Learn Cattle Farming

Learn Cattle Farming

Share

30/08/2024

পর্ব-০১
একটু দেরী হয়ে গেলো শুরু করতে দেশের রাজনৈতিক নানা জটিলতার কারনে। আমি বলেছিলাম এ বছর অনেক কিছুর পরিবর্তন এনে কাজ শুরু হবে। শুধু সেড বা কন্সট্রাকশনের কাজ নয়, শুরু থেকে পুরো বিজনেস ড্রাইভটা কেমন হয়ে সেটা দেখাবো এমনভাবে যেন খামার শুরু করে কেউ লোকসানে না পড়ে। আবার শুরুতেই অনেক টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু আগেই ফান্ড শেষ করে বসে থাকা যাবেনা। পুরাতন সেডের মেরামতের কাজ চলছে যতটা কম খরচে পসিবল করা। সেডের উচ্চতা ২ ফিট বাড়ানো হবে। ২ জন মিস্ত্রি দৈনিক ভাড়া চুক্তিতে আনা হয়েছে আর ফার্মের সব স্টাফদের তাদের সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে। কোরবানীতে ষাড় গরু বিক্রি করে দেয়া হয়েছে সব৷ তাই সেড অলমোস্ট খালি। অনেকে জিজ্ঞেস করেছিলেন গাভী কোথায়? দুধ বিক্রি ঝামেলা, মিস্টির দোকানের বাকী সহ নানা ঝামেলার কারনে গাভী ৩ বছর আগে বিক্রি করে দিয়েছিলাম, ২ টা আছে মাত্র এখন। কিন্তু এখন আবার কিনবো, বাট এবার দুধ যাবে নিজের দোকানে সাথে ভ্যালু এডিশন।

চলবে............

27/07/2024

পোস্টটি দেখামাত্র চোখ আটকে গেলো। আমার মত নিশ্চয়ই অনেকে অবাক হচ্ছেন। অনেকে মনে মনে সিদ্ধ্যান্ত নিয়েছেন ছাগল পালন শুরু করবেন। ভাল কথা, তবে ছাগল পালনের আগে কিছু বিষয় জেনে নেয়া ভাল সে উদ্দেশ্যেই আমার এই লেখা।

বাংলাদেশে আধুনিক ব্যবস্থাপনায় স্টল ফিডিং সিস্টেমে আমার থেকে বেশী ছাগল নিয়ে কেউ কাজ করেছে কিনা আমার জানা নেই। আমি অনেক কিছু ফেসবুকে পোস্ট করিনা। তবে ভাবছি পোস্ট করবো, মাঝে মাঝে লিখবো। আমি স্টল ফিডিং সিস্টেমে ৪০০ ছাগল পেলেছি বিভিন্ন জাতের। ছাগল স্টল ফিডিং সিস্টেমে পালন আমার একটি ভুল সিদ্ধ্যান্ত ছিলো, আর ব্রিড চয়েসের একটা ব্যাপার তো আছেই। আমি বিভিন্ন ব্রিড নিয়ে ডিফারেন্ট ব্লাড লাইনে ক্রসব্রিড করে দেখেছি কেমন রেজাল্ট আসে। কিছু টিপস দিচ্ছি মনে রাখবেন-

১) ব্ল্যাক বেংগল ছাগল স্টল ফিডিং সিস্টেমে পালন করলে ১০০% লোকসান করবেন। গ্রামে মহিলারা ঘরে ২-৪ টি ছাগল পালে সেই পর্যন্ত ঠিক আছে। তাদের কোন খাওয়া খরচ লাগেনা৷ আল্লাহর ওয়াস্তে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে খায়। ছাগলের সেড বানায়ে দানাদার খাবার কিনে, লেবার রেখে কোনভাবেই লাভ করতে পারবেন না৷ কারন ব্ল্যাক বেংগলের দৈনিক গ্রোথ অনেক কম৷ এরচেয়ে খাবার খরচ বেশী হবে আপনার।

২) ব্ল্যাক বেংগল বাদে অন্য ব্রিড যেমন তোতাপুরি, যমুনাপুরি, শিরোহী এগুলো পালতে পারেন সৌখিনতা বশত, কমার্শিয়াল ফার্মিং হবেনা আমাদের দেশে কারন খাদ্য খরচ অনেক বেশী।

৩) বোয়ার, বিটল পালতে পারেন মাংসের জন্য। এদের গ্রোথ খুব ভালো, আপনি রিটার্ন ভাল পাবেন।

৪) সব থেকে ভাল হয় সানিন, আলপাইন দুধ ও মাংস উভয়ই দেবে এই জাত লালন পালন করতে পারলে। দুধ ও মাংস দুটো পেলে আপনি অনেক ভাল রিটার্ন পাবেন।

৫) ছাগলের অনেক অনেক যত্ন দরকার৷ প্রশিক্ষন না নিয়ে কোনভাবেই শুরু করবেন না।
৬) ভ্যাকসিন, কৃমির ডোজ সব সময়মত দিতে হবে
৭) ইমার্জেন্সি মেডিসিন সব সময় হাতের কাছে রাখবেন। ছাগলের চিকিৎসা করতে দেরী করলে বাচানো কঠিন হবে।

ইউটিউব দেখে কোটিপতি ছাগলের খামার করে, এই টাইপ পোস্ট ভিডিও এড়িয়ে চলবেন। এগুলো একবারে সত্য নয়। আমি চাইনা ধোকায় পড়ে আপনি ব্যবসাতে লোকসান করেন। মূলত যারা এই ভিডিওগুলো বানায় ভিউ বাড়িয়ে অর্থ উপার্জন করাই তাদের মূল লক্ষ্য।

ভাল থাকবেন

13/07/2024

এরকম সুন্দর সেডে লোক রেখে খামার ব্যবসাতে লাভ করা এখন আর সম্ভব নয়! জেনে নিন কারন কি

হ্যা টাকা থাকলে শখে করতে পারেন, সেটা ভিন্ন বিষয়।

দুগ্ধ ও মাংস উৎপাদনকারী খামার মালিকদের সবচেয়ে খারাপ সময় এখন যাচ্ছে। আমি বলছি সেইসব খামার মালিকদের কথা যারা স্টাফ নিয়োগ দিয়ে ফার্ম পরিচালনা করছি কিছুটা বড় পরিসরে। আপনার ফার্মে সর্বচ্চ ১৫ লিটার দুধের গাভী থাকলে দুধ বিক্রি করে ঐ গাভী পরিচালনায় ব্রেক ইভেনে থাকবেন। আপনার ফার্মে মাংসের উঠতি ২ দাতের গরু যদি প্রতিদিন ৩০০ গ্রাম মাংস উৎপাদন না করে আপনি লোকসানে পড়বেন। কারন পশুখাদ্যের অত্যাধিক মূল্যে খামারিদের নাকাল অবস্থা।

অন্যদিকে বাংলাদেশে আবহাওয়ার সাথে কম্পেটিবল কোন উন্নত দুধের ও মাংসের জাত ও তৈরী করতে পারেনি যা থেকে অধিক দুধ ও মাংস পাওয়া যাবে। হলস্টন ফ্রিজিয়ান ঠান্ডা দেশের গরু হওয়ায় এবং অনুন্নত ষাড়ের শুক্রানু দিয়ে কৃত্রিম প্রজনন করার ফলে ক্রসব্রিড HLF জাতটি থেকে কাংখিত দুধ পাচ্ছে না, আর রোগ বালাই তো লেগেই আছে। যে সকল ফার্মে ভাল দুধের গাভী আছে অধিকাংশই বিদেশ থেকে আমদানীকৃত সিমেন থেকে উৎপাদিত বাচ্চা।

এখন ফার্ম করে টিকে থাকতে পারবে একদম প্রান্তিক পর্যায়ের ২-৩ টা গরু লালন পালনকারী খামারিরা। তাই ভেবে চিনতে ড্রাইভ দিতে হবে, হুজুগে লাফ দিবেন না।

17/06/2024

আপনার খামারে জন্ম নেয়া সাদা কালো প্রিন্টেড ফ্রিজিয়ান বা অস্টাল গরু ২ দাত হওয়া মাত্রই কসাইয়ের দোকানে বিক্রি করে দিন। ফ্রিজিয়ান ২ দাতের গরুর মাংস অসাধারন কোয়ালিটির হয়। ঢাকার সুপারশপগুলো এই মাংসকে প্রিমিয়াম বলে বিক্রি করে।

ঢাকা ও আশেপাশের বড় ফার্ম এবং ইউটিউব ফেসবুক ফলো করে কোরবানী ঈদের জন্য ফ্রিজিয়ান গরু বড় করবেন না। ঈদে ফ্রিজিয়ান গরুর চাহিদা কম। আবেগে ব্যবসা চলবে না।

কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু | Songbad Bistar | Ekattor TV 22/05/2024

My openion TV, 22 May 2024

কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু | Songbad Bistar | Ekattor TV কোরবানির জন্য প্রস্তুত ১ কোটি ৩০ লাখ পশু | https://goo.gl/sNmTXyfor latest news upd...

Want your business to be the top-listed Food & Beverage Service in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Dhaka
1247