অপরের গাড়ির ছবি তুললেন, ড্রাইভিং লাইসেন্সের ছবি তুললেন, আইডি কার্ডের ছবি নিলেন এবং প্রয়োজনীয় তথ্য বিনিময় করলেন।
কিছুক্ষণ পর সেই নারী ড্রাইভার একটি ফোন কল রিসিভ করলেন। এরপর তিনি দুই হাত জোড় করে বাস ড্রাইভারের কাছে দুঃখ প্রকাশ করলেন এবং শান্তভাবে স্থান ত্যাগ করলেন। আমরাও হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম।
সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল —
সেখানে কোনো জনতার ভিড় হয়নি।
কেউ উত্তেজিত হয়নি।
কোনো অযথা তর্ক হয়নি।
এমনকি ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিও দরকার হয়নি।
পরে হোটেলে ফিরে আমি ড্রাইভারের সাথে বসে চা খেতে খেতে পুরো বিষয়টি জানতে চাই। তখন তিনি আমাকে বললেন — চীনের রাস্তাগুলোতে অত্যন্ত উন্নতমানের ক্যামেরা স্থাপন করা আছে। ছোট-বড় দুর্ঘটনার ভিডিও সেই ক্যামেরায় রেকর্ড হয়। পুলিশ স্টেশন থেকে ফুটেজ দেখে খুব দ্রুত সিদ্ধান্ত দেওয়া হয় কে দোষী আর কে নির্দোষ।
এই ঘটনাতেও পুলিশ ভিডিও দেখে নিশ্চিত হয় যে প্রাইভেট কার চালকই দায়ী। এরপর ফোন করে তাকে জানিয়ে দেওয়া হয় যে বাসের ক্ষতির খরচ তাকে বহন করতে হবে। এবং তিনি সেটি শান্তভাবে মেনে নেন।
এই পুরো ঘটনাটি আমাকে গভীরভাবে ভাবিয়েছে।
আমাদের দেশে ছোট একটি দুর্ঘটনা ঘটলেই অনেক সময়:
ভিড় জমে যায়,
উত্তেজনা তৈরি হয়,
দোষারোপ শুরু হয়,
মারামারি পর্যন্ত হয়,
যানজট সৃষ্টি হয়,
আর সমস্যার সমাধান আরও কঠিন হয়ে যায়।
কিন্তু চাইলে আমরা অনেক কিছু সহজ করতে পারি।
শান্ত থাকা, নিয়ম মানা, প্রযুক্তির ব্যবহার, পারস্পরিক শ্রদ্ধাবোধ — এই বিষয়গুলো আমাদের রোড সেফটিকে অনেক উন্নত করতে পারে।
আমি বিশ্বাস করি,
“শুধু ভালো রাস্তা নয়, ভালো আচরণও একটি দেশের ট্রাফিক সংস্কৃতিকে নিরাপদ করে তোলে।”
আসুন, আমরা সবাই মিলে শিখি —
দুর্ঘটনার পরে উত্তেজনা নয়, সচেতনতা ও মানবিক আচরণই হতে পারে সবচেয়ে সুন্দর সমাধান।
"Working Together for Road Safety."
25/05/2026
Behind every successful event, there is a dedicated Team, Careful planning, and a Commitment to Excellence.
Swift Solution — Your Trusted Event Partner for Corporate Events, Tours, Conferences, Celebrations, and unforgettable experiences.
21/05/2026
#ঈদের _ছুটিতে _সাজেক_ভ্রমণ
এটি Swift Solution এর একটি ইভেন্ট
নীরব পাহাড় দাঁড়িয়ে থাকে আকাশ ছুঁতে চেয়ে, মেঘগুলো ভেসে আসে তার কাঁধে, নরম সুরে হেসে গল্প বলে দূর নীলিমার রূপে - এ যেন এক স্বপ্নরাজ্য! বলছি পাহাড়ের রানী সাজেক এর কথা।
গন্তব্য: সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণ
যাত্রার তারিখ: প্রতি বৃহস্পতিবার রাতে।
ভ্রমণের স্থান সমুহ
❖ সাজেক
❖ রিসাং ঝর্ণা
❖ তারেং
❖ রুই লুই পাড়া
❖ কংলাক পাহাড়
❖ স্টোন গার্ডেন
❖ হ্যালিপ্যাড
❖ আলুটিলা গুহা
❖ ঝুলন্ত ব্রিজ
ভ্রমণ খরচ:
১ রাত ২ দিনঃ এসি বাস(ইকনোমি)+প্রিমিয়াম রিসোর্ট
৮৫০০/- টাকা (প্রতি জন) । (এক রুমে ৪ জন শেয়ারিং)
৮৯০০/- টাকা (প্রতি জন) । (এক রুমে ৩ জন শেয়ারিং)
৯৮০০/- টাকা (প্রতি জন) । (এক রুমে ২ জন শেয়ারিং/কাপল)
২ রাত ৩ দিনঃ এসি বাস(ইকনোমি)+প্রিমিয়াম রিসোর্ট
১০৫০০/- টাকা (প্রতি জন) । (এক রুমে ৪ জন শেয়ারিং)
১১৫০০/- টাকা (প্রতি জন) । (এক রুমে ৩ জন শেয়ারিং)
১৩৫০০/- টাকা (প্রতি জন) । (এক রুমে ২ জন শেয়ারিং/কাপল)
❖ বিজনেস ক্লাস এসি বাসের ক্ষেত্রে জনপ্রতি ১৪০০/- করে মূল প্যাকেজের সাথে যুক্ত হবে
❖ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরিধান করতে হবে।
❖ পরিস্থিতি বিবেচনায় প্লানে যেকোনো ধরনের গ্রহনযোগ্য পরিবর্তন হতে পারে।
❖ ৪ জন শেয়ারিং বেসিসে হলে ২ জন বেড এবং ২ জন এক্সট্রা ফ্লোরিং বেড পাবে।
যে সকল সুবিধাসমুহ এই প্যাকেজে থাকছেঃ
❖ ঢাকা-সাজেক-ঢাকা সমস্ত পরিবহন খরচঃ এসি বাস, ট্যুরিস্ট জীপ
❖ ব্রেকফাস্ট-লাঞ্চ-ডিনার (হাইওয়েতে খাবার অন্তর্ভুক্ত নয়)
❖ বার-বি-কিউ (ডিনার)
❖ ঐতিহ্যবাহী খাবার (লাঞ্চ)
❖ দর্শনীয় স্থান বেড়ানো
❖ রিজার্ভ জীপ
❖ প্রবেশ ফী (সাজেক ঢোকার ও অন্যান্য স্পটের)
❖ ফ্রেশ রুম (১:৬)
❖ ট্রাভেল গাইড
❖ গাইডেন্স
প্যাকেজে থাকছে নাঃ
❖ কোন ব্যক্তিগত খরচ
❖ কোন ঔষধ
❖ কোন ধরণের বীমা
খাবার মেন্যু:
১ম দিন:
সকালের নাস্তা: পরটা, সবজি, ডিম, চা / খিচুরি, ডিম, চা।
দুপুরের খাবার: সাদা ভাত, ব্যাম্বু চিকেন, সবজি, ডাল, ভর্তা, সালাদ, বিশুদ্ধ পানি।
রাতের খাবার: পরাটা, চিকেন বার-বি-কিউ, সালাদ সফট ড্রিংকস।
২য় দিন:
সকালের নাস্তা: খিচুরি, চিকেন ভুনা, চাটনি/ভর্তা, বিশুদ্ধ পানি।
দুপুরের খাবার: সাদা ভাত, সবজি/মাশরুম, হাঁস/গরু/মুরগির মাংস, ডাল, সালাদ, বিশুদ্ধ পানি।
রাতের খাবার: সাদা ভাত, সবজি/মাশরুম, হাঁস/গরু/মুরগির মাংস, ডাল, ভর্তা, সালাদ, বিশুদ্ধ পানি।
ভ্রমণ পরিকল্পনাঃ
১ম দিন সকালে খাগড়াছড়িতে ব্রেকফাস্ট এর পর রওনা করবো সাজেকের উদ্দেশ্যে। যাত্রাপথে পাহাড়ী রাস্তা ও জনপদের মনোরম দৃশ্য উপোভোগ করতে করতে আমরা পৌছাবো আমাদের গন্তব্য সাজেক ভ্যালিতে। দুপুরের মধ্যে সাজেকে রিসোর্ট চেক-ইন করে মধ্যাহ্নভোজ সেরে তারপর সারাদিন সাজেক এবং তার আশেপাশের স্পট ভ্রমন এবং রাতে সাজেকে বার-বি-কিউ ডিনার।
২য় দিন সকালে বের হবো মেঘ দেখতে। সাজেকে মেঘ দেখা যায় ভোর বেলা। এরপর সকালের নাস্তা করে নিবো। তারপর সাজেক থেকে রওনা করবো খাগড়াছড়ির উদ্দেশ্যে। দুপুরের খাওয়ার শেষে, আমরা ঘুরে বেড়াবো রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, তারেং ও ঝুলন্ত ব্রিজে। সন্ধ্যার মধ্যে আবার খাগড়াছড়ি শহরে ফিরে আমাদের সাজেক ভ্যালি প্যাকেজ শেষ করবো।
বুকিং পদ্ধতিঃ
১.বিকাশ এর মাধ্যমে বুকিং করা যাবে।
২.ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে
বুকিং কনফার্ম করতে প্রতি জন ৫০% টাকা (অফেরতযোগ্য) অগ্রীম দিয়ে নিজ নিজ আসন কনফার্ম করতে হবে। বাকি টাকা ট্যুরের দিন পেমেন্ট করতে হবে।
(বিঃ দ্রঃ এডভান্স এর টাকা দিয়ে আপনার সিট কনফার্ম হবার পর, আপনি যদি কোন কারণে না যেতে পারেন সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কেউ কনফার্ম করলে অবশ্যই আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অন্যথায় এডভান্স এর টাকা অফেরতযোগ্য।
যোগাযোগ:
• 01978811201
• 01717374904
Swift Solution
House 17, Road 6, Block A, Section 10, Mirpur,
Dhaka, Bangladesh, 1216
Email: [email protected]
Website: swiftsbd.com
20/05/2026
"Happy International HR Day."
Behind every successful organization, there is a dedicated HR team shaping people, culture, and progress.
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
House 17, Road 6, Block A, Section 10, Mirpur
Dhaka
1216