Minor styling
আসসালামু আলাইকুম
اَلسَّلَامُ عَلَيْكُمْ
সবাইকে নতুন সকালের শুভেচ্ছা
صباح الخير
সাবাহ আল খায়ের
Good Morning
❗ আজ শনিবার
২০ ফেব্রুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ
৭ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
৭ রজব ১৪৪২ হিজরি
🌞 সূর্যোদয় ০৬ :২৭ পূর্বাহ্ন
সূর্যাস্ত ০৫ : ৫৬ অপরাহ্ণ
তাপমাত্রা : সর্বোচ্চ ২৯ সর্বনিম্ন ১৯ সেলসিয়াস
🕌 আজকের নামাজের সময়
যোহর (صلاة الظهر): দুপুর ১২:১৬ মিনিটে
আছর (صلاة العصر): বিকাল ৪:১৮ মিনিটে
মাগরীব (صلاة المغرب): সন্ধ্যা ৫:৫৯ মিনিটে
এশা (صلاة العشاء): রাত ৭:১৩ মিনিটে
কালকের ফজর (صلاة الفجر): ভোর ৫:১৫ মিনিটে
*নামাজের সময়সূচি ঢাকার জন্য প্রযোজ্য*
💚সুস্থ থাকুন, প্রফুল্ল থাকুন, minor styling সাথে থাকুন
কল্যাণকর হোক আপনার পথচলা
আল্লাহ্ হাফেজ
📙 শুরু হোক আপনার দিনটি পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে:
কিভাবে একটি টি-শার্ট ওয়াশ অথবা পরিষ্কার করবেন?
একটি টি-শার্ট কিনে আপনি নিশ্চয় একবার পরেন না, বারবার পরার প্রয়োজন হয়। তাই একবার পরার পর সেটিকে আবার পরিষ্কার করতে হয়। পোশাকের পরিচর্যা বা পরিষ্কার করার অনেক পদ্ধতি আছে। যে কোন ভাবে পরিষ্কার করলেই হয় না, নীয়ম মেনে করতে হয়।
অবশ্যই জানা দরকার যে কোন টি-শার্ট ঠিক কোন পদ্ধতিতে ওয়াশ করতে হবে তা সম্পুর্ন নির্ভর করে সেটি কোন ধরনে ফেব্রিক দিয়ে তৈরী তার উপর। তবে এক্ষেত্রে নিয়ম বা পদ্ধতি মেনে না ওয়াশ করলে আপানার প্রিয় পোশাক সাথে সাথে নষ্ট হয়ে যেতে পারে অথবা কোয়ালিটি হারিয়ে ফেলতে পারে। আপনি হতে পারেন ক্ষতিগ্রস্থ।
প্রথমেই খেয়াল রাখতে হবে কী ধরনের কাপড় পরিষ্কার করবেন। অতিরিক্ত ময়লা কাপড়ের সঙ্গে টি-শার্ট ভেজাবেন না। এতে অন্য কাপড়ে দাগ লাগার আশঙ্কা থাকে। টি-শার্ট ওপর সরাসরি ডিটারজেন্ট ব্যবহার না করাই ভালো। প্রথমে পানি তারপর ডিটারজেন্ট দিন।
বাইরে পরার পোশাক—শার্ট, প্যান্ট, টি-শার্ট, পোশাকগুলো পরিষ্কারে অবশ্যই কম ক্ষারযুক্ত পাউডার ব্যবহার করতে হবে। কারণ কাপড় পরিষ্কারে বেশি ক্ষারযুক্ত পাউডার ব্যবহার করলে কাপড়ের রং ও সুতার ক্ষতি হয়। বাইরে পরার পোশাক শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে পারেন। শ্যাম্পু দিয়ে ধোয়া নিরাপদ এতে কাপড়ের রং ভালো থাকবে। ভারী কাপড় যেমন—ডেনিমের শার্ট, প্যান্ট ইত্যাদি কাপড় উল্টো করে তারপর ধুয়ে ফেলুন। এতে ভেতরের ময়লা ভালোভাবে পরিষ্কার হবে।
টি-শার্ট অবশ্যই অন্য কাপড়ের সঙ্গে ধোবেন না, আলাদা ধোবেন ।
*খুব বেশিক্ষণ ডিটারজেন্ট পাউডারে ভিজিয়ে রাখলেও টি-শার্ট নষ্ট হয়ে যায়। তাই সাবান-পানিতে ভিজিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিন। শ্যাম্পু দিয়ে ধোয়া নিরাপদ এতে কাপড়ের রং ভালো থাকবে।
সাদা কাপড়ের ঔজ্জ্বল্য বৃদ্ধি করতে আধা কাপ ভিনেগারের সঙ্গে দুই টেবিল চামচ বেকিং সোডা দিয়ে ধুয়ে ফেলুন। অনেকে মনে করেন বেশিক্ষণ কাপড় পানিতে ভিজিয়ে রাখলে কাপড় বেশি পরিষ্কার হয়—ধারণাটি সঠিক নয়। এতে কাপড়ের সুতা দুর্বল হয়ে যেতে পারে। তাই শার্ট, প্যান্ট ও অন্যান্য কাপড় ২০-৩০ মিনিট ভিজিয়ে ধুয়ে ফেলুন। রঙিন কাপড় ধুতে লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করুন। অনেক দিন নতুনের মতো রং থাকবে।
কাপড় ধোয়া তো শেষ হলো, এবার সঠিক উপায়ে কাপড় শুকাতে হবে। কাপড় ধোয়ার পর খুব বেশি মোচড়াবেন না। কড়া রোদে কাপড় শুকালে রং জ্বলে যেতে পারে। বাতাস চলাচল করে—এমন ছায়াযুক্ত স্থানে শুকাতে দিন। কাপড় সব সময় উল্টো করে মেলে দেবেন। এতে কাপড়ের রং ভালো থাকবে। শুকিয়ে গেলে কাপড় ইস্ত্রি করে পরুন। এতে দেখতে যেমন ভালো লাগবে, তেমনি কাপড়ের স্থায়িত্বও বাড়বে।🥰🥰🥰
টিপস
সুতি কাপড় শুকানোর সময় তা উল্টো করে শুকাতে দিন৷ এতে কাপড়ের রং জ্বলে যাবে না৷
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Dhaka