Habibi
06/03/2024
"সাওম" বা রোযা কি?
-------------------------
"সাওম" একটি আরবি শব্দ । এর প্রতি শব্দ সিয়াম এবং ফার্সি প্রতি শব্দ রোযা । এর আভিধানিক অর্থ হল বিরত থাকা । ইসলামি শরিয়তের পরিভাষায় সাওম হলঃ সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় খাস নিয়তের সাথে পানাহার ও যৌনাচরন হতে বিরত থাকা । এবং যাবতীয় অন্যায় কাজ হতে নিজেকে ফিরিয়ে নেয়া ।
সাওম এর সংজ্ঞাঃ সাওম বা রোযা সম্পর্কে প্রিয় রাসুল (সঃ) বলেছেনঃ আল্লাহ্ তাআলা বলেনঃ "বনী আদমের প্রত্যেকটি আমলই তার নিজের জন্যে, অবশ্য রোযা ব্যতীত ! কারণ, রোযা অবশ্যই আমার জন্য । এবং এর পুরষ্কার আমার নিজের হাতে দিবো ।"
"রোযা হল একটি ঢাল । আর তোমাদের কেউ যখন রমাদানের দিনে উপনিত হবে, সে অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত হবে না; চিৎকার বা শোরগোল করবেনা । বরং কেউ যদি তাকে গালি দেয় বা তার সাথে লড়াই করে, তবে সে যেন বলেঃ আমি অবশ্যই রোযাদার ব্যক্তি ।"
(হাদীসে কুদসী / সহী বুখারীঃ১৯০৪)
সাওম বা রোযা সম্পর্কে বিষদ আলোচনাঃ
(১) রোযা রাখা গোনাহের কাফফারা স্বরূপ এবং ক্ষমালাভের কারণঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াবের আশায় রামাদান মাসে রোযা রাখবে, তার পূর্বের সকল গোনাহ ক্ষমা করে দেয়া হবে।’’ (সহীহ বুখারী, হাদীস নং ১৯১০ ও সহীহ মুসলিম, হাদীস নং ১৮১৭)
(২) রোযা জান্নাত লাভের পথঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘জান্নাতে একটি দরজা রয়েছে যাকে বলা হয় ‘রাইয়ান’। কিয়ামতের দিন এ দরজা দিয়ে রোযাদারগণ প্রবেশ করবে। অন্য কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোযাদারগণ প্রবেশ করলে এ দরজা বন্ধ হয়ে যাবে। ফলে আর কেউ সেখান দিয়ে প্রবেশ করতে পারবে না।’’ (সহীহ বুখারী, হাদীস নং ১৭৯৭ ও সহীহ মুসলিম, হাদীস নং ২৭৬৬ )
(৩) রোযাদারের জন্য রোযা শাফায়াত করবেঃ উত্তম সনদে ইমাম আহমাদ ও হাকেম বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘রোযা এবং কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য শাফায়াত করবে। রোযা বলবে, হে রব! আমি তাকে দিবসে পানাহার ও কামনা চারিতার্থ করা থেকে নিবৃত্ত রেখেছি। অতএব, তার ব্যাপারে আমাকে শাফায়াত করার অনুমতি দিন।’’ (মুসনাদ, হাদীস নং ৬৬২৬, আল-মুস্তাদরাক, হাদীস নং ২০৩৬)
(৪) রোযাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিসকের সুগন্ধির চেয়েও উত্তমঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘যার হাতে মুহাম্মাদের প্রাণ তার শপথ! রোযাদারের মুখের গন্ধ কিয়ামতের দিন আল্লাহর কাছে মিসকের চেয়েও সুগন্ধিময়।’’ (সহীহ বুখারী, হাদীস নং ১৮৯৪ ও সহীহ মুসলিম, হাদীস নং ২৭৬২)
(৫) রোযা ইহ-পরকালে সুখ-শান্তি লাভের উপায়ঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘রোযাদারের জন্য দু’টো খুশীর সময় রয়েছে। একটি হলো ইফতারের সময় এবং অন্যটি স্বীয় প্রভু আল্লাহর সাথে মিলিত হওয়ার সময়।’’ (সহীহ বুখারী, হাদীস নং ১৮০৫ ও সহীহ মুসলিম, হদীস নং ২৭৬৩)
(৬) রোযা জাহান্নামের অগ্নি থেকে মুক্তিলাভের ঢালঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোযা রাখে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বৎসরের দূরত্বে নিয়ে যান।’’ (সহীহ বুখারী, হাদীস নং ২৬৮৫ ও সহীহ মুসলিম, হাদীস নং ২৭৬৭ )
ইমাম আহমাদ বিশুদ্ধ সনদে বর্ণনা করেন - রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘‘রোযা ঢাল স্বরূপ। যা দ্বারা বান্দা নিজেকে আল্লাহর আযাব থেকে রক্ষা করতে পারে, যেভাবে তোমাদের কেউ একজন যুদ্ধে নিজেকে রক্ষা করে।’’ (মুসনাদ, হাদীস নং ১৭৯০৯)
(৭) জাহান্নামের অগ্নি থেকে সত্তর বছরের রাস্তা পরিমাণ দূরবর্তী হওয়াঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে কেউ আল্লাহর রাস্তায় (অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশী করার জন্য) একদিন সিয়াম পালন করবে, তা দ্বারা আল্লাহ তাকে জাহান্নামের অগ্নি থেকে সত্তর বছরের রাস্তা পরিমাণ দূরবর্তীস্থানে রাখবেন’’। [সহীহ মুসলিম : ২৭৬৭]
সারাদেশে ফ্রি হোম ডেলিভারিতে প্রিয়জনের জন্য নিতে পারেন শ্রেষ্ঠ উপহার।
আমরা হাবিবির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুইটি স্পেশাল প্রিমিয়াম কম্বো গিফট যা আপনার প্রিয়জনের জন্য হতে পারে শ্রেষ্ঠ উপহার।
কম্বো ১ এ থাকছে একটি সুন্দর কম্বল জায়নামাজ যা খুবই আরামদায়ক হবে সকল বয়সের মানুষের জন্য, সাথে থাকছে ৫ টি সুন্দর পারফিউমের বক্স (যেখানে থাকবে আমির আল উদ,আতর আল কাবার মত অ্যারাবিয়ান পারফিউম,সাথে থাকবে কাচা বেলীর মত ফ্লোরাল পারফিউম আরো থাকবে ডানহিল ডিসায়ার আর চকলেট সেন্ডের মত জনপ্রিয় পারফিউম) ও এই সুন্দর আল্লাহ আর নবী (সাঃ) এর নাম খচিত তাসবীহ, তুত গাছের সুন্নতী ।
আর কম্বো ২ এ থাকছে কালার কোডেড কোরান,পারফিউম বক্স,তাসবীহ ও তুত গাছের সুন্নতী মিসওয়াক।
এই কম্বো গিফট গুলো আপনি আপনার বাবা,মা,স্বামী, স্ত্রী,আত্বীয় পরিজন সবাইকে দিতে পারবেন, সবাই এই উপহার পেয়ে খুশিও হবে।
আপনি একবার চিন্তা করে দেখুন তো আপনার প্রিয়জন এই জায়নামাজ দিয়ে যখন নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে তখন তিনি কতটা খুশি হবেন? আপনার দেয়া কোরান যখন আপনার প্রিয়জন পড়বে প্রত্যেক হরফ পড়ার সময় সে সওয়াব পাবে সাথে আপনিও পেয়ে যাবেন আজীবন।এর চেয়ে ভালো উপহার কি হতে পারে যা আপনাকে আল্লাহ আর তার নবী (সাঃ) এর দিকে নিয়ে যায়?
তাহলে আর দেরি করে কি করবেন, এখনই আপনার প্রিয়জনকে সুন্নতী জীবনের দিকে এগিয়ে যাওয়াতে সাহায্য করুন।প্রিয়জনের সাথে নিজের আমলের পাল্লা ভারী করুন।
আপনি যদি আপনার নিজের ও প্রিয়জনের জন্য অর্ডার করেন তবে ডেলিভারি চার্জ ফ্রি, ধরে নেবেন এই ডেলভারি চার্জের টাকাটা আমাদের তরফ আপনার সুন্নতী জীবন গড়ার জন্য উপহার।আপনি চাইলে আপনার উপহারের সাথে কোন দাওয়া ম্যাসেজ বা চিরকুট যুক্ত করতে পারেন প্রিয়জনের জন্য।ঐটা আমরা উপহারের সাথেই পাঠিয়ে দেবো ইনশা আল্লাহ।
আসসালামু আলাইকুম
অর্ডার করতে ইনবক্স করুন আর যেকোন পরামর্শের জন্য কল করুনঃ +880 1302-831464
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Dhaka