Property Solution

Property Solution

Share

29/09/2023

নতুন আইনে জমি বিক্রির মুনাফার ওপর ১৫ শতাংশ কর দিতে হবে
জমি বিক্রির লাভের ওপর কর দিতে হবে।

১৬ অগাস্ট ২০২৩
বাংলাদেশে কার্যকর হওয়া নতুন আয়কর আইন অনুযায়ী এখন থেকে জমি বিক্রি করে পাওয়া লাভ বা মুনাফা করদাতার আয়ের সঙ্গে যোগ হবে এবং করদাতা ব্যক্তিকে এ আয়ের ওপর কর দিতে হবে।

তবে একজন বিশেষজ্ঞ বলছেন আইনটিতে এ সংক্রান্ত কিছু বিষয় জনস্বার্থে আরও স্পষ্ট হওয়া দরকার।

নতুন নিয়ম অনুযায়ী পাঁচ বছরের বেশি সময় আগে ক্রয় করা জমি বিক্রি থেকে এ ধরণের মুনাফার ওপর পনের শতাংশ হারে মূলধনী কর বা ট্যাক্স দিতে হবে, যা ক্যাপিটাল গেইন ট্যাক্স হিসেবে পরিচিত।

জমিটি পাঁচ বছরের কম সময় আগে কেনা হয়ে থাকলে তাঁর উপর সাধারণ হারে কর দিতে হবে।

একই সঙ্গে কেউ যদি কাউকে জমি হেবা বা দান করে দেয়, বা অন্যের নামে রেজিস্ট্রি করে পাঁচ বছরের মধ্যে আবার নিজের নামে রেজিস্ট্রি করে সেই জমি বিক্রি করে, তাহলে তাকেও ওই মুনাফার ওপর কর দিতে হবে।

যদিও এই কর নির্ধারণের সময় বিক্রেতা জমি ক্রয়ের সময় উৎসে যে কর দিয়েছিলেন সে অংশটুকু বাদ দিয়ে হিসেব করা হবে। এতদিন ওই উৎস-করকেই বিক্রেতার জন্য চূড়ান্ত কর হিসেবে বিবেচনা করা হতো।

আয়কর বিশেষজ্ঞ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সাব্বির আহমেদ বিবিসি বাংলাকে বলছেন বিক্রেতার জন্য জন্য আগেও কর নির্ধারিত ছিলো কিন্তু বাংলাদেশে জমি ক্রয় বিক্রয়ের সময় বিক্রেতার ওই কর ক্রেতা পরিশোধ করে আসার একটি প্রচলন চলে আসছিলো এবং উৎসে কর্তিত করকে চূড়ান্ত করদায় হিসেবে গণ্য করার বিধান ছিল বলে বিক্রেতাকে আর নতুন করে কোন কর দিতে হত না।

“এখন ক্রেতাকে তার জন্য নির্ধারিত কর যেমন দিতে হবে, তেমনি বিক্রেতাকেও তার জমি বিক্রি থেকে প্রাপ্ত লাভের ওপর কর দিতে হবে,” বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।

উদাহরণস্বরূপ একজন ব্যক্তি যদি এক কোটি টাকা দিয়ে কোনো জমি ক্রয় করেন এবং এখন বিক্রি করেন দুই কোটি টাকায়, তাহলে গেইন ট্যাক্স অনুযায়ী তাকে এক কোটি টাকা লাভের হিসেবে কর দিতে হবে পনের লাখ টাকা।

কিন্তু তিনি ক্রয়ের সময় রেজিস্ট্রেশনের জন্য উৎসে কর দিয়েছেন দশ লাখ টাকা। ফলে কার্যত এখন তাকে বাকী পাঁচ লাখ টাকা দিতে হবে।

Source: bbc.com

ভবন নির্মাণে উচ্চতার বিধিনিষেধ রইল না 13/10/2022

https://www.prothomalo.com/bangladesh/capital/cbgzspr3ys

ভবন নির্মাণে উচ্চতার বিধিনিষেধ রইল না ঢাকা মহানগরের জন্য নতুন বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) অনুমোদন দিয়েছে সরকার। এতে রাজউকের আওতাধীন এলাকায় আবাসিক ভব...

Want your business to be the top-listed Realtor/realty Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Mohammadpur
Dhaka
1207