Practical English Academy

Practical English Academy

Share

04/03/2026

দৈনন্দিন কাজ (Daily Activities)
​আমি ভাত খেয়েছিলাম। – I ate rice.
​সে স্কুলে গিয়েছিল। – He went to school.
​তারা ফুটবল খেলেছিল। – They played football.
​মা রান্না করেছিলেন। – Mother cooked.
​আমি একটি বই পড়েছিলাম। – I read a book.
​সে একটি গান গেয়েছিল। – She sang a song.
​আমরা সিনেমাটি দেখেছিলাম। – We watched the movie.
​তিনি আমাকে ডেকেছিলেন। – He called me.
​বৃষ্টি হয়েছিল। – It rained.
​আমি চা পান করেছিলাম। – I drank tea.
​ব্যক্তিগত অভিজ্ঞতা (Personal Experiences)
​আমি গতকাল তাকে দেখেছিলাম। – I saw him yesterday.
​বাবা একটি কলম কিনেছিলেন। – Father bought a pen.
​সে সত্য বলেছিল। – He spoke the truth.
​তুমি একটি ভুল করেছিলে। – You made a mistake.
​আমরা সেখানে গিয়েছিলাম। – We went there.
​সে পরীক্ষায় পাস করেছিল। – He passed the exam.
​আমি চিঠিটি লিখেছিলাম। – I wrote the letter.
​তারা এখানে এসেছিল। – They came here.
​সে আমাকে সাহায্য করেছিল। – He helped me.
​আমি চাবিটি হারিয়েছিলাম। – I lost the key.
​নেতিবাচক বাক্য (Negative Sentences - Did not + V_1)
​আমি যাইনি। – I did not go.
​সে খায়নি। – He did not eat.
​তারা খেলেনি। – They did not play.
​আমি তাকে দেখিনি। – I did not see him.
​সে মিথ্যা বলেনি। – He did not tell a lie.
​তুমি কাজটি করোনি। – You did not do the work.
​মা বাজারে যাননি। – Mother did not go to market.
​সে আমাকে বলেনি। – He did not tell me.
​আমরা হাসিনি। – We did not laugh.
​তারা সাহায্য করেনি। – They did not help.
​প্রশ্নবোধক বাক্য (Interrogative Sentences - Did + Sub + V_1)
​তুমি কি গিয়েছিলে? – Did you go?
​সে কি খেয়েছিল? – Did he eat?
​তারা কি এসেছিল? – Did they come?
​তুমি কি তাকে চিনেছিলে? – Did you recognize him?
​সে কি ঘুমিয়েছিল? – Did he sleep?
​তুমি কি কাজটি করেছিলে? – Did you do the work?
​তারা কি জিতেছিল? – Did they win?
​তুমি কি খবরটি শুনেছিলে? – Did you hear the news?
​সে কি কেঁদেছিল? – Did she cry?
​তুমি কি টাকা দিয়েছিলে? – Did you give money?
​বিবিধ (Miscellaneous)
​সূর্য উঠেছিল। – The sun rose.
​পাখিটি উড়ে গিয়েছিল। – The bird flew away.
​সে গ্লাসটি ভেঙেছিল। – He broke the glass.
​আমি অংকটি করেছিলাম। – I did the sum.
​শিক্ষক ক্লাসে এসেছিলেন। – The teacher entered the class.
​বাতাস বইছিল। – The wind blew.
​সে সাতার কেটেছিল। – He swam.
​আমি দরজাটি বন্ধ করেছিলাম। – I closed the door.
​তারা গাছটি কেটেছিল। – They cut the tree.
​অনুষ্ঠানটি শুরু হয়েছিল। – The program started.

21/02/2026

⃣ভাষা দিবসে আধিপত্যবাদবিরোধী ভাবনা!

#একটা কৌতুক আছে— এক শিক্ষক ক্লাসে ছাত্রদের বললেন, “আমি কথায় কথায় ইংরেজি বলা লাইক করি না।”
ছাত্ররা বলল, “স্যার, ‘লাইক’ তো ইংরেজি শব্দ!”
স্যার জবাব দিলেন, “ওহ, সরি! ভুল হয়ে গেছে—আর রিপিট করব না।”

#কথিত আছে, বঙ্গবন্ধুর আমলে শিক্ষামন্ত্রী আব্দুল মালেক উকিল নাকি সব বিদেশি শব্দ বাদ দিয়ে বিশুদ্ধ বাংলা চালুর উদ্যোগ নিয়েছিলেন। তখন কেউ একজন নাকি তাঁকে মজা করে বলেছিলেন—আগে নিজের নাম বাংলায় ভগবান (মালেক), দাস (আব্দুল), কৌশলী (উকিল) রূপান্তর করে ফেলেন। তারপর বাকি উদ্যোগ নিতে সুবিধা হবে!

#বাংলা ভাষাকে যদি বিদেশি প্রভাবমুক্ত করতে চাই, তাহলে শুরু করতে হবে এসব বিদেশি শব্দ থেকেই—
আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, চেয়ারম্যান, চেয়ারপারসন, স্পিকার, ডক্টর, শহীদ মিনার থেকে শুরু ধীরে ধীরে আমাদের ঘরে—আব্বা, বাবা, আম্মা, মাম্মি, খালা, খালু, ফুফা, ফুফু পর্যন্ত পৌঁছাতে হবে!

#ভাষা কখনোই দেয়াল তুলে বাঁচে না; ভাষা বাঁচে আদান-প্রদানে। বাংলা ভাষা সমৃদ্ধ ও শক্তিশালী। কারণ এটি অসংখ্য ভাষার উৎস গ্রহণ করেছে, মানিয়ে নিয়েছে এবং নিজের করে নিয়েছে। 🇧🇩
© Sharif Ahmed Hossain Chowdhury ভাইয়ের পোস্ট।

16/02/2026

Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


691, North Shahjahanpur
Dhaka
1217

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00