Ma Memorial Model Academy

Ma Memorial Model Academy

Share

28/02/2026

গভীর শোকবার্তা
মা মেমোরিয়াল মডেল একাডেমী-এর সিনিয়র শিক্ষক
Md. Abul Kalam Azad স্যার আজ রাত আনুমানিক ৪ টার দিকে ইন্তেকাল করেছেন।

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"

মরহুমের জানাজার নামাজ আজ দুপুর ২ টায় আমতলা হল কোম্পানির বালুর মাঠে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

মা মেমোরিয়াল মডেল একাডেমীর অ্যালামনাই অ্যাসোসিয়েশন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

জানাজায় উপস্থিত থেকে সকলকে মরহুমের রূহের মাগফেরাতের জন্য দোয়া করার জন্য বিনীত অনুরোধ জানানো হলো...

19/02/2026

■বিজ্ঞপ্তি■
মা মেমোরিয়াল মডেল একাডেমি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত বিদ্যালয়ের সকল শ্রেণির কার্যক্রম সরকারি আদেশ মোতাবেক বন্ধ থাকবে।

●৩য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সাপ্তাহিক পরীক্ষা স্থগিত থাকবে।
●তবে এস.এস.সি পরীক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম এবং সাপ্তাহিক পরীক্ষা চলমান থাকবে।

শিক্ষার্থীদের রমজানের পবিত্রতা বজায় রেখে নিজ নিজ পড়াশোনার প্রতি সতর্ক ও নিয়মিত থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হলো।

প্রিয় শিক্ষার্থীদের জানানো যাচ্ছে, পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা। ঈদ মোবারক।
-- প্রধান শিক্ষক
মা মেমোরিয়াল মডেল একাডেমি

21/01/2026

জরুরি A- রক্তের প্রয়োজন (এ নেগেটিভ গ্রুপ)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন অসুস্থ মানুষের জীবন রক্ষার জন্য জরুরি ভিত্তিতে নেগেটিভ রক্ত প্রয়োজন।
মানবতার খাতিরে যেসব মহান হৃদয়ের মানুষ রক্তদানে আগ্রহী, তাদের কাছে করজোড়ে অনুরোধ—দয়া করে দ্রুত যোগাযোগ করুন।
আপনার এক ফোঁটা রক্তই হতে পারে কারো জীবনের নতুন আশা।
📞 যোগাযোগ: 01944-779972

10/11/2025

🎂 শুভ জন্মদিন শ্রদ্ধেয় কাজল ম্যাডাম 🎂

স্কুলের একদম সূচনালগ্ন থেকে যে অল্প কয়েকজন শিক্ষক আমাদের সঙ্গে পথচলা শুরু করেছিলেন, শ্রদ্ধেয় কাজল ম্যাডাম তাদের অন্যতম।
‘ইউনিক মডেল একাডেমী’ নামে ছোট্ট সূচনা থেকে শুরু করে আজকের মা মেমোরিয়াল মডেল একাডেমী হয়ে ওঠার দীর্ঘ যাত্রায়, তিনি নিরলসভাবে নিজেকে উৎসর্গ করেছেন শিক্ষা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের উন্নয়ন গড়ে তুলতে।

আমাদের স্কুলের গার্লস গাইড কার্যক্রমে ম্যাডামের অবদান সত্যিই অনন্য।
নিজ হাতে তিনি দলটি গড়ে তুলেছেন, প্রশিক্ষণ দিয়েছেন, আর বছরের পর বছর ধরে একক নেতৃত্বে অসংখ্য স্মরণীয় প্রদর্শনী ও সাফল্য উপহার দিয়েছেন বিদ্যালয়কে।
এই অবদান আমাদের ইতিহাসের সোনালী অধ্যায় হয়ে থাকবে।

কাজল ম্যাডাম, আপনার নিষ্ঠা, স্নেহ, মমতা এবং মানবিক মূল্যবোধ আমাদের আজও পথ দেখায়।
শিক্ষার্থীদের প্রতি আপনার মৌলিক গড়নের শিক্ষা— আমরা কখনও ভুলব না।

আজ আপনার জন্মদিনে আমাদের একটাই প্রার্থনা—
আল্লাহ যেন আপনাকে সুস্বাস্থ্য, শান্তি এবং দীর্ঘ সুখময় জীবন দান করেন। আমিন।

শুভকামনায়,
স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ
— মা মেমোরিয়াল মডেল একাডেমী অ্যালামনাই অ্যাসোসিয়েশন

20/09/2025
Want your business to be the top-listed Business in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Sharulia , Demra
Dhaka
1361

Opening Hours

Monday 07:30 - 17:00
Tuesday 07:30 - 17:00
Wednesday 07:30 - 17:00
Thursday 07:30 - 17:00
Saturday 07:30 - 17:00
Sunday 07:30 - 17:00