HaveOn
06/04/2023
#জিনসের প্যান্ট আবিষ্কার
কাপড়টির নাম ছিল 'জিন ফুস্তিয়ান'। জেনোয়া শহরে তৈরি হত বলে। পরে 'জিন ফুস্তিয়ান' নামটি থেকে ফুস্তিয়ান শব্দটি ছেঁটে ফেলে নাম দেওয়া হয়েছিল #জিনস
১৮৪৮ সালের ২৪ জানুয়ারি, ক্যালিফোর্নিয়ার কলমা এলাকায় সোনা খুঁজে পেয়েছিলেন জেমস মার্শাল। খবরটি দাবানলের মত ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে । সোনার গন্ধ পেয়ে দেশবিদেশ থেকে ক্যালিফোর্নিয়ায় হাজির হয়েছিলেন প্রায় ৩ লাখ ভাগ্যান্বেষী মানুষ। শ্রমিক হয়ে নেমে পড়েছিলেন সোনার খনিতে সোনার সন্ধানে। জলে কাদায় দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর মিলত এক চিলতে সোনা। অত্যন্ত কষ্টসাধ্য ছিল এই কাজ।
শ্রমিকেরা সাধারণ পোষাক পরে খনিতে নামতেন, রোজ তাঁদের প্যান্ট ছিঁড়ে যেত। সেগুলি তাঁরা নিয়ে যেতেন লাটভিয়া থেকে আমেরিকায় আসা দর্জি জ্যাকব ডেভিসের কাছে। তিনি হিমশিম খেয়ে যেতেন শ্রমিকদের প্যান্টে তালি মারতে মারতে। জ্যাকব সবসময় ভাবতেন, কী করে খনি শ্রমিকদের হাতে শক্তপোক্ত কাপড়ের প্যান্ট তুলে দেওয়া যায়। যেগুলি সহজে ছিঁড়বে না এবং যে প্যান্ট পরে শ্রমিকরা কষ্টসাধ্য কাজগুলি করতে পারবেন।
১৮৫১ সালে জার্মানি থেকে আমেরিকায় এসেছিলেন লিভাই স্ট্রস নামের এক জার্মান ব্যাক্তি। জার্মানিতে রঙ এবং কাপড়ের পারিবারিক ব্যবসা ছিল। ১৮৫৩ সেই ব্যবসারই শাখা খুলেছিলেন সানফ্রান্সিসকোতে। সেই দোকানেই কাপড় কিনতে আসতেন দর্জি জ্যাকব ডেভিস। একদিন লিভাই স্ট্রসকে জ্যাকব ডেভিস বলেছিলেন, খনি শ্রমিকদের প্যান্ট তৈরির জন্য বহুদিন ধরে একটা শক্তপোক্ত কাপড়ের সন্ধানে আছেন তিনি। এ ব্যাপারে লিভাই স্ট্রসের সাহায্য চেয়েছিলেন জ্যাকব। দুজনে মিলে সারা দিন ধরে দোকানের বিশাল গোডাউনে টেকসই কাপড় খুঁজে ছিলেন।
অবশেষে সন্ধ্যা নাগাদ খুঁজে পাওয়া গিয়েছিল জ্যাকব ডেভিসের পছন্দসই কাপড়। ১৭ শতাব্দী থেকে মালবাহী জাহাজের ডেকের ও ডকের জিনিসপত্র ঢাকতে ও তাঁবু তৈরির কাজে সেই মোটা কাপড় ব্যবহার করা হত। কাপড়টি বেশ পুরু ও নীল রঙের। লিভাই স্ট্রস জ্যাকব ডেভিসকে আগেভাগেই জানিয়েছিলেন কাপড়টি শ্রমিকদের প্যান্ট তৈরির জন্য উপযুক্ত নয়। কিন্তু লিভাই স্ট্রসকে বিস্মিত করে প্যান্ট তৈরির পক্ষে অনুপযুক্ত কাপড়টিকেই পছন্দ করেছিলেন পোড় খাওয়া দর্জি জ্যাকব।
নীলরঙা কাপড়টি যে সুতো দিয়ে বোনা হত, সেটিকে বলা হত ‘ডেনিম’। ফ্রান্সের নিমেস শহরে এই সুতো তৈরি হত বলে ‘ডি নিমেস’ শব্দটি থেকে ‘ডেনিম’ শব্দটা এসেছিল। ফ্রান্সের তাঁতিদের তৈরি করা এই ডেনিমের সুতো দিয়ে ইতালির জেনোয়া শহরের তাঁতিরা এই শক্তপোক্ত কাপড়টি বানাতেন।
জিনস’ সারা আমেরিকায় বিপুল জনপ্রিয়তা পেয়ে গিয়েছিল। ১৯২০ সালের মধ্যে সারা আমেরিকা ছেয়ে ফেলেছিল লিভাইস কোম্পানির তৈরি করা ‘ডেনিম ওয়েস্ট’ জিন্স। বন্ধু ভেবে ফেলা লিভাই স্ট্রসের বিশ্বাসঘাতকতায়, জিনসের জগত থেকে হারিয়ে গিয়েছিলেন জিনসের প্যান্টের অমর স্রষ্টা জ্যাকব ডেভিস।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
House No: 17/1, Road No: 5, Block: B, Kamarpara, Turag
Dhaka
1230