SPSS and Stata Project Assistant
30/12/2025
02/08/2025
এক দেশে ছিল এক বিশাল সাম্রাজ্যের রাজা—রাজা বিক্রম। তাঁর ছিল অপার ধন-সম্পদ, অগণিত সৈন্য-সামন্ত, আর জনসাধারণের ভালোবাসা। তাঁর একমাত্র পুত্র, রাজকুমার অর্জুন, রাজপ্রাসাদে বিলাসিতা ও আরামেই বড় হতে লাগল। রাজ্যের প্রজারা ভাবত, অর্জুনের তো কিছুই করতে হবে না, সে তো জন্মেই রাজা।
কিন্তু রাজা বিক্রম জানতেন, সম্পদের উত্তরাধিকার পাওয়ার মানে এই নয় যে সে যোগ্য উত্তরাধিকারী। তাই একদিন তিনি রাজকুমার অর্জুনকে ডেকে বললেন:
— "তুমি আগামী এক বছর রাজপ্রাসাদ ছেড়ে, তোমার পরিচয় গোপন রেখে, প্রজাদের মতো জীবন যাপন করবে। যদি সত্যিকারের রাজা হতে চাও"
প্রথমে অর্জুন খুব কষ্ট পেল, কিন্তু বাবার আদেশ তো মানতেই হয়। সে রাজপোশাক খুলে সাধারণ কৃষকের পোশাকে বেরিয়ে পড়ল। এক গ্রামে গিয়ে সে ক্ষেতমজুরের কাজ পেল। প্রথম দিনেই বুঝে গেল, রাজ্যের বাইরে জীবন কত কঠিন।
সে শিখল কিভাবে হাল চাষ করতে হয়, কিভাবে জল টানতে হয়, কিভাবে ঘাম ঝরিয়ে রুটি উপার্জন করতে হয়। দিনে রোদে পুড়ে কাজ, রাতে খড়ের বিছানায় ঘুম। মাস শেষে যখন সে প্রথমবার নিজ হাতে উপার্জিত কয়েকটা মুদ্রা পেল, তার চোখে জল চলে এলো—এই তো প্রকৃত সম্মান!
এক বছর পর রাজপ্রাসাদে ফিরে এলো রাজকুমার অর্জুন—কিন্তু এইবার সে কেবল রাজা বিক্রমের ছেলে নয়, সে নিজেই একজন যোগ্য পুরুষ। রাজা বিক্রম তাকে সিংহাসনে বসিয়ে বললেন:
— "বাবার যতই সম্পত্তি থাকুক বা সে যদি রাজাও হয়, নিজের ভাগের পরিশ্রম নিজেরই করা লাগে। আজ তুমি সেটা প্রমাণ করেছো।"
#জীবনের_শিক্ষা
#অনুপ্রেরণার_গল্প
#পরিশ্রমের_মূল্য
#জীবন_বদলের_গল্প
#শিক্ষণীয়_গল্প
#বাংলার_গল্প
#নেতৃত্বের_পাঠ
#ঘামঝরা_সফলতা
#শিক্ষা_নিয়ে_গল্প
#নিজের_ভাগ্য_নিজেই_গড়ো
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka
1229