PCNP Media Cell
01/09/2025
আজ ০১-০৯-২০২৫ ইং তারিখে পার্বত্য চট্টগ্রামের অবিসংবাদিত নেতা, বাঙালি জনগোষ্ঠীর নয়নের মণি, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের রূপকার, খাগড়াছড়ি জেলার সাবেক সংসদ সদস্য ও উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জনাব ওয়াদুদ ভূঁইয়া ভাইয়ের ঢাকার অফিসে সৌজন্য সাক্ষাৎ ও পাহাড় নিয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।
আগামীতেও তিনি নির্বাচিত হয়ে সকল জনগোষ্ঠীকে এগিয়ে নেবেন—ইনশাআল্লাহ।
তাঁর জন্য রইল দোয়া ও শুভকামনা।
পিসিএনপি’র পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা প্রদান করব এবং তাঁর সাথেই থাকব, ইনশাআল্লাহ।
29/08/2025
প্রিয় নেতৃবৃন্দ
আসসালামু আলাইকুম।
সকল নেতৃবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ইতিপূর্বে সাংগঠনিক নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। বিশেষত ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্র পরিষদ খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় একাধিকবার তাদের ইচ্ছেমতো জেলা সভাপতি পরিবর্তন করেছে, যা পিসিএনপি, স্থায়ী কমিটি, এমনকি ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক পর্যন্ত অবগত ছিলেন না। পিসিএনপির অঙ্গ সংগঠন হলো পিসিসিপি ও পিসিএমপি।
ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি পরপর তিনটি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সভায় অনুপস্থিত থেকে নিজ ইচ্ছেমতো সংগঠন পরিচালনা করছেন বলে পিসিএনপি’র কেন্দ্রীয় ও স্থায়ী কমিটির সংখ্যাগরিষ্ঠ নেতৃবৃন্দের নিকট প্রতীয়মান হয়েছে। সেক্ষেত্রে সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত খাগড়াছড়ি জেলা ছাত্র পরিষদের সকল কার্যক্রম স্থগিত থাকবে।
উক্ত বিষয়ে সংগঠনের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে স্থায়ী কমিটির সংখ্যাগরিষ্ঠ সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই এ নির্দেশ প্রদান করা হলো। পাশাপাশি, পরবর্তী সময়ে পিসিসিপি’র যে-কোনো কেন্দ্রীয়, জেলা, মহানগর বা বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম আয়োজনের ক্ষেত্রে অবশ্যই ছাত্র পরিষদের প্রধান সমন্বয়কের অনুমতি সাপেক্ষে আয়োজন করার নির্দেশ প্রদান করা হলো।
প্রোগ্রাম করার ক্ষেত্রে অভিভাবক, চেয়ারম্যান/মহাসচিব এবং স্থায়ী কমিটির সভাপতি/সদস্য সচিবের সাথে প্রধান সমন্বয়ক সমন্বয় করবেন।
সকল নেতৃবৃন্দের জন্য রইলো আন্তরিক শুভকামনা।
তারিখ: ২৯/০৮/২০২৫ ইং
শেখ আহমেদ রাজু
প্রধান সমন্বয়ক
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ
সহ-সভাপতি, পিসিএনপি কেন্দ্রীয় কমিটি
সদস্য, কেন্দ্রীয় স্থায়ী কমিটি
দীঘিনালায় উপজেলায় উপজাতি সন্ত্রাসী গ্রুপের
৪ জন নিহত।
Click here to claim your Sponsored Listing.
Category
Culinary Team
Attire
Contact the business
Telephone
Website
Address
Dhaka