PROGGA-Knowledge for Progress

PROGGA-Knowledge for Progress

Share

12/03/2026

৯ মার্চ ২০২৬ প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ: সরকারের সাফল্য, প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “নিবা‍র্চনী প্রতিশ্রুতি পূরণে আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে।” তিনি আরও বলেন, পরবর্তীতে আইনটির বাস্তবায়নেও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবধরনের সহায়তা প্রদান করা হবে।

Photos from PROGGA-Knowledge for Progress's post 09/03/2026

আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে - প্রজ্ঞা-আত্মা’র অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

আজ সোমবার (৯ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট‍্যশালা সেমিনার রমে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ: সরকারের সাফল্য, প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “নিবা‍র্চনী প্রতিশ্রুতি পূরণে আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে।” তিনি আরও বলেন, পরবর্তীতে আইনটির বাস্তবায়নেও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবধরনের সহায়তা প্রদান করা হবে।

08/03/2026

গত ০৩-০৪ মার্চ, প্রজ্ঞা আয়োজিত ‌‘বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন: অগ্রগতি, প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় দেশে নিবন্ধনের নিম্নহার নাগরিক অধিকার সুরক্ষা ও জনস্বাস্থ্য পরিকল্পনাকে বাধাগ্রস্ত করছে বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। বিদ্যমান আইন সংস্কার করে স্বাস্থ্যসেবা কেন্দ্রভিত্তিক নিবন্ধন ব্যবস্থা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন তারা।

08/03/2026

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—
সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”
আন্তর্জাতিক নারী দিবসে অঙ্গীকার হোক—শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করা।

26/02/2026

ইত্তেফাক-এর সম্পাদকীয়তে তুলে ধরা হয়েছে জন্ম ও মৃত্যুনিবন্ধনের গুরুত্ব এবং কিভাবে অনলাইনে মৃত্যুনিবন্ধনের আবেদন বন্ধ থাকায় জনদুর্ভোগ ও হয়রানি বেড়ে গিয়েছে।
বিস্তারিত পড়তে প্রথম কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করুন।

24/02/2026

সরকারি ভাতাসহ উত্তরাধিকার, পারিবারিক সম্পত্তির বণ্টন, পেনশন প্রাপ্তি, সম্পত্তির নামজারিসহ নানা কাজে মৃত্যু নিবন্ধন গুরুত্বপূর্ণ। মৃত্যুনিবন্ধন ঘিরে একটি চক্র ব্যক্তিগত তথ্য বিক্রি করছে বলে নিরাপত্তাঝুঁকি এড়াতে অনলাইনে আবেদন বন্ধ রাখা হয়েছে। ফলে সেবাপ্রত্যাশীদের ছুটতে হচ্ছে নিবন্ধকের কার্যালয়ে। প্রথম আলোর বিশেষ প্রতিবেদনটি পড়তে লিংকে ক্লিক করুন।

Want your organization to be the top-listed Non Profit Organization in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


House-6 (3rd Floor, East Side), Main Road-3, Block-A, Section-11, Mirpur
Dhaka
1216