Newlifebd

Newlifebd

Share

Timeline photos 27/06/2015

এবার ওজন কমান খাবার খেয়ে

ওজন কমাতে চান? কিন্তু প্রতিদিন ব্যায়াম করা ও না খেয়ে থাকা আপনার দ্বারা সম্ভব নয়? ঠিক আছে তাহলে বাদ দিন এগুলো। খাবার খেয়েও ওজন কমানো যায়। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।

তিনবার খাবার খান:
ওজন কমাতে হোলে আপনাকে অবশ্যই তিন বেলা খাবার খেতে হবে। ঠিক মতো খাবার না খেলে ওজন উল্টো বেড়ে যেতে পারে। তাই অল্প করে হলেও তিন বেলাই খাবার খাওয়ার অভ্যাস করুণ।

রোজ তিন কোয়া রসুন খান:
রোজ সকালে উঠেই খালি পেটে ২/৩ কোয়া রসুন চিবিয়ে খেয়ে নিন, এর ঠিক পর পরই পান করুন লেবুর রস। এটি আপনার পেটের চর্বি কমাতে দ্বিগুণ দ্রুতগতিতে কাজ করবে। তাছাড়া দেহের রক্ত চলাচলকে আরো বেশী সহজ করবে এটি।

মসলা খান:
রান্নায় অতিরিক্ত মশলা ব্যবহার করা ঠিক নয়। কিন্তু আপনি কি জানেন কিছু মশলা আপনার ওজন কমাতে সাহায্য করে ম্যাজিকের মতন? রান্নার ব্যবহার করুন দারুচিনি, আদা ও গোলমরিচ। এগুলো আপনার রক্তে শর্করার পরিমাণ কমাবে ও পেটের মেদ কমাতে সাহায্য করবে।

রোজ সকালে লেবুর পানি:
একেবারেই চিনি ছাড়া এক গ্লাস গরম পানিতে অর্ধেকটা লেবু চিপে নিন, এতে এক চিমটি লবণ মিশিয়ে নিন। এবার পান করুন সকালে ঘুম থেকে উঠেই আর রাতে ঘুমুতে যাবার ঠিক আগে। এটি আপনার দেহের বাড়তি মেদ ও চর্বি কমাতে সব চেয়ে ভালো উপায়!

খান লাল চালের ভাত:
সাদা ভাতের বদলে বেছে নিতে পারেন লাল চালের ভাত, ব্রাউন ব্রেড, আটার রুটি। এতে আপনার দেহে ক্যালোরি অতিরিক্ত ঢুকবে না। পেটে জমা চর্বি কমে আসবে ধীরে ধীরে।

চিনিযুক্ত খাবার পরিহার করুণ:
মিষ্টি, মিষতিজাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস এবং তেলে ভাজা স্ন্যাক্স থেক ১০০ হাত দূরে থাকুন। কেননা এ জাতীয় খাবারগুলো আপনার শরীরের বিভিন্ন অংশে, বিশেষত পেট ও উরুতে খুব দ্রুত চর্বি জমিয়ে ফেলে। তাই এগুলো খাওয়ার চেয়ে ফল খান।

প্রচুর ফল ও সবজি:
প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক বাটি ভর্তি ফল ও সবজি খাবার চেষ্টা করুন। এতে আপনার শরীর পাবে প্রচুর পরিমাণে এন্টি অক্সিডেন্ট, মিনারেল ও ভিটামিন। আর এগুলো আপনার রক্তের মেটাবলিজম বাড়িয়ে পেটের চর্বি কমিয়ে আনবে সহজেই।

মাংস থেকে দূরে থাকুন:
বিশেষত অতিরিক্ত চর্বিযুক্ত গরু ও খাসির মাংস যতটা সম্ভব এড়িয়ে চলুন। এর বদলে বেছে নিতে পারেন কম তেলে রান্না করা মাছ।-সূত্র: এগ্মাসিনেগাইড।

Want your practice to be the top-listed Clinic in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Narayangonj
Dhaka
1000