SimiTech bd

SimiTech bd

Share

10/01/2024

এক চার্জে ১৫ দিন চলবে স্মার্টওয়াচ

স্মার্টওয়াচের বাজারে একের পর এক সংস্থা স্মার্টওয়াচ নিয়ে আসছে। ফলে অল্প দামে ক্রেতারাও অনেকগুলো অপ্সহন পাচ্ছেন। নিজেদের সাধ এবং সাধ্যের মধ্যে স্মার্টওয়াচ কিনতে পারছেন। এবার স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থা এলিস্তা নতুন স্মার্টওয়াচ সিরিজ লঞ্চ করেছে। ঘড়িগুলো হলো, স্মার্টরিস্ট ই-১, স্মার্টরিস্ট ই-২ এবং স্মার্টরিস্ট ই-৪।

এই ঘড়িগুলো ব্লুটুথ কলিং সাপোর্ট করে। মূলত স্ট্র্যাপ ও রঙের ভিত্তিতে ঘড়িটির বিভিন্ন মডেল রয়েছে। নতুন স্মার্টওয়াচ সিরিজের নাম এলিস্তা স্মার্টরিস্ট। এই সিরিজের ঘড়িগুলোতে মসৃণ ধাতব আবরণ দেওয়া হয়েছে। অলওয়েজ অন ডিসপ্লে ফিচার রয়েছে, যার কারণে ঘড়ির ডিসপ্লে সবসময়ই চালু থাকবে।

ঘড়িটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মই সাপোর্ট করবে। একাধিক হেলথ ট্র্যাকিং ও মনিটরিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। ঘড়িগুলোর মধ্যে স্মার্টরিস্ট ই-১, স্মার্টরিস্ট ই-২তে পাবেন ২.০১ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ঘড়িটি ৬০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

এছাড়াও এই সিরিজের ঘড়িগুলোর ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত। এক চার্জে ঘড়িটি ১৫ দিন স্থায়ী হবে। অর্থাৎ এক চার্জে ১৫ দিন ব্যবহার করতে পারবেন ঘড়িটি। এই এলিস্তা ঘড়িগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হলো স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট।

28/12/2023

ফোনের দামে কিনুন এই ল্যাপটপ

তথ্যপ্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স সাশ্রয়ী দামে নতুন ল্যাপটপ এনেছে। ফোনের দামেই কেনা যাবে এই ল্যাপটপ। মডেল ইনফিনিক্স ইনবুক ওয়াই২ প্লাস। হালকা-পাতলা ডিজাইনে এই ল্যাপটপ তৈরি করা হয়েছে।

ইনফিনিক্সের এই লেটেস্ট ল্যাপটপে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। তাই এই ল্যাপটপের ব্যাটারি দ্রুত চার্জ হবে।

কোম্পানির দাবি অনুযায়ী, ওজনে যেমন হালকা তেমনই পাতলা ল্যাপটপের ডিজাইন। টেকসই মেটাল দিয়ে তৈরি বডি, রয়েছে অ্যালমুনিয়াম অ্যালয় ডিজাইন এবং মেটাল ফিনিশ। ল্যাপটপে মিলবে ১১তম প্রজন্মের ইনটেল কোর প্রসেসর। যা মাল্টি-টাস্কিংয়ের জন্য উপযুক্ত করে তোলে এই ডিভাইস।

এই ল্যাপটপের দাম ভারতে ২৭ হাজার ৪৯০ রুপি। এতে ৮ জিবি র‌্যাম রয়েছে। এই ল্যাপটপের ১৬ জিবি র‌্যাম ভার্সনের দাম ৩৪ হাজার ৯৯০ রুপি। ল্যাপটপ তিনটি রঙে পাওয়া। এগুলো হলো সিলভার, ব্লু এবং গ্রে।

Want your business to be the top-listed Media Company in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


223/1 Tejgaon Gulshan Link Road
Dhaka
1203