Surrender

Surrender

Share

23/12/2023

যখন মহান আল্লাহ সৃষ্টিকে সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করলেন তখন তিনি আরশের উপরে রক্ষিত তার কিতাবে লিখলেন, "নিশ্চয়ই আমার রহমত আমার রাগের উপর প্রভাবশীল।" ইমাম আহমদ ও শায়খাইন আলোচ্য হাদীসখানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু - এর সূত্র নকল করেছেন‌।
---------------------------
গ্রন্থ- হাদীসে কুদসী
লেখক - আল্লামা মুহাম্মদ মাদানী (রহঃ)
-
এতটাই দয়ালু আমাদের রাব্বুল আলামীন। আর আমরা তার নির্দেশে অমান্য করে নিজের মতো জীবন যাপন করছি অতি খনস্থায়ী দুনিয়ার মায়ায় আচ্ছন্ন হয়ে। স্বাধীনতার নাম করে শ্লোগান দিচ্ছি My life my rules. জীবনটা তো কখনো আমাদের ছিলোই না, না এখন ও আমাদের আছে।
বিষয়টি বুঝতে দেরি হয়ে গিয়েছে? পাহাড় সম গুনাহ জমা হয়ে গিয়েছে, অথবা অবাধ্যতা পৌঁছে গিয়েছে সমুদ্রের গভীরতায়? নিরাশ হবেন না, ফিরে আসুন, তওবা করে আর-রহমানের কাছে ক্ষমা প্রার্থনা করুন। তিনি অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন। তিনি তো আপনার সৃষ্টির পূর্বেই আপনাকে সেই নিশ্চ্য়তা দিয়ে রেখেছেন।

11/04/2020

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱسۡتَعِينُواْ بِٱلصَّبۡرِ وَٱلصَّلَوٰةِۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّٰبِرِينَ

হে মুমিন গন! তোমরা ধৈর্য্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চিতই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন।
-------------
সূরা- আল বাকারাহ
আয়াত- ১৫৩

17/02/2020

أَلَمۡ تَعۡلَمۡ أَنَّ ٱللَّهَ لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَمَا لَكُم مِّن دُونِ ٱللَّهِ مِن وَلِيّٖ وَلَا نَصِيرٍ
-------
তুমি কি জান না যে, আল্লাহর জন্যই নভোমন্ডল ও ভূমন্ডলের আধিপত্য? আল্লাহ ব্যতীত তোমাদের কোন বন্ধু ও সাহায্যকারী নেই।
-----
সূরা - আল বাকারাহ
আয়াত - ১০৭

Want your organization to be the top-listed Non Profit Organization in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Dhaka