HR - Incepta

HR - Incepta

Share

Photos 09/04/2014
26/01/2014

You cannot push anyone up the ladder unless he is willing to climb.

19/09/2013

স্ক্রু খোলার পারিশ্রমিক !!

যান্ত্রিক ত্রুটির কারনে এক শিল্পকারখানার উৎপাদন ক্ষমতা হঠাৎই অপ্রত্যাশিত ভাবে নেমে গেলো। প্রতিদিনই খরচ বেড়ে চললো। ব্যবসা ছুটলো লোকসানের দিকে । ধনাঢ্য এক ব্যবসায়ী ছিলেন ওই কারখানার মালিক। তিনি উপায়ন্তর না দেখে দ্রুত নামকরা এক ইন্জিনিয়ারের শরনাপন্ন হলেন।

ইন্জিনিয়ার এসে পুরো কারখানাটি ঘুরে দেখতে দেখতে হঠাৎই কোনার দিকের একটি যন্ত্র থেকে ছোট্ট একটা স্ক্রু খুলে নিলেন। স্কু খুলে নেয়ার সাথে সাথেই কারখানার গতি বেড়ে গেলো, স্বাভাবিক হয়ে এলো উৎপাদন ক্ষমতা। কাজ শেষে ইন্জিনিয়ার পারিশ্রমিক দাবি করলেন দশ হাজার টাকা।

কিন্তু, একটি মাত্র স্ক্রু খোলার জন্য দশ হাজার টাকা, ব্যপারটা ওই ব্যবসায়ী মনে মনে ঠিক মেনে নিতে পারলেন না।

“শুধু মাত্র একটি স্ক্রু খোলার জন্য পারিশ্রমিক দশ হাজার টাকা?”- তিনি প্রশ্ন করলেন ইন্জিনিয়ারকে।

“স্ক্রু খোলার জন্য ১ টাকা, আর ঠিক কোন স্ক্রু’টা খুলতে হবে এটা জানার জন্য ৯৯৯৯ টাকা”- ইন্জিনিয়ার হেসে উত্তর দিলেন।

ব্যবসায়ী আর কথা না বাড়িয়ে বিল পরিশোধ করলেন।

মোরাল: অন্যের দক্ষতা-যোগ্যতার প্রশংসা ও স্বীকৃতি দেয়াটা আপনার পেশাদারিত্বের পরিচায়ক। আপাত দৃষ্টিতে অন্যের সাফল্য খুব একটা কষ্টার্জিত মনে না হলেও, প্রতিটি সাফল্যের পেছনেই থাকে মেধা ও শ্রমের সমন্বয়। অন্যের কাজের স্বীকৃতি না দিয়ে, নিজের কাজের স্বীকৃতি চাওয়া টা অন্যায়।

19/08/2013

এক প্রফেসর তার ছাত্রদের কে ক্লাস নিচ্ছিলেন। তার টেবিলের উপর একটি জার, কিছু পাথর, নুড়ি পাথর ও বালু রাখা ছিলো।

প্রফেসর প্রথমেই জারে পাথর গুলি দিয়ে ভরাট করলেন। এরপর তিনি ছাত্রদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন ‘জারটি এখন পরিপূর্ণ কিনা’? সকল ছাত্র সায় দিল জারটি পরিপূর্ণ।

এরপর প্রফেসর নুড়ি পাথরগুলি জারটির মধ্যে ঢাললেন। এবং বড় পাথরের কোনায় কোনায় থাকা ফাকা জায়গাগুলিতে নুড়ি পাথর জায়গা করে নিল। এরপর প্রফেসর ছাত্রদের উদ্দেশ্যে আবারও জিজ্ঞেস করলেন ‘জারটি এখন পরিপূর্ণ কিনা’? সকল ছাত্র আবার ও সায় দিল জারটি পরিপূর্ণ।

এরপর প্রফেসর টেবিলে থাকা বালুগুলি জারটির মধ্যে ঢাললেন। এবং নুড়ি পাথরের কোনায় থাকা ফাকা জায়গাগুলিতে বালু আটেসিাটো ভাবে জায়গা করে নিল। এরপর প্রফেসর ছাত্রদের উদ্দেশ্যে আবারও জিজ্ঞেস করলেন ‘জারটি এখন পরিপূর্ণ কিনা’? সকল ছাত্র আবার ও সায় দিল জারটি পরিপূর্ণ।

প্রফেসর বলা শুরু করলেন...এই জারটি হলো তোমাদের জীবনের মতই। পাথর গুলি হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেমন পরিবার, সঙ্গী, সাস্থ্য বা সন্তানের মত-যা সবাই চলে গেলেও তোমার সাথে রয়ে যাবে। নুড়ি পাথর গুলি হলো জীবনের অন্যান্য গুরুত্বপুর্ণ জিনিসের মত যেমন চাকরি, পেশা, আশা-হতাশা ইত্যাদি আর বালু হলো জীবনের অন্যান্য ছোট ছোট ব্যাপারগুলির মত।

প্রফেসর বলে চললেন...তুমি যদি শুরুতেই জারটিতে বালু দিয়ে পূর্ণ করতে তাহলে পাথর ও নুড়ি পাথর রাখার মত কোনো জায়গা জারটিতে থাকতনা। তোমার জীবনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ছোট ছোট ব্যপার গুলিতে বেশী মনোযোগ দিলে জীবনের বড় বড় ব্যাপারগুলো করার সময় পাওয়া যায়না, অপূর্ন থেকে যায় প্রাপ্তিগুলো। সেই ব্যপার গুলোতেই সবার মনোযোগ দেয়া উচিত যা না থাকলে জীবনের অন্যান্য অর্জনগুলো ফিকে হয়ে যায়।

মুল কথা: Priority Setting বা অগ্রাধিকার নির্ধারন করাটা জীবনের অন্যতম গুরুত্বপূর্ন ব্যপার। সঠিক সময়ে সঠিক কাজই মানুষ কে সফল করে তোলে।

08/08/2013

Wishing You And Your Loved Ones A Very Happy And Prosperous Eid!
May Allah Shower His Blessings Upon You And Grace You With Joy And Happiness Always. (Ameen)
Eid Mubarak

Want your practice to be the top-listed Clinic in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address


40, Shahid Tajuddin Ahmed Sarani, Tejgoan I/A
Dhaka
1208