RMMRU
14/05/2026
RMMRU founding chair Tasneem Siddiqui urged the government special initiatives to safeguard migrant workers during the war.
‘There should be a separate line in the government budget to support expatriate workers in wartime situations. There needs to be a specific fund or budget structure, which would be state-run, to ensure rapid assistance in such crises,’ she said.
RMMRU research fellow Mohammad Jalal Uddin Sikder, also associate professor at North South University, read out the written statement in which he placed short-, mid- and long-term recommendations.
Labour migration drops by 50pc due to ME war: RMMRU Overseas jobs decreased by 50 per cent in March 2026 compared with the same period past year amid conflicts across the Gulf states, the Refugee and Migratory Movements Research Unit, a non-governmental organisation, said on Wednesday...
14/05/2026
‘ইরান ও উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ: বাংলাদেশি অভিবাসীদের ওপর প্রভাব এবং করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়েছে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আজ বুধবার এর আয়োজন করে অভিবাসন খাতের বেসরকারি গবেষণা সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)। এতে বলা হয়, চলমান যুদ্ধের প্রভাবে নিরাপত্তাহীনতা, সুরক্ষা ঝুঁকি ও মানবিক উদ্বেগের সম্মুখীন হচ্ছেন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা।
বাঁচতে না–ও পারেন, তাই রাতে কালেমা পড়ে ঘুমাতেন যুদ্ধের কারণে এ অঞ্চলে কর্মসংস্থান নিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। নতুন কর্মী পাঠানো কমছে। কেউ কেউ ফিরে আসছেন। যুদ্ধ দীর্...
13/05/2026
আজ ১৩ মে ২০২৬, জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে 'ইরান ও উপসাগরীয় অঞ্চলের চলমান যুদ্ধ পরিস্থিতি: বাংলাদেশি অভিবাসী কর্মীদের ওপর প্রভাব ও করণীয়' শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন আয়োজন করে রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস্ রিসার্চ ইউনিট (রামরু)।
বর্তমান যুদ্ধাবস্থায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী কর্মীদের ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি ও মানবিক সংকটের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন রামরুর নির্বাহী পরিচালক ড. তাসনিম সিদ্দিকী। সংবাদ সম্মেলনে যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা ও পরবর্তী অবস্থা নিয়ে কথা বলতে উপস্থিত ছিলেন ইরান ফেরত তিনজন অভিবাসী কর্মী— মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আবু কায়সার রনি এবং আব্দুল্লাহ আল কাউসার সওদাগর। তারা যুদ্ধকালীন দুর্বিষহ অবস্থা , বকেয়া মজুরি ও অনিশ্চিত ভবিষ্যতের কথা উল্লেখ করে সরকারের কাছে দ্রুত আর্থিক সহায়তা ও পুনঃএকত্রীকরণের প্রত্যাশা ব্যক্ত করেন ।
উক্ত প্রেস কনফারেন্সে গবেষণালব্ধ তথ্য ও বিশ্লেষণ তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও রামরুর সহযোগী রিসার্চ ফেলো ড. রাশেদ আলম ভূঁইয়া। যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ উত্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও রামরুর সহযোগী রিসার্চ ফেলো ড. মোহাম্মাদ জালালুদ্দিন সিকদার। উক্ত গবেষণা কাজে সহায়তায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রামরুর রিসার্চ টিম সদস্য সুমাইয়া খান।
রামরুর উত্থাপিত উল্লেখযোগ্য সুপারিশসমূহ:
• জরুরি তহবিল গঠন: যুদ্ধ ও সংকটে কাজ হারানো বা ক্ষতিগ্রস্ত কর্মীদের জন্য রাজস্ব বাজেট থেকে বিশেষ নগদ অনুদান প্রদান করা ।
• সংকট মোকাবিলা সেল: সকল জিসিসি (GCC) দেশে ২৪/৭ হটলাইনসহ বিশেষ 'অভিবাসী সংকট মোকাবিলা সেল' প্রতিষ্ঠা করা ।
• WEWB সহায়তার পরিধি বাড়ানো: কেবল মৃত্যু নয়, যুদ্ধকালীন আঘাত বা জোরপূর্বক প্রত্যাবর্তনের ক্ষেত্রেও প্রবাসী কল্যাণ তহবিলের সহায়তা নিশ্চিত করা ।
• ঋণ সুবিধা সহজীকরণ: প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে 'ফ্লাইট টিকিটের' বাধ্যবাধকতা শিথিল করা ।
রামরুর রিসার্চ কমিটির সুপারিশ অনুযায়ী প্রবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপের প্রস্তাবনা পেশ করা হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান ও মতবিনিময়ের মাধ্যমে এই সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘটে।
Click here to claim your Sponsored Listing.
Contact the organization
Website
Address
Sattar Bhaban ( 4th Floor ) 179, Shahid Syed Nazrul Islam Sharani, Bijoynagar
Dhaka
1000
Opening Hours
| Monday | 09:00 - 17:30 |
| Tuesday | 09:00 - 17:30 |
| Wednesday | 09:00 - 17:30 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:30 |